Law Awareness and Enlightened Society-LAES

Law Awareness and Enlightened Society-LAES এসো আইন মেনে চলি, মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি

04/06/2026

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩

(২০১৩ সনের ৪৯ নং আইন)

পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করার জন্য বাংলাদেশে একটি বিশেষ আইন বিদ্যমান। আইন অনুযায়ী সক্ষম ও সামর্থ্যবান সন্তানদের জন্য পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা একটি আইনগত দায়িত্ব।

🔹 সংজ্ঞা (ধারা ২)

পিতা: এমন ব্যক্তি যিনি সন্তানের জনক।

মাতা: এমন ব্যক্তি যিনি সন্তানের গর্ভধারিণী।

সন্তান: পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্ম নেওয়া সক্ষম ও সামর্থ্যবান পুত্র বা কন্যা।

ভরণ-পোষণ: খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা ও বসবাসের সুবিধা এবং সঙ্গ প্রদান।

🔹 পিতা-মাতার ভরণ-পোষণ (ধারা ৩)

✔️ প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে।

✔️ একাধিক সন্তান থাকলে পারস্পরিক আলোচনার মাধ্যমে ভরণ-পোষণের দায়িত্ব পালন করতে হবে।

✔️ পিতা-মাতার একইসঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে।

✔️ পিতা-মাতার ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাস বা অন্য কোথাও বসবাসে বাধ্য করা যাবে না।

✔️ নিয়মিত খোঁজ-খবর রাখা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে।

✔️ পৃথকভাবে বসবাস করলে নিয়মিত সাক্ষাৎ করতে হবে।

✔️ পৃথকভাবে বসবাসরত পিতা-মাতাকে সন্তানদের আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নিয়মিত প্রদান করতে হবে।

🔹 দাদা-দাদী ও নানা-নানীর ভরণ-পোষণ (ধারা ৪)

পিতার অবর্তমানে দাদা-দাদী এবং মাতার অবর্তমানে নানা-নানীর ভরণ-পোষণ প্রদানও সন্তানের দায়িত্ব, যা পিতা-মাতার ভরণ-পোষণ হিসেবে গণ্য হবে।

🚨 ভরণ-পোষণ না করলে শাস্তি (ধারা ৫)

⚠️ ধারা ৩ বা ধারা ৪ এর বিধান লঙ্ঘন করলে—

▪️ অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা
▪️ অর্থদণ্ড অনাদায়ে অনূর্ধ্ব ৩ (তিন) মাসের কারাদণ্ড।

⚠️ পিতা-মাতা, দাদা-দাদী বা নানা-নানীর ভরণ-পোষণে বাধা প্রদান বা অসহযোগিতা করলেও একই দণ্ড প্রযোজ্য হতে পারে।

🔹 অপরাধের প্রকৃতি (ধারা ৬)

আইনের অধীন অপরাধ—
✔️ আমলযোগ্য (Cognizable)
✔️ জামিনযোগ্য (Bailable)
✔️ আপোষযোগ্য (Compoundable)

🔹 বিচার ও অভিযোগ (ধারা ৭)

▪️ ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য।
▪️ পিতা বা মাতার লিখিত অভিযোগ ব্যতীত আদালত মামলা আমলে গ্রহণ করবে না।

🔹 আপোষ-নিষ্পত্তি (ধারা ৮)

আদালত অভিযোগ আপোষ-নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বার, সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/কাউন্সিলর অথবা অন্য উপযুক্ত ব্যক্তির নিকট প্রেরণ করতে পারে।

📖 পিতা-মাতার সেবা শুধু নৈতিক দায়িত্ব নয়, বাংলাদেশের আইনে এটি একটি আইনগত বাধ্যবাধকতাও।

Video Credit: Islam
Member, Law Awareness and Enlightened Society-LAES

ানুন #পিতা_মাতার_ভরণপোষণ_আইন_২০১৩

ঈদ মোবারক 🌙আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক।
27/05/2026

ঈদ মোবারক 🌙
আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক।

রাগ করলা...🙂Ignorantia juris non excusat​"আইন না জানা কোনো অজুহাত নয়।"
19/05/2026

রাগ করলা...🙂

Ignorantia juris non excusat
​"আইন না জানা কোনো অজুহাত নয়।"

Heartfelt congratulations to our newly appointed Vice Chancellor on this honourable achievement.We are delighted to welc...
15/05/2026

Heartfelt congratulations to our newly appointed Vice Chancellor on this honourable achievement.
We are delighted to welcome your leadership and vision to our university. Wishing you great success, wisdom, and strength in guiding our institution toward excellence and progress.

লেখকঃ আশিকুর রহমান (সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক)
05/05/2026

লেখকঃ আশিকুর রহমান (সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক)

আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।উক্ত সভায় এবারের Legal Light সেশনে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮...
20/04/2026

আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় এবারের Legal Light সেশনে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ থেকে গ্রেফতার, বিনা পরোয়ানায় গ্রেফতার, তল্লাশি পরোয়ানা এবং বিনা পরোয়ানায় তল্লাশি বিষয়ে আলোচনা করা হবে।

✨Executive Tour- 2026দিনটি রয়ে যাবে অমলিন স্মৃতিপটে 🤍
20/04/2026

✨Executive Tour- 2026
দিনটি রয়ে যাবে অমলিন স্মৃতিপটে 🤍

আগামীকাল আমাদের কার্যনির্বাহী সদস্যদের বহুল প্রতীক্ষিত ট্যুর—উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর এক দিন অপেক্ষা করছে 🌿একসাথে পথচলা,...
16/04/2026

আগামীকাল আমাদের কার্যনির্বাহী সদস্যদের বহুল প্রতীক্ষিত ট্যুর—উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর এক দিন অপেক্ষা করছে 🌿
একসাথে পথচলা, ঘুরে দেখা আর বন্ধনের নতুন গল্প গড়ার সুন্দর সুযোগ।
ইনশাআল্লাহ, দিনটি হবে প্রাণবন্ত ও স্মরণীয় ✨

সকলকে নববর্ষের শুভেচ্ছা
14/04/2026

সকলকে নববর্ষের শুভেচ্ছা

জুমা শেষে আমরা LAES পরিবার🤍
10/04/2026

জুমা শেষে আমরা LAES পরিবার🤍

Address

Islamic University
Kushtia
7003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Awareness and Enlightened Society-LAES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share