Kumarkhali Students' Association, Dhaka

  • Home
  • Kumarkhali Students' Association, Dhaka

Kumarkhali Students' Association, Dhaka Established in 2003 at DU, a non-political and non-communal platform for the Students of historical Student related infos are the prime focus.

This page is to showcase various news and activities of Kumarkhali-Khoksa Students' Association, Dhaka as well as of Kushtia District, Bangladesh and International. Any info which can be helpful for students can be published here whatever the nature is.

Kumarkhali Students' Association, Dhaka  এর ১ লা মে, ২০২৬ এর মাসিক মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কমিটি গঠনের লক্ষ্যে ...
04/05/2026

Kumarkhali Students' Association, Dhaka এর ১ লা মে, ২০২৬ এর মাসিক মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কমিটি গঠনের লক্ষ্যে নিম্নোক্ত সাবজেক্ট কমিটি ঘোষণা করা হলো।কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলাপ -আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি প্রস্তাব করবে।

Kumarkhali Students' Association, Dhaka বর্তমান কার্যনির্বাহী কমিটির  শেষ সাধারণ আলোচনা সভা গত ০১/০৫/২০২৬ খ্রিস্টাব্দে অ...
03/05/2026

Kumarkhali Students' Association, Dhaka বর্তমান কার্যনির্বাহী কমিটির শেষ সাধারণ আলোচনা সভা গত ০১/০৫/২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছে।

দায়িত্ব পালনের এই সময়টুকু ছিল শেখা, একসাথে এগিয়ে চলা এবং সংগঠনের জন্য সর্বোচ্চটা দেওয়ার এক আন্তরিক প্রয়াস। এই পথচলায় যারা আমাদের পাশে থেকেছেন—সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রিয় কুমারখালীবাসী—সবার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। আপনাদের সমর্থন, দিকনির্দেশনা ও ভালোবাসাই আমাদের প্রতিটি উদ্যোগকে শক্তি জুগিয়েছে।

এই কমিটির প্রতিটি সদস্যের নিষ্ঠা, পরিশ্রম এবং আন্তরিকতার ফলে আমরা একসাথে কিছু সুন্দর মুহূর্ত ও অর্জনের সাক্ষী হতে পেরেছি। সেই স্মৃতিগুলো আমাদের আগামীর প্রেরণা হয়ে থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী কার্যনির্বাহী কমিটি এই সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে আরও নতুন সাফল্যের গল্প রচনা করবে।
এই যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ।
সবার জন্য রইলো আন্তরিক শুভকামনা।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে আজকের আজকের আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়। আহবায়ক কমিটি নির্ধারিত আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে বর্তমান কমিটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষিত হবে।

ধন্যবাদান্তে,
বর্তমান কার্যনির্বাহী কমিটি
কুমারখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা

🎉 বর্ষবরণ ১৪৩৩ 🎉সকলের প্রাণোচ্ছল অংশগ্রহণে আনন্দমুখর হয়ে উঠেছিল আমাদের Kumarkhali Students' Association, Dhaka এর বর্ষবর...
14/04/2026

🎉 বর্ষবরণ ১৪৩৩ 🎉
সকলের প্রাণোচ্ছল অংশগ্রহণে আনন্দমুখর হয়ে উঠেছিল আমাদের Kumarkhali Students' Association, Dhaka এর বর্ষবরণ অনুষ্ঠান। 🌸
সকালের শুরুটা হয়েছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ দিয়ে, যা এনে দিয়েছিল বাঙালির চিরচেনা উৎসবের আমেজ। এরপর একে একে জমে ওঠে নানা মজার আয়োজন—মেয়েদের পিলো পাসিং, ছেলেদের বল নিক্ষেপ এবং সবার জন্য ছিল দারুণ উপভোগ্য হাঁড়ি ভাঙা খেলা। 🏆
হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর এই খেলাগুলোর শেষে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার, যা অনুষ্ঠানে যোগ করেছিল বাড়তি আনন্দ।
সব মিলিয়ে, আনন্দ, ঐতিহ্য আর মিলনের এক অসাধারণ দিন ছিল আমাদের এই বর্ষবরণ আয়োজন। 🌼
✨ সবাইকে জানাই শুভ নববর্ষ! ✨

🎉বাংলা বর্ষবরণ -১৪৩৩🎉নতুন বছর মানেই নতুন আশা, নতুন আনন্দ, আর প্রিয় মানুষদের সাথে কিছু সুন্দর সময়।এই আনন্দকে একসাথে ভাগ ক...
13/04/2026

🎉বাংলা বর্ষবরণ -১৪৩৩🎉

নতুন বছর মানেই নতুন আশা, নতুন আনন্দ, আর প্রিয় মানুষদের সাথে কিছু সুন্দর সময়।
এই আনন্দকে একসাথে ভাগ করে নিতে আমরা Kumarkhali Students' Association, Dhaka আয়োজন করেছি পহেলা বৈশাখ উদযাপন-১৪৩৩🎉
সকলে আমন্ত্রিত🌺

Kumarkhali Students' Association, Dhaka --এর এপ্রিল মাসের মাসিক মিটিংয়ের কিছু স্থিরচিত্র...
04/04/2026

Kumarkhali Students' Association, Dhaka --এর এপ্রিল মাসের মাসিক মিটিংয়ের কিছু স্থিরচিত্র...

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩গৌরবময় এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের, ...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩

গৌরবময় এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যাদের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

Kumarkhali Students' Association, Dhaka -এর পক্ষ থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

Full-House Participants!! ❤️Iftar Mahfil and Fresher's Reception Program-2026!
04/03/2026

Full-House Participants!! ❤️
Iftar Mahfil and Fresher's Reception Program-2026!

Kumarkhali Students' Association, Dhaka  ✨ ইফতার মাহফিল ও নবীনবরণ – ২০২৬গত ২রা মার্চ, সোমবার ছিল আমাদের সবার প্রিয় সংগঠন...
04/03/2026

Kumarkhali Students' Association, Dhaka

✨ ইফতার মাহফিল ও নবীনবরণ – ২০২৬

গত ২রা মার্চ, সোমবার ছিল আমাদের সবার প্রিয় সংগঠন কেকেএসএ-এর অন্যতম বৃহৎ আয়োজন—ইফতার মাহফিল ও নবীনবরণ। শুরুতেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, উপদেষ্টাবৃন্দ, প্রিয় সিনিয়র ভাই-বোন, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের স্বতঃস্ফূর্ত ও উষ্ণ উপস্থিতির জন্য।
যেকোনো সফল আয়োজনের পেছনে একাধিক উইং-এর নিরলস পরিশ্রম থাকে। যখন প্রতিটি উইং একযোগে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে, তখনই একটি অনুষ্ঠান শুধু সম্পন্ন হয় না—স্মরণীয় হয়ে ওঠে। এবারের আয়োজন তারই উজ্জ্বল উদাহরণ।

💝ডোনারদের প্রতি কৃতজ্ঞতা
অনুষ্ঠানের প্রারম্ভে আমরা কিছু চ্যালেঞ্জের আশঙ্কা করলেও আমাদের সম্মানিত ডোনারদের অভূতপূর্ব সহযোগিতা সেই সকল দুশ্চিন্তা দূর করে দেয়। তাদের আন্তরিক সহায়তা ও সমর্থনই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কুমারখালী স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ঢাকা–এর প্রতি আপনাদের এই ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইলো।

🌟সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা

কেকেএসএ-এর অন্যতম বড় শক্তি আমাদের প্রিয় সিনিয়র ভাই-আপুরা। কাজের প্রয়োজনে যখনই কারও সঙ্গে যোগাযোগ করেছি, কখনোই নিরাশ হইনি। Monirul Mintu ভাই, সুব্রত দাদা, Maniruzzaman Nipun ভাই, Kamal Tanvir ভাই, Shekhor AzAd ভাই, Sabbir Ahmed Sobuj ভাই, Biplob Habib ভাই ও Md Imran Hosen Shuvo ভাই সর্বদা পরামর্শ দিয়েছেন—কোন দিকগুলোতে জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন। প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সার্বক্ষণিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে।

এছাড়াও রিনি আপু, লিমা আপু, সবুজ ভাই, মতিউর ভাইসহ আরও অনেকের পরামর্শ ও সহায়তা আমাদের জন্য ছিল অমূল্য প্রাপ্তি। যাদের নাম এই মুহূর্তে উল্লেখ করা সম্ভব হয়নি, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ক্ষমাপ্রার্থনা। আপনারাই আমাদের ভরসার জায়গা; আপনাদের পাশে পেয়েই আমরা বড় স্বপ্ন দেখতে সাহস পাই।
কাজের ব্যস্ততার জন্য ও চাকরি সূত্রে ঢাকার বাইরে থাকায় আমাদের অনেক ভাই - আপু সরাসরি প্রোগ্রামে উপস্থিত হতে পারেন নি।দূর থেকে তারা আমাদেরকে তাদের দোয়ায় রেখেছেন।ভবিষ্যতে ভিন্ন কোনো আয়োজনে আপনাদের পাশে পাবো এই প্রত্যাশা রইল।

🏅কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলতা

কার্যনির্বাহী কমিটির অবদান আলাদাভাবে উল্লেখযোগ্য। কেউ অনলাইনে, কেউ সরাসরি উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে Oyahida Sharmin , Debashis Kumar Biswas দাদা, Durjoy Ghosh , Mahabubur Rahman Shawon Mahbubul Ahsan Saimum , Shotaz Ahmed Shandha Moni MD AH A D ,@ফজলে রাব্বিসহ আরও অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন।দায়িত্ব গ্রহণের পর থেকেই পাপ্পু ভাই ও আমি কার্যনির্বাহী কমিটির এক বড় সহায়তা পেয়ে আসছি। তাঁদের দায়িত্বশীলতা ও টিমওয়ার্ক এই আয়োজনকে আরও সুসংগঠিত করেছে।

🚀 আহ্বায়ক কমিটির দায়িত্বশীলতা

আহ্বায়ক OJ Shimul ও সদস্য সচিব Mst Ruma Khatun এর ওপর আমরা একটি বড় দায়িত্ব অর্পণ করেছিলাম। বয়সে তরুণ হলেও তারা কাজের মাধ্যমে প্রমাণ করেছে—দায়িত্ববোধের ক্ষেত্রে তারা পরিপক্ব ও প্রস্তুত। ব্যাকগ্রাউন্ডে থেকে পূর্ব অভিজ্ঞতার আলোকে Shotaz Ahamed গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।এবারের আয়োজনে বিশেষভাবে নজর কেড়েছে আমাদের ২য় বর্ষ ও নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীলতা। রাহাদ, মাহফুজ, দ্বীপ, স্নেহা, ইব্রাহিম, মোহনা, সিয়াম, নাইম—অল্প সময়েই তারা সংগঠনকে নিজের বলে ভাবতে শিখেছে। এই কৃতিত্বের বড় অংশই শিমুল ও রুমার, যারা পুরো আহ্বায়ক টিমকে দক্ষতার সঙ্গে পরিচালনা করেছে।

🎨 ডেকোরেশন টিম

কেকেএসএ-এর কোনো ইভেন্ট মানেই ডেকোরেশনের দায়িত্ব ওয়াহিদা আপুর ওপর বর্তায়। তার নেতৃত্বে একদল উদ্যমী নবীন শিক্ষার্থী এবারও দৃষ্টিনন্দন সজ্জা উপহার দিয়েছে। বিশেষভাবে প্রশংসনীয় যে, তিনি জুনিয়রদের হাতে-কলমে শিখিয়েছেন কীভাবে একটি আয়োজনে সৃজনশীলতা যুক্ত করতে হয়। আপু ও তাঁর পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ।

🎓 নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে

নবীনবরণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়—এটি এক নতুন পথচলার সূচনা। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমরাই কেকেএসএ-এর আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। সংগঠন তোমাদের জন্য একটি পরিবার, যেখানে নেতৃত্ব, দায়িত্ববোধ, বন্ধুত্ব ও মানবিকতার চর্চা হয়।
তোমরা শুধু অংশগ্রহণকারী হয়ে নয়, ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে নিজেকে গড়ে তুলবে—এই প্রত্যাশা রইলো। মনে রেখো, সংগঠন তখনই শক্তিশালী হয় যখন তার নবীনরাই সবচেয়ে বেশি সক্রিয় ও সচেতন থাকে।

🤍সংগঠন সম্পর্কে

কুমারখালী স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ঢাকা (কেকেএসএ) শুধুমাত্র একটি ছাত্রসংগঠন নয়; এটি ভালোবাসা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার এক প্ল্যাটফর্ম। ঢাকায় অবস্থানরত কুমারখালীর শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেটওয়ার্কিং ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিটি আয়োজন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে, আমাদের পরিচয়কে আরও সুসংহত করে। আমরা বিশ্বাস করি—ঐক্য, সততা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই কেকেএসএ ভবিষ্যতেও এগিয়ে যাবে।

ধন্যবাদান্তে🌿
আশরাফুল আলম পাপ্পু
সভাপতি (কেকেএসএ)
শামসুন্নাহার সূচনা
সাধারণ সম্পাদক (কেকেএসএ)

“তোমরা আত্মবিশ্বাস নিয়ে নিজেদের স্বপ্নের আঙিনায় এত বড় হয়ে ওঠো, যাতে নিজেদের এলাকা—সর্বোপরি দেশের জন্য স্মরণীয় কিছু ...
03/03/2026

“তোমরা আত্মবিশ্বাস নিয়ে নিজেদের স্বপ্নের আঙিনায় এত বড় হয়ে ওঠো, যাতে নিজেদের এলাকা—সর্বোপরি দেশের জন্য স্মরণীয় কিছু করতে পারো।”

-খ. ম. কবিরুল ইসলাম, সিনিয়র সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (PRL)

ওজে শিমুল, আহব্বায়করুমা খাতুন, সদস্য সচিবইফতার মাহফিল ও নবীন বরণ-২০২৬Kumarkhali Students' Association(KkSA), Dhaka
03/03/2026

ওজে শিমুল, আহব্বায়ক
রুমা খাতুন, সদস্য সচিব
ইফতার মাহফিল ও নবীন বরণ-২০২৬
Kumarkhali Students' Association(KkSA), Dhaka

The Iconic Water Bottle from KkSA Iftar Mahfil & Fresher’s Reception Program 2026!!
03/03/2026

The Iconic Water Bottle from KkSA Iftar Mahfil & Fresher’s Reception Program 2026!!

Address

Kumarkhali

7010

Alerts

Be the first to know and let us send you an email when Kumarkhali Students' Association, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kumarkhali Students' Association, Dhaka:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share