Jalalabad Students Association, Islamic University, Kushtia

Jalalabad Students Association, Islamic University, Kushtia Welfare organization for the students of Sylhet, Sunamganj, Moulvibazar and Habiganj in IU

13/05/2026

ভাইদের সাথে হাসি, আড্ডা আর ভালোবাসায় ভরা এক নৈশ্যভোজের রাত। 💙🍽️✨

12/05/2026

জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, ইবি’র ১৯-২০ সেশনের ভাইদের আয়োজনে সুন্দর এক নৈশ্যভোজের মুহূর্ত। 💙🍽️

জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের প্রিয় ভাইদের উদ্যোগে এক মনোমুগ্ধকর নৈশ্যভোজের ...
11/05/2026

জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের প্রিয় ভাইদের উদ্যোগে এক মনোমুগ্ধকর নৈশ্যভোজের আয়োজন করা হয়।
আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে মুখর এই আয়োজন জালালাবাদের সবার মাঝে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। আনন্দঘন মুহূর্ত, প্রাণবন্ত আড্ডা ও স্মৃতিময় সময়ের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে সবার জন্য বিশেষ এক অভিজ্ঞতা।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুস্বাদু ও রুচিশীল খাবার প্রস্তুত করার জন্য আহমদ আমিনকে।

অভয়ারণ্যের বাংলাদেশী উৎসব ১৪৩৩, ইসলামী বিশ্ববিদ্যালয়-এ বৃহত্তর সিলেট বিভাগের ২ দিনব্যাপী প্রদর্শনী স্টলের কর্মসূচি শেষে ...
10/05/2026

অভয়ারণ্যের বাংলাদেশী উৎসব ১৪৩৩, ইসলামী বিশ্ববিদ্যালয়-এ বৃহত্তর সিলেট বিভাগের ২ দিনব্যাপী প্রদর্শনী স্টলের কর্মসূচি শেষে জালালাবাদের বর্তমান ও সদ্যবিদায়ী দায়িত্বশীল বৃন্দদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে ....

অভয়ারণ্য আয়োজিত বাংলা উৎসব ১৪৩৩-এ সিলেট বিভাগ ও জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত অভিমত...
08/05/2026

অভয়ারণ্য আয়োজিত বাংলা উৎসব ১৪৩৩-এ সিলেট বিভাগ ও জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত অভিমত, পরামর্শ ও মূল্যবান মতামত জানার একটি ছোট্ট প্রয়াস নিয়েছিলাম।

দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে যে আন্তরিক সাড়া, ইতিবাচক মতামত ও প্রশংসা পেয়েছি, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। সবার অভিমতে উঠে এসেছে—সিলেট বিভাগের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার উপস্থাপন ছিল নান্দনিক, সুসংগঠিত এবং হৃদয়ছোঁয়া।

আপনাদের এই ভালোবাসা, প্রশংসা ও গঠনমূলক মতামত আমাদের আগামী আয়োজনগুলোকে আরও সমৃদ্ধ ও সুন্দরভাবে উপস্থাপনের অনুপ্রেরণা হয়ে থাকবে। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

অভয়ারণ্যের আয়োজনে অনুষ্ঠিত বর্ণিল “বাংলাদেশী উৎসব ১৪৩৩”-এ জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্...
06/05/2026

অভয়ারণ্যের আয়োজনে অনুষ্ঠিত বর্ণিল “বাংলাদেশী উৎসব ১৪৩৩”-এ জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাজানো জালালাবাদ স্টলটি ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। স্টলজুড়ে বৃহত্তর সিলেট বিভাগের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়। সিলেটের প্রখ্যাত ব্যক্তিবর্গের পরিচিতি, প্রাচীন ও ঐতিহ্যবাহী নাগরী লিপির নিদর্শন, এবং জাফলং, বিছানাকান্দি, রাতারগুলসহ বিভিন্ন মনোরম পর্যটনস্থলের চিত্র ও তথ্য দর্শনার্থীদের মুগ্ধ করে।

শুধু প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ না থেকে, স্টলে আগত শিক্ষার্থীদের জন্য রাখা হয় সিলেটের ঐতিহ্যবাহী চায়ের আপ্যায়নের বিশেষ আয়োজন। আন্তরিকতা ও অতিথিপরায়ণতার প্রতীক হিসেবে দুই দিনব্যাপী এ আয়োজনে এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে চা পরিবেশন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে উষ্ণতা ও আনন্দের অনন্য আবহ তৈরি করে।

এই আয়োজনে জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেবল সিলেটের ঐতিহ্যকেই তুলে ধরেনি, বরং শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি বিনিময় ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাংলাদেশী উৎসব ১৪৩৩, ইসলামী বিশ্ববিদ্যালয়-এ সিলেটের ঐতিহ্য এ গৌরবের গল্প নিয়ে থাকছে জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন, ...
04/05/2026

বাংলাদেশী উৎসব ১৪৩৩, ইসলামী বিশ্ববিদ্যালয়-এ সিলেটের ঐতিহ্য এ গৌরবের গল্প নিয়ে থাকছে জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয়।

স্থান: স্টল নং ৩১, বটতলা
তারিখ: ৪, ৫ ও ৬ মে ২০২৬

02/05/2026

আমরার স্টলও আইলে হখলরে ছা খাওয়াইমু ☕

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করায় জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সা...
28/04/2026

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করায় জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সানজিদ আহমেদ সজীব ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার এই অর্জন আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার এবং আগামীর পথচলায় উৎসাহের উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জালালাবাদ ফুটবল প্রিমিয়ার লিগ–২০২৬ (সিজন–২) এর পুরষ...
16/04/2026

জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জালালাবাদ ফুটবল প্রিমিয়ার লিগ–২০২৬ (সিজন–২) এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল, রোজ বৃহস্পতিবার জিয়া মোড়ে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মডারেটর মোসাব্বির আহমেদ এবং সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক সদরুল আমীন সায়েম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মডারেটর একে জাহিদ, সাধারণ সম্পাদক নোমান আল হাদী, সহ-সভাপতি জুবায়ের ইসহাক, মোহাম্মদ আলী, এমাদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. জুবেল হুসাইন।

অতিথিদের বক্তব্যে উঠে আসে—খেলাধুলার পাশাপাশি জালালাবাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতেই এই আয়োজন। একই সাথে, আয়োজনের মধ্যে থাকা ভুল-ত্রুটি সংশোধন করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

বক্তব্য শেষে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হওয়া সুনামগঞ্জ দলের খেলোয়াড় মোহাম্মদ নজরুল ইসলাম-এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এরপর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলের সকল সদস্যদের মেডেল প্রদান করে বরণ করা হয়।

পরবর্তীতে দূরন্ত সুনামগঞ্জ-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং সিলেট কিংডম-এর হাতে রানারআপ ট্রফি তুলে দেওয়া হয়।

এই বক্তব্যে আয়োজক কমিটি, মডারেটর এবং সাধারণ সম্পাদক টুর্নামেন্টের সম্মানিত স্পন্সর হারুন রশিদ-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Address

Islamic University
Kushtia
7003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Students Association, Islamic University, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share