খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, Nonprofit Organization, Islamic University, Kushtia.

🎓 SWAK – IU
Students' Welfare Association, Khulna – Islamic University

A non-political student platform serving Khulna district students at IU through unity, service, and cultural empowerment.

গতকাল ৭ অক্টোবর খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জেলা কল্যাণ সমিতির ...
08/10/2026

গতকাল ৭ অক্টোবর খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা কল্যাণ সমিতির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, ড. সৈয়দ মাকসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টামণ্ডলী যথাক্রমে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল গফুর গাজী, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক, মিঠুন বৈরাগী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাসুদুল হক তালুকদার ও কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ড. মোস্তফা আবেদ আলী

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, বায়োমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম , ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি, মোঃ শরিফুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ পারভেজ হাসান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা ছাত্র কল্যাণ খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় এর সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে ২৫-২৬ ইং শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত স্মারক দিয়ে বরণ করা হয়েছে এবং ১৯-২০ ইং শিক্ষাবর্ষের প্রবীণ শিক্ষার্থীদের বিদায় স্মারক দিয়ে বিদায় দেওয়া হয়েছে। এছাড়াও ২৪-২৫ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশেষ স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অনার্স, মাস্টার্স ও বিভিন্ন ইয়ারভিত্তিক ফলাফলের ভিত্তিতে প্রথম শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়।

18/08/2026
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fkhoborbela.com%2Fdetails%2F96385%2F%3Ffbclid%3DIwcGRvZgVleHRuA2FlbQIxMABicm...
18/08/2026

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fkhoborbela.com%2Fdetails%2F96385%2F%3Ffbclid%3DIwcGRvZgVleHRuA2FlbQIxMABicmlkETExRktVNVpuVDVBQ3N6SjJZc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHkSvPrgn1Ou6b9FCQocZccvLFgXFBycHT_nBy4Px9WRTtXjdSDtfrTDnqWpS_aem_DoK0kLUZeyBrDDlcIUMkcA&h=AUBJpDQBVsdSXBzGqB27XJh3IYIUtfwXvJQQ05QOkpFxurpdm-U0zRc9aGpywF-Z5y6g7o6aBp3FHPZ8_TW7grhUA-DVJt5TvlhPTqjUpnYkKU7_XAnExZaC0e6fdSs

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে খ.....

আজ ১৮ আগস্ট ২০২৬ ইং দুপুর ১২:০০ টায় ধর্মতত্ত্ব অনুষদ ভবনের সামনে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপন কর্মসূচির আনু...
18/08/2026

আজ ১৮ আগস্ট ২০২৬ ইং দুপুর ১২:০০ টায় ধর্মতত্ত্ব অনুষদ ভবনের সামনে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান ও প্রফেসর ড. আব্দুল গফুর গাজী , জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন এর সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী এবং জেলা কল্যাণ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এসময় বিলাতি গাব গাছ লাগিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। যার বৈজ্ঞানিক নাম Diospyros discolor । মীর মুগ্ধ সরোবরের প্রাচীর ঘেঁষে সারিবদ্ধ ভাবে, বোটানিক্যাল গার্ডেন, আইআইইআর , খালেদা জিয়া হল, আয়েশা সিদ্দিকা রা. হল , পেয়ারা বাগান ও শাহ আজিজুর রহমান হল এলাকায় তারা প্রায় শতাধিক গাছ ও বীজ রোপন করেন।

এসময়ে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন,
বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বায়ু নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও আমাদের সবার দায়িত্ব। গাব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, তারা যেন রোপিত গাছগুলোর পরিচর্যা করে। আমরা আশা করি, খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল গফুর গাজী বলেন,

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে শুভকামনা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় বন ও পরিবেশমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনে জনগণকে উৎসাহ ও উদ্দীপনা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। মহান আল্লাহ পাক আমাদের এই মহতী উদ্যোগ কবুল করুন। আমিন।

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির এই মহতী ও পরিবেশবান্ধব উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। একই সঙ্গে প্রত্যাশা করি, এই বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পরিবেশের সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সংগঠনটি আরও ব্যাপকভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

জেলা কল্যাণের সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণে ক্যাম্পাস, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় আমরা বিলাতি গাব গাছ দেখিনি। অথচ এই গাছটি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর ফল খুবই সুস্বাদু। তাই খুলনা থেকে আমরা এই বিলাতি গাব গাছ এনেছি। ক্যাম্পাসের পরিবেশ রক্ষা ও সুস্বাদু এই ফল মানুষ ও পশু-পাখির আহারের জন্য আমরা এই গাছ লাগিয়েছি। আমরা আশাবাদী এ বৃক্ষ আশেপাশের এলাকায় ছড়িয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের কল্যাণে কাজে আসবে।

আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।খুলনা থেকে নিয়ে আসা বিলাতি গাব গাছ আজ বিকেলে আমরা মফিজ লেক , বোটানিক্যাল গার্ড...
17/08/2026

আসসালামু আলাইকুম।

আশা করি সকলেই ভালো আছেন।খুলনা থেকে নিয়ে আসা বিলাতি গাব গাছ আজ বিকেলে আমরা মফিজ লেক , বোটানিক্যাল গার্ডেন ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাগিয়েছি। এটা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ছিল।

আমাদের মূল প্রোগ্রাম " বৃক্ষরোপণ কর্মসূচি" নামে আগামীকাল অনুষ্ঠিত হবে। আমাদের জেলা কল্যাণের সম্মানিত উপদেষ্টা মন্ডলী শিক্ষকবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের সকলের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।
খুবই সামান্য সময়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাই সকলে যথাযথ সময়ে উপস্থিত থাকবেন ।

স্থান: অনুষদ ভবনের সামনে
তারিখ: ১৮/৮/২৬ ইং ( মঙ্গলবার )
সময়: দুপুর ১২:০০ টা

সভাপতি
খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইবি

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে আমাদের বর্তমান সভাপতি সাজ্...
05/08/2026

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে আমাদের বর্তমান সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে তিনি ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন। এই ব্যতিক্রমী উদ্যোগ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আত্মত্যাগের স্মৃতি ধারণের একটি অনন্য দৃষ্টান্ত।

তাঁর এই মানবিক, সাহসী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ আমাদের সকলের জন্য গর্বের। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সকল শুভকর্মের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

অভিনন্দন ও শুভকামনা, সাজ্জাতুল্লাহ শেখ
আপনার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আত্মত্যাগের ইতিহাস স্মরণে উদ্বুদ্ধ করুক।

— খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা 💙

আসসালামু আলাইকুম।🎓 খুলনা থেকে আগত ২০২৫–২৬ সেশনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিয় নবীন ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে আন্তরি...
16/07/2026

আসসালামু আলাইকুম।

🎓 খুলনা থেকে আগত ২০২৫–২৬ সেশনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিয় নবীন ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। 💚

তোমাদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা, তথ্য প্রদান এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করছি।

📝 অনুগ্রহ করে নিচের Google Formটি পূরণ করো: 🔗 https://forms.gle/wrLNjt4ZNVe8TEtH9

ফর্মটি পূরণ করতে মাত্র ১–২ মিনিট সময় লাগবে।

তোমার বন্ধুদেরও এই পোস্টটি শেয়ার করে ফর্মটি পূরণ করতে উৎসাহিত করো। এবং গ্রুপে যুক্ত হয়ে যাও।

ধন্যবাদ। 🌸

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি (SWAK)
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 💚

01/03/2026

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে একসাথে কাটানো এই মুহূর্তগুলো আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ। 🤍🌙

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে একসাথে ...
01/03/2026

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে একসাথে কাটানো এই মুহূর্তগুলো আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ। 🤍🌙

Address

Islamic University
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share