এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আয়োজক কমিটি=> এস.এস.সি ২০১০ ব্যাচ,
হাটশ হরিপুর ইউনিয়ন।

31/05/2026

🏏🏆 SSC Batch-ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ 🏆🏏

📊 বার্ষিক আয়–ব্যয় বিবরণী (Financial Statement)
📅 31 May, 2026
👥 আয়োজক: SSC 2010 Batch

💰 মোট আয়:
🔹 স্পন্সরশিপ : ৳ 259,800
🔹 SSC ব্যাচ রেজিস্ট্রেশন ফি : ৳ 82,900
✅ সর্বমোট আয় : ৳ 342,700

💸 মোট ব্যয়:
🏆 প্রাইজ মানি — ৳ 70,000
🏟️ মাঠ প্রস্তুতি, খেলা ব্যবস্থাপনা ও আপ্যায়ন — ৳ 75,680
🎵 ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম — ৳ 38,485
📹 লাইভ সম্প্রচার — ৳ 33,500
📢 প্রচার, ব্যানার, ফেস্টুন ও নিবন্ধন — ৳ 30,450
🤝 বন্ধু মুন্নার মেয়েকে আর্থিক সহায়তা — ৳ 30,000
🏅 ট্রফি, ক্রেস্ট ও মেডেল, সম্মাননা — ৳ 28,000
👨‍⚖️ আম্পায়ার ও খেলা পরিচালনা — ৳ 20,000
👷 ভলান্টিয়ার ও শ্রমিক খরচ — ৳ 10,500

📉 সর্বমোট ব্যয় : ৳ 336,615

📌 আর্থিক সারসংক্ষেপ

💵 মোট আয় : ৳ 342,700
💸 মোট ব্যয় : ৳ 336,615

✅ নিট উদ্বৃত্ত (Net Surplus) : ৳ 6,085

🙏 কৃতজ্ঞতা

SSC ১৯৯০ ব্যাচ থেকে SSC ২০২৬ ব্যাচ পর্যন্ত অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, সম্মানিত স্পন্সর, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক এবং আয়োজকবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

যদি কোনো হিসাব-নিকাশে অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয়ে থাকে, আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং সকলের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ, উৎসাহ এবং ভালোবাসার কারণেই SSC Batch-ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা ছিল না; এটি ছিল আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ঐক্য, শৈশবের স্মৃতি এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার এক অসাধারণ মিলনমেলা।

🌹 SSC 2010 Batch-এর সকল বন্ধুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা 🌹

এই আয়োজনের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে যারা নিরলস পরিশ্রম করেছেন, সময় দিয়েছে, স্পন্সর সংগ্রহ করেছে, মাঠে ও মাঠের বাইরে দায়িত্ব পালন করেছে—SSC 2010 Batch-এর সেই সকল বন্ধুদের প্রতি রইল আমাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।
তোদের ঐক্য, ত্যাগ, সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টার কারণেই এই আয়োজন সফল ও স্মরণীয় হয়ে থাকবে।

❤️ SSC 2010 Batch-এর প্রতিটি বন্ধুর প্রতি রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

একসাথে ছিলাম, আছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।

🤝 SSC 2010 Batch — বন্ধুত্বের বন্ধন, হৃদয়ের বন্ধন।

বিনীত,
🏢 বিনীত
আয়োজক কমিটি
SSC 2010 Batch

29/05/2026

📅 SSC ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ সূচি ৩০.০৫.২০২৬

১.🏏 2003 vs 2004 — 6:00 AM
২.🏏 2008 vs 2010 — 8:00 AM
৩.🏏 2016 vs 2017 — 9:30 AM
৪.🏏 2005 vs 2003/2004 — 11:00 AM
৫.🏏 2014 vs 2013 — 12:30 AM
৬.🏏 2012 vs 2008/2010 — 2:00 PM
৭.🏏 2002 vs 1999 — 4:00 PM

📌 সকল টিমকে নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

27/05/2026

📅 আগামীকাল খেলার সময়সূচি — ২৯.০৫.২০২৬

১. SSC 2005 vs SSC 2006 — 7:00 AM
২. SSC 1999 vs SSC 2000 — 8:30 AM
৩. SSC 2001 vs SSC 2002 — 10:00 AM
৪. SSC 2003 vs SSC 2004 — 2:00 PM
৫. SSC 2008 vs SSC 2010 — 3:00 PM

📌 নোট: ২৭.০৫.২০২৬ তারিখে বৃষ্টির কারণে স্থগিত হওয়া ২টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ ২৯.০৫.২০২৬ এবং অপর ম্যাচ ৩০.০৫.২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

26/05/2026

আগামীকাল খেলার সময়সূচি ২৭.০৫.২০২৬

1️⃣ SSC 2017 vs SSC 2016 — 6:30 AM
2️⃣ SSC 2009 vs SSC 2012 — 8:00 AM
3️⃣ SSC 2007 vs SSC 2014 — 9:30 AM
4️⃣ SSC 2016 vs SSC 2021 — 11:30 AM
5️⃣ SSC 2008 vs SSC 2010 — 2:00 PM
6️⃣ SSC 2021 vs SSC 2017 — 3:30 PM

25/05/2026

২৫.৫.২০২৬
প্রথম খেলা
SSC 2019
২০ রানে জয় লাভ।

আগামীকালের 25.05.2026 খেলার সময়সূচি।
24/05/2026

আগামীকালের 25.05.2026 খেলার সময়সূচি।

🏆 আগামীকালের ম্যাচ – কার হাতে উঠবে জয়? 🏆🔥 সবাই এখন একটাই প্রশ্ন করছে—👉 “কোন দল জিতবে?”আমাদের পেজের এই পোস্টটি এখনই শেয়ার...
21/05/2026

🏆 আগামীকালের ম্যাচ – কার হাতে উঠবে জয়? 🏆

🔥 সবাই এখন একটাই প্রশ্ন করছে—
👉 “কোন দল জিতবে?”

আমাদের পেজের এই পোস্টটি এখনই শেয়ার করুন এবং আপনার পছন্দের দলের নাম লিখে জানান! 💬

🎁 আর থাকছে দারুণ চমক!
ফাইনাল ফলাফলের দিন স্পেশাল লটারি ড্র 🎉 – বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট!

📲 তাই এখনই পোস্টটি শেয়ার করুন
💙 আপনার ফেভারিট দলকে সাপোর্ট করুন
🔥 আর যুক্ত থাকুন আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত!

📍 কাল সবাই চলে আসুন Old Kushtia High School মাঠে খেলা দেখতে!

📢 এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬টুর্নামেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণাসকলের অবগতির জন্য জানানো যাচ্ছে...
15/05/2026

📢 এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

টুর্নামেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২ মে থেকে আমাদের বহুল প্রতীক্ষিত উদ্বোধনী খেলা শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফি উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলী, পরিচালনা কমিটি এবং এসএসসি ২০০০ সালের পূর্ববর্তী ব্যাচ থেকে শুরু করে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রতিনিধিবৃন্দ।

আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নিম্নোক্ত বিষয়সমূহ জানানো যাচ্ছে—

✅ খেলোয়াড় অবশ্যই হাটশ হরিপুর ইউনিয়নের ভোটার হতে হবে।

✅ কোনো খেলোয়াড়ের এসএসসি রেজিস্ট্রেশন না থাকলে তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।
খেলতে হলে অবশ্যই তাকে এসএসসি রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে।

✅ প্রত্যেক দলকে আগামী রবিবারের মধ্যে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা কমিটির নিকট জমা দিতে হবে।

✅ জমাকৃত তালিকা যাচাই-বাছাই শেষে আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

✅ যেসব খেলোয়াড় এক ব্যাচে রেজিস্ট্রেশন করেছে কিন্তু অন্য ব্যাচে পাস করেছে, সেক্ষেত্রে তিনি তার ইচ্ছামতো যেকোনো একটি ব্যাচের হয়ে খেলতে পারবেন।

❌ যাচাই-বাছাইয়ে কোনো ধরনের অনিয়ম, ভুল তথ্য বা ভুয়া তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে তাৎক্ষণিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে।

📌 তাই প্রত্যেক দলের প্রতি বিশেষ অনুরোধ—
যেসব খেলোয়াড়ের এসএসসি রেজিস্ট্রেশন নেই, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করবেন না।

📄 প্রত্যেক খেলোয়াড়কে প্রমাণস্বরূপ নিচের যেকোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে—
• এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের কপি
• এডমিট কার্ডের কপি
• এসএসসি সার্টিফিকেটের কপি

⚠️ সকল দলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর, সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চাই।

ধন্যবাদান্তে —
এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ পরিচালনা কমিটি

🏏 এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ 🏏📅 ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি.
09/05/2026

🏏 এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ 🏏
📅 ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি.

Address

১ নং হাটশ হরিপুর ইউনিয়ন।
Kushtia
7001

Website

Alerts

Be the first to know and let us send you an email when এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share