Madrasa-E Darus Salam

Call Website

Madrasa-E Darus Salam ঈমান, ইসলাম, শিক্ষা, সমৃদ্ধি

01/06/2026

আগামীর দেশ এদের হাতেই নিরাপদ যারা রাত ২ টায় বাজলেও লাইভে এসে ১০ কোটি টাকার হিসাব দেয়
শত সাহস ছাড়া সম্ভব নয় এমন ভাবে হিসাব দেওয়ার।

27/05/2026

تقبل الله منا ومنكم صالح الاعمال
মহান আল্লাহ আমাদের সকল ভালো কাজগুলো কবুল করে নিন। আমাদেরকে ক্ষমা করে দিন। আমীন।

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক❤️

26/05/2026

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারীকা লাক।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সর্বোত্তম দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যে সর্বোত্তম বাণী উচ্...
26/05/2026

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সর্বোত্তম দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যে সর্বোত্তম বাণী উচ্চারণ করেছেন তা হলো:"
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

আরাফাহর দিনের আমল ও আগের রাতের প্রস্তুতি১. আরাফাহর আগের রাতের প্রস্তুতিমাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দর...
25/05/2026

আরাফাহর দিনের আমল ও আগের রাতের প্রস্তুতি

১. আরাফাহর আগের রাতের প্রস্তুতি
মাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দরুদ পাঠ করুন। জামাতের সাথে ইশার সালাত আদায় করুন। রাতে সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন।

২. দ্রুত ঘুমিয়ে পড়ুন
আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন। ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করুন, দু’আ করুন। এরপর সাহরি করুন।

সারাদিনে কী কী আমল করবেন, তার একটি ছোট তালিকা করে নিতে পারেন। তারপর জামাতের সাথে ফজরের সালাত আদায় করুন।

৩. আরাফাহর রোজা পালন করুন

৪. আরাফাহর দিনের শ্রেষ্ঠ যিকির ও দু’আ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আরাফাহর দিনের শ্রেষ্ঠ যিকির হলো—

> لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

সারাদিন এই যিকিরটি বেশি বেশি পড়ুন। সম্ভব হলে অন্তত ১০০ বার পড়ার চেষ্টা করুন।

৫. তাকবীরে তাশরীক পড়ুন
৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর তাকবীরে তাশরীক পড়ুন—

> اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ:
আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ সবচেয়ে মহান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

৬. বেশি বেশি সাধারণ তাকবির পড়ুন

اللهُ أَكْبَرُ

উচ্চারণ: আল্লাহু আকবার
অর্থ: আল্লাহ সবচেয়ে মহান।

৭. মসজিদে সময় কাটানোর চেষ্টা করুন
যতটুকু সম্ভব মসজিদে অবস্থান করুন। ইতিকাফের নিয়্যাতে বসতে পারলে আরও ভালো।

৮. বেশি বেশি দু’আ করুন
দু’আর শুরু ও শেষে আল্লাহর প্রশংসা এবং নবীজি ﷺ–এর উপর দরুদ পড়ুন।

নিজের জন্য, পরিবার, মা-বাবা, উম্মাহ, মৃত মুসলিম, অসুস্থ, ঋণগ্রস্ত, মজলুম ও পথহারা মানুষদের জন্য দু’আ করুন।

৯. অন্তত একটি হাদিস পড়ুন

১০. সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন

১১. কুরআন তিলাওয়াত করুন
সময় ও সুযোগ অনুযায়ী কুরআন তিলাওয়াত করুন। চাইলে সূরা কাহফ, ইয়াসিন, মুলক, আর-রহমান ইত্যাদিও পড়তে পারেন।

১২. সামর্থ্য অনুযায়ী সাদাকাহ করুন
অন্তত ১ টাকা হলেও সাদাকাহ করুন।

১৩. বেশি বেশি দরুদ ও ইস্তিগফার পড়ুন

ইস্তিগফার
> أَسْتَغْفِرُ اللهَ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

দরুদ
> اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

উচ্চারণ:
আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়া আলা আলে মুহাম্মাদ।

অর্থ:
হে আল্লাহ, আপনি মুহাম্মদ ﷺ এবং তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করুন।

চাইলে দরুদে ইবরাহিমও পড়তে পারেন।

১৪. অন্যান্য আমল

কমপক্ষে তিনবার সূরা ইখলাস পড়ুন, আয়াতুল কুরসী পড়ুন এবং যতটুকু পারেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন।

নিজে আমল করুন এবং দাওয়াহর নিয়্যাতে অন্যদের কাছেও পৌঁছে দিন।

মনোরম দৃশ্য
31/03/2026

মনোরম দৃশ্য

আলহামদুলিল্লাহ আপনি আপনার সন্তানকে আদর্শিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আজেই যোগাযোগ করুন Madrasa-E Darus Salam আম...
06/01/2026

আলহামদুলিল্লাহ
আপনি আপনার সন্তানকে আদর্শিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আজেই যোগাযোগ করুন Madrasa-E Darus Salam আমাদের ভর্তি চলেবে ১৫ জানুয়ারি ২০২৬ ইং পর্যন্ত।

আলহামদুলিল্লাহ চতুর্থ দিনেও চলছে আমাদের বই উৎসব আপনি আপনার সন্তানকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে আজেই যোগাযোগ করুন Madr...
04/01/2026

আলহামদুলিল্লাহ
চতুর্থ দিনেও চলছে আমাদের বই উৎসব
আপনি আপনার সন্তানকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে আজেই যোগাযোগ করুন Madrasa-E Darus Salam

নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হবে নতুন বই দিয়ে আপনি আপনার সন্তান কে Madrasa-E Darus Salam পড়াতে ইচ্ছুক হলে আজেই যোগাযোগ ...
03/01/2026

নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হবে নতুন বই দিয়ে
আপনি আপনার সন্তান কে Madrasa-E Darus Salam পড়াতে ইচ্ছুক হলে আজেই যোগাযোগ করুন

Madrasa-E Darus Salam এর ২০২৬ সেশনের নতুন বছরের নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ -২৬
02/01/2026

Madrasa-E Darus Salam এর ২০২৬ সেশনের নতুন বছরের নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ -২৬

Address

Durgapur Darus Salam, Ulipur, Kurigram 5600
Kurigram

Alerts

Be the first to know and let us send you an email when Madrasa-E Darus Salam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share