UmmahLink

UmmahLink বাঁচলে আকসাবাসী,স্বাধীন হবে পূণ্যভূমি।
ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর প্রচেষ্টায় নিবেদিত

আমরা কারা?বঙ্গভূমিতে জন্মগ্রহণ করা একঝাঁক মুসলিম ‍যুবক। বাংলাদেশের বৈধ নাগরিক। ব্যক্তিপর্যায় আমরা সকলেই স্টুডেন্ট। পড়াশ...
23/12/2024

আমরা কারা?
বঙ্গভূমিতে জন্মগ্রহণ করা একঝাঁক মুসলিম ‍যুবক। বাংলাদেশের বৈধ নাগরিক। ব্যক্তিপর্যায় আমরা সকলেই স্টুডেন্ট। পড়াশোনা করছি বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় ও প্রাইভেট ইউনিভার্সিটিসহ ক্বওমী-আলীয়া মাদরাসার এক অনন্য সমন্বয় ঘটেছে আমাদের এই প্লাটফর্মে। মূলত মহতী এক কর্মকে সামনে রেখে আমরা এখানে একত্র হয়েছি। পূণ্যের সঙ্গে তারুণ্যের সুষম সম্পর্ক স্থাপন আমাদের অন্যতম উদ্দেশ্য।

‍ফিলিস্তিন, হালযামানার সবচেয়ে বঞ্চিত ভূখন্ড।দীর্ঘ ১ শতাব্দী যাবৎ নিরস্ত্র,নিরীহ ,নিরাপরাধ এই ভূখন্ডবাসীর সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। সামান্যতম মানবতার তোয়াক্কা না করেই বর্বরতার সর্বোচ্চ চর্চা করা হচ্ছে নিরবচ্ছিন্নভাবে। সম্প্রতি যা তীব্রতর হয়েছে। দিনের আলোয় সেখানে গণহত্যা চালানো হচ্ছে। সমৃদ্ধিময় পবিত্র ভূমিটিকে অন্যায়ভাবে তছনছ করা হচ্ছে ৭০০ কোটি জোড়া চোখের সামনে। মনুষ্যহীনতার করুণ চিত্রগুলো ভেসে বেড়াচ্ছে সর্বত্র। মৌলিক চাহিদার চরম সংকট আজ সেখানে উপস্থিত। খাদ্য বস্ত্রের অপ্রতুল বা উর্ধমূল্য ফিলিস্তিনবাসীদেরকে স্বাভাবিক জীবন-যাপন ভুলিয়ে দিয়েছে। এহেন বাস্তবাতাকে সামনে রেখে আমরা নির্যাতিত ফিলিস্তিনী ভাই বোনেদের পাশে দাড়ানোর ইচ্ছা করেছি। আমরা মনে করি,আমাদের সামষ্টিক প্রচেষ্টা একটু হলেও তাদের কাজে লাগবে। আমরা বিশ্বাস করি তাবৎমুমিন একদেহসম; এর একাংশ আক্রান্ত হলে অপরাংশ প্রভাবিত হয়। এ ভাষ্য আমাদের নয় এ আমাদের পেয়ারা রাসুলের। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । নিজেদের ঈমানী চেতনা এ কাজের প্রতি আমাদের প্রধান আহ্বায়ক। আমরা ধারন করি, এমন দুঃসময়ে তাদের পাশে দাড়ানো আমাদের জন্য আবশ্যক। কোনরূপ দয়া,অনুগ্রহ,অনুকম্পার বশবর্তী হয়ে নয় বরং নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা এ বিষয়ে তৎপর। আমরা নিশ্চিত করছি ,আমরা আমানতের কদর করবো এবং যথাযোগ্য গন্তব্যে পৌঁছাবো। আমরা স্পষ্ট করছি যে , এক্ষেত্রে আমরা কোনরূপ দুনিয়াবী বেনিফিট বা স্তুতি কামনা করছিনা আর না কামনা করছি কারো প্রতিদানের। আমরা একনিষ্ঠ আল্লাহর জন্য এ কর্মে এক হয়েছি এবং শেষতক তার কাছেই সাহায্য কামনা করছি যাতে তিনি আমাদের একাজ সহজ করে দেন।

Hands for the palestinians আমাদের মূল প্রকল্পের অনলাইন মুখপাত্র। আমরা আমাদের মূল প্লাটফর্মটির নাম রেখেছি ‘’তোহফাতুল আনসার লি আহলিল আরদ” যার উদ্দেশ্য তরজমা ” প্রকৃত ভূপতির জন্য আনসারী তোহফা”।হিজরতের পর মাদীনাবাসী যেমন আনসার হয়ে দ্বীনের জন্য জান-মাল উৎসর্গকারী মুহাজির সাহাবাদের পাশে দাড়িয়েছিলেন তেমনি আমরাও আনসারী সাহাবা চরিত অনুসরণ করে দ্বীনের জন্য ত্যাগ-তিতিক্ষা করা মুহজিরদের ন্যায় মজবুত ঈমানধারী ফিলিস্তিনী ভাই-বোনেদের পাশে দাড়াতে চাই। মহান আল্লাহ আমাদের অনুসৃত সেসব চরিত্র ধারণ করার তাওফিক দান করুন।

পরিশেষে বলতে চাই, বৃহৎ পরিকল্পনা, স্বল্প সক্ষমতা ও পরিপূর্ণ আল্লাহর প্রতি নির্ভশীলতাকে পুজি করে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন । নিশ্চয় তিনিই উত্তম সহায্যকারী এবং কঠিনকে সহজকারী।

21/12/2024

‘আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিভক্ত হয়ো না। আর তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহ স্মরণ কর যখন তোমরা পরস্পর শত্রু ছিলে; তখন তিনি তোমার হৃদয় প্রীতির বাঁধনে বেঁধে দিলেন এবং তোমরা তারই অপার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা হেদায়াত লাভ কর।’ (সুরা আল-ইমরান : আয়াত ১০৩)

Address

KRISHNAPUR HOSPITAL PARA , KURIGRAM SADAR, KURIGRAM BAZAR
Kurigram
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when UmmahLink posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share