Come For Road Child- IU

Come For Road Child- IU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Come For Road Child- IU, Nonprofit Organization, Islamic university, Kushtia.

★★ প্রেস বিজ্ঞপ্তি ★★তারিখ: ১৮ মে, ২০২৬কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ...
18/05/2026

★★ প্রেস বিজ্ঞপ্তি ★★

তারিখ: ১৮ মে, ২০২৬

কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ই মে ২০২৬, দুপুর ২:০০ ঘটিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসি’র উপদেষ্টা আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান কমিটির সদস্যবৃন্দ, সিআরসি স্কুলের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৪-২৫ অর্থবছরের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান। আরও উপস্থিত ছিলেন সাবেক স্কুল পরিচালক মোঃ সাইফুল ইসলাম আলিফ এবং প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী।
মাহবুবুর রহমান ফাহিমের সঞ্চালনায় এবং সংগঠনের বর্তমান সভাপতি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। তিনি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এরপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বর্তমান কমিটির সদস্যবৃন্দ।

স্কুল পরিচালক মোঃ আজিজুর রহমান বলেন,
“সিআরসি সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে তাদের শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
সহ-সভাপতি হাবিবুর রহমান বলেন,
“শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন_
“সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সাবেক স্কুল পরিচালক মোঃ সাইফুল ইসলাম আলিফ বলেন_ “সিআরসি’র এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।”

সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বলেন_ “সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।”

এরপর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন_
“মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই সিআরসি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, পোলাওয়ের চাল, চিনি, দুধ, তেল, আলু, পেঁয়াজ, ডাল, কিসমিস, বাদাম ও বিভিন্ন মসলা সহ মোট বারোটি উপকরণ।

এছাড়াও সংগঠনটির উপদেষ্টা কে এম শরফউদ্দিন স্যার (ব্যবস্থাপনা বিভাগ)-এর পক্ষ থেকে সিআরসি স্কুলের শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার এবং কোট ফাইল।
অনুষ্ঠানে গত ১০ মে “মা দিবস উপলক্ষে মাকে নিয়ে অনুভূতি লেখা” প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সবশেষে সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের বর্তমান সভাপতি মোঃ নাজমুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন_ “সিআরসি শুধু একটি সংগঠন নয়, এটি মানবিকতার একটি প্ল্যাটফর্ম। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় কাজ করে যাব। সকলের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”
সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।

বার্তাপ্রেরক_
মাহফুজা আলী নিশাত
প্রচার সম্পাদক
কাম ফর রোড চাইল্ড (সিআরসি)
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

🎁✨ অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ✨🎁“ঈদের আনন্দ সবার জন্য” এই প্রত্যয়কে সামনে রেখে কাম ফর রোড চাইল...
16/05/2026

🎁✨ অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ✨🎁

“ঈদের আনন্দ সবার জন্য” এই প্রত্যয়কে সামনে রেখে কাম ফর রোড চাইল্ড (CRC), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাজের সেই ছোট্ট শিশুদের মুখে ঈদের হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াসে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। 🤲💙

📅 তারিখ: ১৮ মে ২০২৬, সোমবার
⏰ সময়: দুপুর ২:০০ টা
📍 স্থান: টিএসসিসি করিডর, ইসলামী বিশ্ববিদ্যালয়

আসুন, ঈদের আনন্দ শুধু নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে অসহায় শিশুদের সাথেও ভাগাভাগি করি। একটি ছোট্ট সহযোগিতাই হতে পারে তাদের বড় আনন্দের কারণ। 🌸

— কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবার❤️

সিআরসি এমন একটি সামাজিক সংগঠন যা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিনিয়ত নানা রকম কাজ করে থাকে।তারই ধারাবাহিকতায় সিআরসি স্কু...
14/05/2026

সিআরসি এমন একটি সামাজিক সংগঠন যা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিনিয়ত নানা রকম কাজ করে থাকে।

তারই ধারাবাহিকতায় সিআরসি স্কুলে নিয়মিত সেসকল শিশুদের দক্ষ শিক্ষকদের দ্বারা শিক্ষাদান করা হয় যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ঠিকভাবে শিক্ষার আলোয় আলোকিত হতে পারেনা।

আজ ১৪ মে, রোজ বৃহস্পতিবার, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর মো: শরিফুল ইসলাম স্যার আমাদের স্কুলে গিয়েছিলেন। তিনি আমাদের কাজকে তার দেখা মানবিক কাজের মধ্যে অন্যতম বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি তিনি স্কুলে একদিন ক্লাস নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি আমাদের ভালো কাজের প্রশংসা করেছেন এবং আমাদের সাথে থাকবেন বলে জানিয়েছেন।

স্কুলের সার্বিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে যারা সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের এই ছোট প্রচেষ্টাগুলোই পারে পৃথিবী থেকে 'পথশিশু' শব্দটিকে চিরতরে মুছে ফেলতে।🍀

ধন্যবাদান্তে
মাহফুজা আলী নিশাত
প্রচার সম্পাদক,
কাম ফর রোড চাইল্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা

📢✨ সিআরসি’র মাসিক মিটিং সফলভাবে সম্পন্ন ✨📢আলহামদুলিল্লাহ, আজ কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবারের মাসিক মিটিং সুন্দর ও প্রাণ...
10/05/2026

📢✨ সিআরসি’র মাসিক মিটিং সফলভাবে সম্পন্ন ✨📢

আলহামদুলিল্লাহ, আজ কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবারের মাসিক মিটিং সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মিটিংয়ের শুরুতে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হাসান মাকে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “মা শুধু একটি সম্পর্ক নয়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। মায়ের ভালোবাসা, ত্যাগ ও দোয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি।”

এরপর “মাকে নিয়ে অনুভূতি” শীর্ষক একটি ছোট্ট লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সাধারণ সদস্যরা আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।
পরবর্তীতে মিটিংয়ের মূল আলোচ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়ঃ
🔹 আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিআরসি স্কুলের শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
🔹 ঈদ সামগ্রী বিতরণের সম্ভাব্য তারিখ নির্ধারণ
🔹 ফান্ড রাইজিং কার্যক্রম পরিচালনার পরিকল্পনা

সদস্যদের চারটি গ্রুপে বিভক্ত করে আলোচনা পরিচালনা করা হয় এবং প্রত্যেক গ্রুপ তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ উপস্থাপন করে।
মিটিংয়ের মাঝে সদস্যদের জন্য নাস্তার ব্যবস্থা ও ছোট্ট বিনোদন পর্ব রাখা হয়। গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে সদস্যরা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এছাড়াও এক্সিকিউটিভ সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সদ্য দায়িত্ব পাওয়া নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদকে সাধারণ সদস্যদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সবশেষে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে আজকের সুন্দর মিটিংয়ের সমাপ্তি ঘটে। 🤝💙

ধন্যবাদান্তে_
কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবার

🌸 আন্তর্জাতিক মা দিবস 🌸মা—একটি ছোট্ট শব্দ, কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা, মায়া আর ত্য...
10/05/2026

🌸 আন্তর্জাতিক মা দিবস 🌸
মা—একটি ছোট্ট শব্দ, কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা, মায়া আর ত্যাগের গল্প।
মায়ের দোয়া, ভালোবাসা আর ত্যাগ ছাড়া আমাদের জীবন কখনোই পূর্ণ হতে পারে না। তিনি আমাদের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় এবং জীবনের সবচেয়ে বড় শক্তি।
আজ আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
যেসব মা সন্তানের সুখের জন্য নিজের সবকিছু নিঃস্বার্থভাবে বিলিয়ে দেন, আল্লাহ তায়ালা তাদের জীবনকে সুখ, শান্তি ও রহমতে ভরিয়ে দিন। 🤲
💖 “মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।”
সবাই নিজের মায়ের প্রতি ভালোবাসা, সম্মান ও যত্ন প্রকাশ করি—শুধু আজ নয়, প্রতিদিন।
🌷 শুভ মা দিবস। 🌷
— সিআরসি পরিবার

_প্রেস বিজ্ঞপ্তি_'বিশ্ব শ্রমিক দিবস' উপলক্ষে (সি-আর-সি) ইবি শাখার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।​...
01/05/2026

_প্রেস বিজ্ঞপ্তি_

'বিশ্ব শ্রমিক দিবস' উপলক্ষে (সি-আর-সি) ইবি শাখার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

​আজ রোজ শুক্রবার (১ই মে) 'বিশ্ব শ্রমিক দিবস' উপলক্ষে দুপুর ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে শ্রমজীবী মানুষদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্পাসের শ্রমজীবী মানুষদের মাঝে টি-শার্ট, গামছা, বিশুদ্ধ-পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানভীর আহমেদ, সাবেক সভাপতি শাহীদ কাউছার এবং সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানভীর আহমেদ বলেন, 'কাম ফর রোড চাইল্ড' (সি-আর-সি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শ্রমিকদের জন্য কিছু একটা করার ইচ্ছা থেকেই আজকের এই আয়োজন। আজ 'পহেলা মে' শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দিন। আমরা এই দিনে শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং তাদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার সর্বোচ্চ অঙ্গীকার নিতে চাই।'

এছাড়াও সাবেক সভাপতি শাহীদ কাউছার বলেন, 'আমাদের প্রাণপ্রিয় সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইবি শাখার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে, আমরা এটি বাস্তবায়ন করতে পেরেছি।'

'সারা বিশ্বে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক এবং অক্ষুণ্ণ থাকুক' _এটিই সি-আর-সি পরিবারের কামনা।

ধন্যবাদান্তে_

সাইদি হোসেন সুভ
উপ-প্রচার সম্পাদক
কাম ফর রোড চাইল্ড (সি-আর-সি)
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আন্তর্জাতিক শ্রমিক দিবস১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্মরণে প...
30/04/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবস

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্মরণে পালিত হয়।
১৮৮৬ সালে শ্রমিকদের ন্যায্য কর্মঘণ্টার দাবিতে আন্দোলনের ইতিহাস থেকেই এই দিনের সূচনা।
এই দিনটি শ্রমিকদের অবদানকে সম্মান জানানো ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়।

সিআরসি, শ্রমিকদের ন্যায্য কর্মঘন্টার দাবির পক্ষে এবং শিশুশ্রমের বিরুদ্ধে।

আগামীকাল ১লা মে সিআরসি এর পক্ষ থেকে ক্যাম্পাসের শ্রমিকদের শ্রমিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের মধ্যে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ছোট আয়োজনে সিআরসি এর সকল সদস্যদের অংশগ্রহণ কাম্য।

তারিখ: ১লা মে, ২০২৬
সময়: দুপুর ২টা ৩০ মিনিট
স্থান : ডায়না চত্তর

ধন্যবাদান্তে
মাহফুজা আলী নিশাত
প্রচার সম্পাদক,
কাম ফর রোড চাইল্ড, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা

22/04/2026

বৈশাখীয়ানা ১৪৩৩ x সিআরসি❤️🤍

🌸 বৈশাখীয়ানা ১৪৩৩ | সিআরসি স্টল সফলভাবে সম্পন্ন 🌸বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “স্বপ্ন বিতান” সংগঠন কর্তৃক আয়োজিত বৈশাখীয়ান...
22/04/2026

🌸 বৈশাখীয়ানা ১৪৩৩ | সিআরসি স্টল সফলভাবে সম্পন্ন 🌸
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “স্বপ্ন বিতান” সংগঠন কর্তৃক আয়োজিত বৈশাখীয়ানা বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এ কাম ফর রোড চাইল্ড (CRC)-এর অংশগ্রহণ ছিল সত্যিই আনন্দময় ও সফল।
আমাদের স্টলে মন্ডা মিঠাইসহ বিভিন্ন ধরনের গাছ—যেমন বাগান বিলাস, ক্যাকটাস—এবং বাহারি রকমের মোমবাতি প্রদর্শন ও বিক্রয় করা হয়, যা দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করেছে। অনেকেই আগ্রহ নিয়ে আমাদের স্টল থেকে পণ্য সংগ্রহ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার আমাদের স্টল পরিদর্শন করেন এবং সিআরসি’র কার্যক্রমের প্রশংসা করে এটিকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন—যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার।
মেলার শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল সিআরসি স্কুলের শিশুদের নিয়ে মেলায় অংশগ্রহণ। তাদেরকে মেলা ঘুরানো, মিষ্টিমুখ করানো এবং নাগরদোলায় চড়ানোর মাধ্যমে এক আনন্দঘন সময় উপহার দেওয়া হয়। শিশুদের হাসি আর আনন্দই আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা।
এই সুন্দর আয়োজন সফল করতে যারা আন্তরিক পরিশ্রম ও সময় দিয়েছেন—বিশেষ করে ফাহিম, সাইফুদ্দিন, তানভীর, গালিব, সায়মা, রাদিফা, রুবাইয়া এবং আরও অনেকে—সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

🤝 আশা করি, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় সিআরসি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

ধন্যবাদান্তে
মাহফুজা আলী নিশাত
প্রচার সম্পাদক,
কাম ফর রোড চাইল্ড, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸নতুন বছরের নতুন সূচনায় কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভা...
14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

নতুন বছরের নতুন সূচনায় কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব—আনন্দ, ঐক্য ও নতুন আশার বার্তা নিয়ে আসে। এই নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সফলতা।

আসুন, আমরা নতুন বছরের অঙ্গীকার হোক—মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

🌿 সবাইকে নববর্ষের শুভেচ্ছা—শুভ হোক নতুন বছরের পথচলা।

🎉 শুভ জন্মদিন! 🎉Mahfuza Ali Nishat কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রচার সম্পাদক-কে জানাই আন...
11/04/2026

🎉 শুভ জন্মদিন! 🎉
Mahfuza Ali Nishat
কাম ফর রোড চাইল্ড (CRC) পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রচার সম্পাদক-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার আন্তরিকতা, পরিশ্রম ও দায়িত্বশীলতায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে—এর জন্য আমরা কৃতজ্ঞ।
🎂 আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা, সুখ ও দীর্ঘায়ু দান করুন এবং ভবিষ্যতেও মানবকল্যাণে কাজ করার তাওফিক দিন।
শুভ জন্মদিন! 🎈
— সিআরসি পরিবার,ইবি

Address

Islamic University
Kushtia
7003

Telephone

+8801968270343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Come For Road Child- IU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Come For Road Child- IU:

Share