জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি , ইসলামী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি , ইসলামী বিশ্ববিদ্যালয়

জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি , ইসলামী বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি , ইসলামী বিশ্ববিদ্যালয়, Nonprofit Organization, Islamic University, Kushtia.

ইবির বুকে একটুকরো জামালপুর৷ 💝জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের সাথে ...
19/08/2025

ইবির বুকে একটুকরো জামালপুর৷ 💝

জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঘরোয়া সভা অনুষ্ঠিত৷

উক্ত সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্যগণ, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি ও সম্মানিত সভাপতি সহ অন্যান্য সদস্যগণ৷

আলোচনা পরবর্তী নবীন শিক্ষার্থীদের সহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং নবীনদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলার নবাগত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শু...
31/07/2025

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলার নবাগত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার যেকোনো প্রয়োজনে পাশে আছে –
"জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ"।

সাজিদ আব্দুল্লাহর রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের জন্য জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ...
18/07/2025

সাজিদ আব্দুল্লাহর রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের জন্য জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি৷

সেই সাথে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে৷

ইবি প্রশাসনের যেকোনো প্রহসনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে জামালপুর জেলা থেকে আগত সকল শিক্ষার্থী একাত্মতা পোষণ করছি৷ প্রশাসনের কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না৷

ইবির বুকে একখণ্ড জামালপুর৷ 💝 অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজকে জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি'র নতুন জার্সি উ...
25/05/2025

ইবির বুকে একখণ্ড জামালপুর৷ 💝

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজকে জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি'র নতুন জার্সি উন্মোচন করা হয়েছে এবং জামালপুর জেলার কৃতি সন্তান ইবি'র ফার্মেসি বিভাগের লেকচারার মো: রসূল করিম স্যারকে আজ থেকে অফিসিয়ালি উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে৷

উপদেষ্টা শিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ৷ 💝

🌟 অভিনন্দন ও গর্বের খবর! 🌟আমাদের গর্ব, জামালপুর জেলার মেধাবী শিক্ষার্থী  তাহমিদ হাসান শোভন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইসলামী বি...
24/05/2025

🌟 অভিনন্দন ও গর্বের খবর! 🌟

আমাদের গর্ব, জামালপুর জেলার মেধাবী শিক্ষার্থী তাহমিদ হাসান শোভন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ১ম স্থান অর্জন করেছেন!

এই অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ডিন'স অ্যাওয়ার্ড - ২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন, যা আমাদের পুরো জেলার জন্য একটি গর্বের বিষয়। তার অধ্যবসায়, নিষ্ঠা ও মেধার স্বীকৃতি আজ সবার সামনে উদ্ভাসিত।

🔹 আমরা তার এই অসামান্য অর্জনে আনন্দিত ও গর্বিত।
🔹 তার ভবিষ্যৎ পথচলা হোক আরও সাফল্যময় ও সমৃদ্ধ।

💐 জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও শুভকামনা জানাই।

অভিনন্দন বার্তাজামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে নবনিযুক্ত সম্মানিত উপদেষ্টা সমাজ কল্যা...
17/05/2025

অভিনন্দন বার্তা
জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে নবনিযুক্ত সম্মানিত উপদেষ্টা সমাজ কল্যাণ বিভাগের সম্মানিত প্রভাষক জনাব মো: হাবিবুর রহমান স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা আমাদের সংগঠনের পথচলাকে করবে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ। আমরা বিশ্বাস করি, আপনার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় জামালপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা হবে আরও কার্যকর ও শক্তিশালী।

আশা করছি, আপনার মূল্যবান পরামর্শ ও স্নেহ আমাদের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জামালপুর জেলা থেকে আগত "ডি ইউনিটের" পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে "জামালপুর  জেলা ছাত্রকল্যাণ সমিতির" সৌজন্য সাক্...
11/05/2025

জামালপুর জেলা থেকে আগত "ডি ইউনিটের" পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে "জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির" সৌজন্য সাক্ষাৎ।

জামালপুর জেলা হতে আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।  তোমাদের যেকোনো প্রয়োজনে প...
08/05/2025

জামালপুর জেলা হতে আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের যেকোনো প্রয়োজনে পাশে আছে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ,ইসলামী বিশ্ববিদ্যালয় ।

সমাজকল্যাণ বিভাগে নবাগত হাবিবুর রহমান স্যারকে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি , ইসলামী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে স্বাগ...
11/03/2025

সমাজকল্যাণ বিভাগে নবাগত হাবিবুর রহমান স্যারকে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি , ইসলামী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন।

জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার পার্টি -২০২৫স্থানঃ কেন্দ্রীয় ক্রিকেট মাঠ, ইবি।তারিখঃ ০৭/০৩/২০২৪
11/03/2025

জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার পার্টি -২০২৫
স্থানঃ কেন্দ্রীয় ক্রিকেট মাঠ, ইবি।
তারিখঃ ০৭/০৩/২০২৪

গেট টুগেদার উপলক্ষে জামালপুর জেলা থেকে আগত সাবেক ইবিয়ান ভাইদের সাথে জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি'র সৌজন্য সাক্ষা...
15/02/2025

গেট টুগেদার উপলক্ষে জামালপুর জেলা থেকে আগত সাবেক ইবিয়ান ভাইদের সাথে জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি'র সৌজন্য সাক্ষাৎ, চিঠি প্রদান এবং জেলা ছাত্রকল্যাণ সমিতি'র বর্তমান অবস্থা ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত।

সাবেক ভাইদের মধ্যে উপস্থিত ছিলেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী৷ আহ্বায়ক, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন।

এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল৷ সাবেক শিক্ষার্থী, আইন বিভাগ।

এছাড়াও অন্যান্য গুণীজন, বড় ভাই ও জেলা ছাত্রকল্যাণ সমিতি'র বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Address

Islamic University
Kushtia
7003

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি , ইসলামী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share