Accounting Association of Kushtia Govt. College

Accounting Association of Kushtia Govt. College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Accounting Association of Kushtia Govt. College, Nonprofit Organization, Kushtia.

কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোসলেম উদ্দিন হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় বিশাল মানববন্ধনকুষ্টিয়া, ২১ জুন ২০২৬...
21/06/2026

কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোসলেম উদ্দিন হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় বিশাল মানববন্ধন

কুষ্টিয়া, ২১ জুন ২০২৬: কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় সাবেক অধ্যাপক মরহুম মোসলেম উদ্দিনের ওপর বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, সামাজিক নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

আজ সকালে কুষ্টিয়া সরকারি কলেজ গেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী তৌফিক ডলার, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভ. কলেজের সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী দেওয়ান আখতারুজ্জামান এবং বর্তমান শিক্ষার্থী মো. নাজমুস সাকিবসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, গত ১৭ জুন ২০২৬ তারিখে কুষ্টিয়া সদরের জিয়ারখির ডাক্তার পাড়ার বাসিন্দা অধ্যাপক মোসলেম উদ্দিনের ওপর সম্পত্তি আত্মসাৎ ও হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা নৃশংস হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৯ জুন ২০২৬ তারিখে সকাল ৬:৩০ টায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন নিবেদিতপ্রাণ প্রবীণ শিক্ষকের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা প্রবীণ এই শিক্ষকের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৩টি সুনির্দিষ্ট দাবি জানান: ১. অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে। ২. সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করতে হবে। ৩. দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে এই মামলার বিচার কার্য সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীবৃন্দ ও মরহুমের পরিবার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

#অধ্যাপক_মোসলেম_উদ্দিন_হত্যার_বিচার_চাই #খুনিদের_ফাঁসি_চাই #শিক্ষক_হত্যার_বিচার_চাই #কুষ্টিয়া_সরকারি_কলেজ
#কুষ্টিয়া #প্রতিবাদ #মানববন্ধন

🚨 প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি ঘোষণা 🚨প্রিয় শিক্ষকের খুনিদের ফাঁসির দাবিতে আগামীকাল রাজপথে নামছে কুষ্টিয়া সরকারি কলেজ!কু...
20/06/2026

🚨 প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি ঘোষণা 🚨
প্রিয় শিক্ষকের খুনিদের ফাঁসির দাবিতে আগামীকাল রাজপথে নামছে কুষ্টিয়া সরকারি কলেজ!

কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় সাবেক অধ্যাপক, আমাদের সকলের প্রিয় মরহুম মোসলেম উদ্দিন স্যার-এর ওপর বর্বরোচিত হামলাকারী খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে এক জরুরি প্রতিবাদী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভ. কলেজের সদস্য সচিব দেওয়ান আখতারুজ্জামান আগামীকাল এক বিশাল 'মানববন্ধন' কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

📌 কর্মসূচির বিবরণ:
• 📅 তারিখ: রবিবার, ২১ জুন ২০২৬
• ⏰ সময়: সকাল ১১:৩০ মিনিট
• 📍 স্থান: কুষ্টিয়া সরকারি কলেজ গেট

বিশেষ আহ্বান: মরহুম অধ্যাপক মোসলেম উদ্দিন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকালের এই মানববন্ধন কর্মসূচিতে কলেজের সম্মানিত সকল শিক্ষক মণ্ডলী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং কুষ্টিয়ার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

অন্যায় ও বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনার উপস্থিতি অত্যন্ত জরুরি। আসুন, শিক্ষকের মর্যাদা রক্ষায় এবং ন্যায়ের দাবিতে আমরা সবাই এক হই।

#কুষ্টিয়া_সরকারি_কলেজ #মানববন্ধন #হত্যাকারীদের_ফাঁসি_চাই

অধ্যাপক মোসলেম উদ্দিনের দাফন সম্পন্ন: আগামীকাল কুষ্টিয়া সরকারি কলেজ গেটে মানববন্ধনের ডাককুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের...
20/06/2026

অধ্যাপক মোসলেম উদ্দিনের দাফন সম্পন্ন: আগামীকাল কুষ্টিয়া সরকারি কলেজ গেটে মানববন্ধনের ডাক

কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় সাবেক অধ্যাপক মরহুম মোসলেম উদ্দিন স্যারের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে তাঁকে দাফন করা হয়।

মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ.কে.এম. সামসুল হক, কলেজের সাবেক ও বর্তমান সহকর্মী, বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয়-স্বজন।

দাফনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ.কে.এম. সামসুল হক এবং মরহুমের মামা।

এদিকে প্রবীণ এই শিক্ষকের ওপর বর্বরোচিত হামলা ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত শিক্ষার্থী, সহকর্মী ও আত্মীয়-স্বজনরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রিয় শিক্ষকের ওপর বর্বরোচিত হামলাকারী খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে এক জরুরি প্রতিবাদী কর্মসূচির ঘোষণা করা হয়েছে। অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভ. কলেজের সদস্য সচিব দেওয়ান আখতারুজ্জামান আগামীকাল সকাল ১১:৩০ টায় কুষ্টিয়া সরকারি কলেজ গেটে এক বিশাল 'মানববন্ধন' কর্মসূচির ঘোষণা দেন। তিনি এক বিবৃতিতে মরহুম অধ্যাপক মোসলেম উদ্দিন স্যারের প্রতি শ্রদ্ধা এবং খুনিদের শাস্তির দাবিতে আগামীকালের এই মানববন্ধন কর্মসূচিতে কলেজের সকল শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সচেতন নাগরিক সমাজকে যথাসময়ে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

দাফন প্রক্রিয়া শেষে আজ মরহুমের কবরের পাশে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে মরহুমের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

19/06/2026

শোক ও প্রতিবাদ
শিক্ষকের রক্ত, বৃথা যেতে দেবো না!
আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর মোঃ মসলেম উদ্দিন স্যারের ওপর বর্বরোচিত হামলাকারী খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে—
মানববন্ধন
📌 স্থান: কুষ্টিয়া সরকারি কলেজ প্রধান গেট
📅 তারিখ: ২০ জুন, ২০২৬ খ্রি⏰ সময়: বাদ দাফন, সকাল ১০:০০ টায়
আয়োজনে: প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ, হিসাববিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ।

শুভ নববর্ষ!আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে বিকশিত হোক আগামীর বাংলাদেশ।শুভেচ্ছা ও অভিনন্দনে:অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্...
13/04/2026

শুভ নববর্ষ!
আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে বিকশিত হোক আগামীর বাংলাদেশ।
শুভেচ্ছা ও অভিনন্দনে:
অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভ: কলেজ

“ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা স্মরণ করি মানবতার বন্ধনকে। আসুন, ভালোবাসা ও সহমর্মিতায় গড়ে তুলি একটি সুন্দর আগামী। ঈদ মোবা...
20/03/2026

“ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা স্মরণ করি মানবতার বন্ধনকে। আসুন, ভালোবাসা ও সহমর্মিতায় গড়ে তুলি একটি সুন্দর আগামী। ঈদ মোবারক।”

কুষ্টিয়া সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলানিজস্ব প্রতিবেদক...
10/03/2026

কুষ্টিয়া সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া | ১০ মার্চ, ২০২৬
কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিভাগীয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক অনন্য সাধারণ মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘ পথপরিক্রমায় বিভাগের ঐতিহ্য এবং সৌহার্দ্যের যে সংস্কৃতি গড়ে উঠেছে, এই আয়োজন যেন তারই এক উজ্জ্বল প্রতিফলন।

অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর বিপ্রজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাঃ আব্দুল লতিফ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম সামসুল হক।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন বিভাগের এক সময়ের দিকপাল ও সাবেক শ্রদ্ধেয় শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত হন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, প্রফেসর সাবিহা সুলতানা এবং প্রফেসর আবু জাফর সিদ্দিকী। প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে মেতে ওঠেন এবং বিভাগীয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সদস্য সচিব দেওয়ান আখতারুজ্জামানের অত্যন্ত প্রাণবন্ত ও নিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইফতার মাহফিলের মতো এমন আয়োজন কেবল ধর্মীয় রীতি পালনই নয়, বরং এটি বিভাগের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম বয়ে নেওয়ার এক শক্তিশালী মাধ্যম। এই মিলনমেলা প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে অভিজ্ঞতা ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য সেতুবন্ধন রচনা করেছে।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং হিসাববিজ্ঞান বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ অ্যাসোসিয়েশনের সদস্য মরহুম মো: রেজাউল করিম এর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম সামসুল হক । মোনাজাত শেষে উপস্থিত সকলে সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিনের পরিচিত মুখগুলোর সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এক আনন্দময় সন্ধ্যা অতিবাহিত করেন।

আমাদের হিসাববিজ্ঞান বিভাগের (১৯৮৭-৮৮ সেশন) অত্যন্ত শ্রদ্ধাভাজন, সদা হাস্যজ্জল কুষ্টিয়া ৫ রাস্তার মোড় মল্লিক এন্টারপ্রাইজ...
02/03/2026

আমাদের হিসাববিজ্ঞান বিভাগের (১৯৮৭-৮৮ সেশন) অত্যন্ত শ্রদ্ধাভাজন, সদা হাস্যজ্জল কুষ্টিয়া ৫ রাস্তার মোড় মল্লিক এন্টারপ্রাইজের মালিক বড় ভাই মোঃ রেজাউল করিম (মল্লিক) স্টোক জনিত কারণে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স এন্ড হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার গ্রামের বাড়ি বারুইপাড়া মিরপুর,কুষ্টিয়া জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশ: তাঁর এই বিদায়ে ‘অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ’ পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। পরম করুণাময় আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন।
আমীন।

আমাদের হিসাববিজ্ঞান বিভাগের (১৯৮৭-৮৮ সেশন) অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মোঃ রেজাউল করিম (মল্লিক) গত বুধবার ইফতারের পর স্ট্...
28/02/2026

আমাদের হিসাববিজ্ঞান বিভাগের (১৯৮৭-৮৮ সেশন) অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মোঃ রেজাউল করিম (মল্লিক) গত বুধবার ইফতারের পর স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। আমরা সকলের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন। আমিন।

20/02/2026

অমর একুশের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

Address

Kushtia

Telephone

+8801712619176

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accounting Association of Kushtia Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share