একুশ অর্গানাইজেশন: ভালো কাজে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার স্বপ্ন
নাম:সামাজিক দায়বদ্ধতা থেকে অন্যের হাসির কারণ হয়ে জনকল্যাণমুখী কাজ করার
লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী মানবিক তারুণ্যের প্লাটফর্ম এর নাম একুশ অর্গানাইজেশন।
ভিত্তি:স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক
স্লোগান:অন্যের হাসির কারণ হোন
প্রতিষ্ঠাকাল:১জানুয়ারি,২০২১ সাল
লক্ষ্য:মানবিক কাজ বাস্তবায়ন করে মানুষকে মানবিক কাজে উদ্ভুদ্ধ করা এবং প
রিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ করে জনসচেতনতা সৃষ্টি করা,
উদ্দ্যেশ্য :দেশের প্রতিটি মানুষের মাঝে মানবিক কাজের অনুভূতি জাগ্রত করাই একুশ অর্গানাইজেশনের প্রধানতম উদ্দেশ্য।
একুশ অর্গানাইজেশন সদস্যের বৈশিষ্ট্য:
নিজেদের কাজে দায়িত্বশীল থাকবে। সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা একুশ অর্গানাইজেশন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য।বাংলাদেশে স্বেচ্ছাসেবী প্লাটফর্মের সুনাম অক্ষুণ্ণ রাখতে একুশ অর্গানাইজেশন এর সকল সদস্যগণ সর্বদা
সচেষ্ট থাকবে। লোভ, হিংসা আর বিদ্বেষ পরিহার করে একুশ অর্গানাইজেশন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল।
নাগরিক দায়িত্ব এড়িয়ে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি আক্রমণাত্মক দোষারোপ প্রকাশ করবেনা। আইন ভঙ্গ
নয় বরং একুশ অর্গানাইজেশন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সর্বদা প্রস্তুত। প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ হবে।
এক কথায় একুশ অর্গানাইজেশনের এর প্রতিটি সদস্যই বাংলাদেশ একজন আদর্শবান সুনাগরিক হবার চর্চা করে যাবে।
সদস্য যোগ্যতা: একুশ অর্গানাইজেশন এর নিয়ম নীতি গ্রহন সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছাসেবী কাজ করতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক একুশ অর্গানাইজেশন এর সদস্য হবার যোগ্য।
তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বাধাগ্রস্ত মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক নিয়ম অমান্য করিলে অথবা কোন সদস্যের প্রতি অশালীন আচরণ করিলে ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণ সাপেক্ষে কারণ দর্শাও নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।
একুশ অর্গানাইজেশনের ধারাবাহিক কার্যক্রম:
স্থান নির্বাচন করে সৌন্দর্য বর্ধনে
প্রকৃতির স্বার্থে গাছ লাগানো ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষার্থে সচেতন করা,সোস্যাল মিডিয়াতে এই বিষয়ে পোস্ট করা। সর্বপরি জনসচেতনতা সৃষ্টি করা!