10/10/2026
📢 সফলভাবে সম্পন্ন হলো IUDS-এর সাপ্তাহিক সেশন
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (IUDS)-এর আজকের সাপ্তাহিক সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের সেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সদস্য সচিব এবং লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নীলা আপু।
সেশনে তাঁর মূল্যবান উপস্থিতি, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বিতর্কচর্চা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে তাঁর অভিজ্ঞতা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।
আজকের সেশনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য নীলা আপুকে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। ❤️
যুক্তির চর্চায়, জ্ঞানের বিকাশে—IUDS এগিয়ে চলুক।