স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন স্বপ্ন যখন সমাজ গড়ার

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন

"স্বপ্ন যখন সমাজ গড়ার"

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংস্থা, যার মূল লক্ষ্য বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ২০২৪ সালের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়ে আমরা এই সাহায্য কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ফাউন্ডেশন গঠনের মাধ্যমে এটি আরও সুসংগঠিতভাবে চালানোর

উদ্যোগ নিয়েছি, যাতে আমরা সমাজের যেকোনো প্রয়োজনে মানুষের বিপদে পাশে দাড়াতে পারি.

বন্ধু, পরিবার, এবং সাধারণ মানুষের আর্থিক সহায়তায় আমরা বন্যাপরবর্তী মেরামতের জন্য ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত কার্যক্রম চলমান রয়েছে। এত অল্প সময়ের মধ্যে আমরা যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছি, তা দিয়ে তাদের ঘরবাড়ি মেরামত করা হচ্ছে। বন্যাটি অপ্রত্যাশিতভাবে এসেছিল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি ফাউন্ডেশন গঠনের, যাতে ভবিষ্যতে যেকোনো দুর্যোগে দ্রুত সহায়তা করতে পারি।

আমরা শুধু দুর্যোগকালীন সহায়তায় সীমাবদ্ধ থাকবো না; সমাজের দরিদ্রদের সহায়তা এবং যেকোনো ধরনের সমস্যায় আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আমাদের চেষ্টা থাকবে সব ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে এবং আমাদের উদ্যোগে অংশ নিতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন। একসাথে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো।

18/03/2026

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতাবী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় ৩টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। আল্লাহ সকলের এই সহযোগিতা কবুল করুন,

🌊 বন্যার্ত ঘর মেরামত প্রকল্প – ২০২৪ 🌊কুলাউড়া উপজেলার স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যা আমাদের সবাইকে হতবাক করেছিলো।অল্প সময়ে...
05/09/2025

🌊 বন্যার্ত ঘর মেরামত প্রকল্প – ২০২৪ 🌊

কুলাউড়া উপজেলার স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যা আমাদের সবাইকে হতবাক করেছিলো।
অল্প সময়ের মধ্যেই অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি, ফসল, গবাদিপশু হারিয়ে দিশেহারা হয়ে পড়েন।
এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন সর্বশক্তি দিয়ে কাজ করেছে।

🙏 আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সহযোগিতা–ভালোবাসার মাধ্যমে আমরা সংগ্রহ করতে পেরেছি:
💰 ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা মাত্র)

এই অর্থ দিয়ে আমরা—
🏠 ১৮টি বন্যার্ত পরিবারের ঘর মেরামতের কাজে সহায়তা দিয়েছি
🪵 কম্বলসহ বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করেছি
🚛 পরিবহন খরচ ও শ্রমিক মজুরির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করেছি

🤲 আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার কারণেই এই মানবিক উদ্যোগ সম্ভব হয়েছে।

আমরা বিশ্বাস করি—
ভবিষ্যতের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুঃসময় ও বিপদে আপনারা আমাদের পাশে থাকবেন এবং মানুষের সেবায় এগিয়ে আসবেন।

✨ আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি—
মানুষের দুঃখে, কষ্টে ও বিপদে পাশে থাকার জন্য।

💚 ধন্যবাদ সবাইকে 💚

31/12/2024

"বন্যা কবলিত এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি-২০২৪"

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে অসহায় ও দুস্থ মানুষের কষ্টও বাড়ছে। এই কঠিন সময়ে শীতার্তদের উষ্ণতার ছোঁয়া দিতে আমরা স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন আয়োজন করেছি কম্বল বিতরণের একটি মানবিক উদ্যোগ। আমাদের লক্ষ্য, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে এক চিলতে হাসি ফোটানো।

২য় ধাপে কম্বল বিতরণ করা হয়েছে মোট ২৭ টি পরিবারের মধ্যে।
সর্বমোট ব্যায়: ১১,৪৭৫/- টাকা

আপনারাও চাইলে এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারেন। আপনার সহযোগিতা পেলে আমরা আরও বেশি মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ।

আসুন, শীতার্তদের পাশে দাঁড়াই। মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসি।

#কম্বল_বিতরণ #মানবিক_উদ্যোগ #শীতার্তদের_পাশে #সহযোগিতার_আহ্বান

17/12/2024

"বন্যা কবলিত এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি-২০২৪"

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে অসহায় ও দুস্থ মানুষের কষ্টও বাড়ছে। এই কঠিন সময়ে শীতার্তদের উষ্ণতার ছোঁয়া দিতে আমরা স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন আয়োজন করেছি কম্বল বিতরণের একটি মানবিক উদ্যোগ। আমাদের লক্ষ্য, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে এক চিলতে হাসি ফোটানো।

১ম ধাপে কম্বল বিতরণ করা হয়েছে মোট ১৩ টি পরিবারের মধ্যে।
সর্বমোট ব্যায়: ৫,৫২৫ টাকা

আপনারাও চাইলে এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারেন। আপনার সহযোগিতা পেলে আমরা আরও বেশি মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ।

আসুন, শীতার্তদের পাশে দাঁড়াই। মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসি।

#কম্বল_বিতরণ #মানবিক_উদ্যোগ #শীতার্তদের_পাশে #সহযোগিতার_আহ্বান

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর মেরামত প্রকল্পের কাজে ২ টি পরিবারে টিন বিতরন করা হয়। গ্রহীতার নাম : মঞ্জু বেগম এবং শ...
29/11/2024

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর মেরামত প্রকল্পের কাজে ২ টি পরিবারে টিন বিতরন করা হয়।

গ্রহীতার নাম : মঞ্জু বেগম এবং শবুরা বেগম
ঠিকানা: পশ্চিম লালপুর, টিলাগাও ইউনিয়ন

সর্বমোট ব্যয়: ৪,৯৪৪/-/-টাকা

আপনাদের সকলের সহযোগিতা এবং বানবাসি মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

16/11/2024

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর মেরামত প্রকল্পের ১৬ম ঘরের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

মেরামতকৃত ঘর নাম্বার : ১৬
গ্রহীতার নাম : সুলতানা বেগম
ঠিকানা: বালিয়া, টিলাগাও ইউনিয়ন

প্রকল্পে সর্বমোট ব্যয়: ১০৭,৮৩৯/-টাকা

আপনাদের সকলের সহযোগিতা এবং বানবাসি মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

24/10/2024

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর মেরামত প্রকল্পের ১৪তম ঘরের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

মেরামতকৃত ঘর নাম্বার : ১৪
গ্রহীতার নাম : মোবারক মিয়া
ঠিকানা: সালামতপুর(২), টিলাগাও ইউনিয়ন

প্রকল্পে সর্বমোট ব্যয়: ৩০,৯৮৯/-টাকা

আপনাদের সকলের সহযোগিতা এবং বানবাসি মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

12/10/2024

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর মেরামত প্রকল্পের ১৩তম ঘরের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

মেরামতকৃত ঘর নাম্বার : ১৩
গ্রহীতার নাম : আলেখ মিয়া
ঠিকানা: পশ্চিম লালপুর , টিলাগাও ইউনিয়ন

যৌথভাবে নেয়া এই ঘর মেরামত প্রকল্পের কাজ আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি.
আমাদের স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর মাধ্যমে ব্যয় হয়েছে ৮,০২০/- টাকা।
বিশেষভাবে ধন্যবাদ জানাই KSAS এবং Hope for Humanity কে যাদের মাধ্যমে ব্যয় হয়েছে ১৯,০৪০/- টাকা।

প্রকল্পে সর্বমোট ব্যয়: ২৭,০৬০/-টাকা

আপনাদের সকলের সহযোগিতা এবং বানবাসি মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

07/10/2024

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর মেরামত প্রকল্পের ১২তম ঘরের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

মেরামতকৃত ঘর নাম্বার : ১২
গ্রহীতার নাম : কাজলী বেগম
ঠিকানা: উওর বিজলী , টিলাগাও ইউনিয়ন

যৌথভাবে নেয়া এই ঘর মেরামত প্রকল্পের কাজ আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি.
আমাদের স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর মাধ্যমে ব্যয় হয়েছে ২৮,৫৯৩/- টাকা।
বিশেষভাবে ধন্যবাদ জানাই KSAS এবং Hope for Humanity কে যাদের মাধ্যমে ব্যয় হয়েছে ১৩,৯৪২/- টাকা।

প্রকল্পে সর্বমোট ব্যয়: ৪২,৫৩৫/-টাকা

আপনাদের সকলের সহযোগিতা এবং বানবাসি মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

05/10/2024

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর মেরামত প্রকল্পের ১১তম ঘরের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

মেরামতকৃত ঘর নাম্বার : ১১
গ্রহীতার নাম : নান্নু মিয়া
ঠিকানা: উওর বিজলী , টিলাগাও ইউনিয়ন

প্রকল্পে সর্বমোট ব্যয়: ৩৫,০০০/-টাকা

আপনাদের সকলের সহযোগিতা এবং বানবাসি মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

Address

Kulaura
3230

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share