20/09/2024
❤️ প্রিয় ভিউয়ারস - সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম।
চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ❤️
আজকের আর্টিকেলঃ ডাবের পানির নানা গুণ
আপনি অবশ্যই জানেন যে, ডাবের পানি অতি সুস্বাদু এবং স্বাস্থ্যকর।আর এতে কোনো চর্বি নেই। প্রতিকাপ ডাবের পানিতে রয়েছে ৪৬ ক্যালরি শক্তি, রয়েছে প্রাকৃতিক চিনি ও মিনারেল। উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ফাইবারে পরিপূর্ণ ডাবের পানি। শরীরে লবণ-পানির চাহিদা পূরণ করে শরীরকে প্রাণবন্ত রাখে এটি।
আপনি জানেন কি?
১) ডাবের পানি হলো প্রকৃতিক টোনার, যা ত্বককে সংক্রমণ থেকে বাঁচানোর পাশাপাশি সার্বিকবাবে স্কিনের ঔজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মুখে জলবসন্তের দাগসহ বিভিন্ন ছোটছোট দাগের জন্য সকালবেলা ডাবের পানি দিলে দাগ মুছে যায় এবং মুখের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ে৷ডাবের পানি রয়েছে সাইটোকিনিস নামে নামে একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না।
২) ডাবের পানি উপস্থিত বেশ কিছু উপকারি এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য করে থাকে। ফলে খাবার খাওয়া মাত্র তা এত ভালো ভাবে হজম হয়ে যায় যে শরীরের অন্দরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগই পায় না। ফলে ওজন কমতে শুরু করে। ডাবের পানি শরীরে লবনের মাত্রা ঠিক রাখে। ফলে ওয়াটার রিটেনশন বেড়ে গিয়ে ওজন বৃদ্ধির আশঙ্কাও হ্রাস পায়।
৩) ডাবের পানির খনিজ উপাদান দাঁতের ঔজ্জ্বল্য বাড়ায়। দাঁতের মাড়িকে করে মজবুত। অনেকের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ি কালচে লাল হয়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রাণ দেবে ডাবের খনিজ লবণ। ডাবের পানি মিষ্টি হওয়া সত্ত্বেও ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী। ডাবের পানি যেকোনো কোমল পানীয় থেকে অধিক পুষ্টিসমৃদ্ধ।
৪) ডাবের পানি পান করা মানে শরীরে জমে থাকা টক্সিন (বিষাক্ত পদার্থ) ধুয়ে ফেলা। ডাবের লবণ-পানির তড়িৎ সংযুক্তি মানুষের দেহে রক্তরসের মতো কাজ করে। ডাবের পানি শরীরের বমি বা বমিভাব নিয়ন্ত্রণ করে, জীবাণুনাশক হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তে অক্সিজেন ও তরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি ও রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তে এইচএলডি বাড়ায়। খাওয়ার আগে কিম্বা পরে ডাবের পানি পান করলে উপকার বেশি পাওয়া যায়।
সতর্কতাঃ ডাবের পানি পানে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করবেনঃ
গুরুতর রোগীর ক্ষে্ত্রে ডাবের পানি পান করানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া নিবেন৷
কিডনি রোগ হলে ডাবের পানি পান করা সম্পূর্ণ নিষেধ৷ কারণ কিডনি অকার্যকর হলে শরীরের অতিরিক্ত পটাশিয়াম দেহ থেকে বের হয় না৷ ফলে ডাবের পানির পটাশিয়াম ও দেহের পটাশিয়াম একত্রে কিডনি ও হৃদপিণ্ড দুটোই অকার্যকর করে দেয়৷ তাই যাদের দেহে প্রচুর পটাশিয়াম আছে এবং বের হয় না তাদের ডাবের পানি পান করা ঠিক নয়৷
এছাড়া যারা অত্যাধিক মোটা তাদের ডাবের পানি বেশি পান না করাই ভাল। কারণ, ডাবের পানি যেহেতু শরীরে ক্যালরির মাত্রা বাড়ায় সেহেতু শরীরের সঞ্চিত ক্যালরী এবং ডাবের ক্যালরী মিলে নিমেষে বেড়ে যাবে শরীরের মোট ক্যালরী।
যাদের রক্তচাপ স্বাভাবিকভাবেই বেশি তাদেরও ডাবের পানি প্রতিদিন খাওয়া উচিত নয়।সপ্তাহে দু’একদিন খেতে পারেন।
প্রিয় অডিয়েন্স, স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন নির্দ্বিধায় করতে পারেন।এরকম আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
আর্টিকেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।ভালো থাকুন।
চ্যানেল লিংকঃ https://www.youtube.com/...
https://www.youtube.com//community
https://www.youtube.com//featured