Kahf Welfare Organization

Kahf Welfare Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kahf Welfare Organization, Nonprofit Organization, himagar Road, shikkhokpolly, Kishoreganj.

সঙ্গ বা বন্ধুত্বও হতে পারে পরকালে শান্তি বা শাস্তির উপায়..
02/05/2026

সঙ্গ বা বন্ধুত্বও হতে পারে পরকালে শান্তি বা শাস্তির উপায়..

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দুআ ও শুভকামনাএসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি রইলো আন্ত...
20/04/2026

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দুআ ও শুভকামনা

এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক দুআ ও শুভকামনা।

তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও স্বপ্ন আজ এক গুরুত্বপূর্ণ ধাপে এসে পৌঁছেছে। আত্মবিশ্বাস রাখো, মনোযোগ ধরে রাখো—ইনশাআল্লাহ তোমাদের কোনো চেষ্টা বিফলে যাবে না।

পরীক্ষার হলে শান্ত থেকে, সময় বুঝে উত্তর দাও এবং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখো। বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করো। এবং অবশ্যই প্রতিবার পরীক্ষার হলে যাওয়ার পূর্বে দুই রাকাত সালাতুল হাজত (পরীক্ষাকে কেন্দ্র করে) আদায় করে তারপর হলের উদ্দেশ্যে রওনা দাও।

আল্লাহ তাআলা তোমাদের সকলকে উত্তম ফলাফল দান করুন এবং ভবিষ্যৎ জীবনকে সফলতা ও কল্যাণে পরিপূর্ণ করে দিন।

— কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন

প্রেস বিজ্ঞপ্তিকাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেবা ও সমাজকল্যাণ বিভাগের ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্নআলহামদু...
24/03/2026

প্রেস বিজ্ঞপ্তি
কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেবা ও সমাজকল্যাণ বিভাগের ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেবা ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত "ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি" সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত কিছু পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যার ফলে তাদের মাঝে কিছুটা হলেও ঈদের আনন্দ পৌঁছে দিতে সক্ষম হয় সংগঠন।

উক্ত উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন—সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দানশীল ব্যক্তিদের প্রতি কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা যোগাবে।

কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছে।

বার্তা প্রেরক
মুদ্দাসসির আহমাদ
সেবা ও সমাজকল্যাণ সম্পাদক
কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন

ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতার আহ্বানআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ পৌ...
15/03/2026

ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতার আহ্বান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে "কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন" এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আমাদের চারপাশে এমন অনেক পরিবার রয়েছে, যাদের জন্য ঈদের আনন্দও অনেক সময় কষ্টের হয়ে দাঁড়ায়। সামান্য সহযোগিতাই পারে তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে।
এ উদ্যোগ সফল করতে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং সমাজের সামর্থ্যবান ও সহৃদয় ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের ঈদের আনন্দের কারণ হতে পারে।

সহযোগিতা পাঠাতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

📞 01304812710 (বিকাশ)
01327076835 (নগদ)

আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।

আহ্বানে:
মুদ্দাসসির আহমাদ
সেবা ও সমাজকল্যাণ সম্পাদক, কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

প্রেস বিজ্ঞপ্তিকিশোরগঞ্জে কাহফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, শিক্ষকপল্লী শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিতপবিত্র মাহে রমাদান উপলক্ষে...
13/03/2026

প্রেস বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জে কাহফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, শিক্ষকপল্লী শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিশোরগঞ্জে "কাহফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, শিক্ষকপল্লী শাখা" এর উদ্যোগে সৌহার্দপূর্ণ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬ খ্রি./২৩ রমাদান ১৪৪৭ হি.) শিক্ষকপল্লী খেলার মাঠে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অভিভাবক পরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বি নাজমুল। তিনি ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় সেক্রেটারি সাদিকুল ইসলাম রিফাতসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকপল্লী শাখার দায়িত্বশীলবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

বার্তা প্রেরক
তাওসিফ রহমান মুহিন
প্রচার সম্পাদক
কাহফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, শিক্ষকপল্লী শাখা

Kahf Welfare Organization
19/02/2026

Kahf Welfare Organization

19/02/2026
আপনি কি প্রস্তুত একটি পরিবর্তিত রমজানের জন্য? রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক মহা নেয়ামত। এই বরকতময় মাস...
19/02/2026

আপনি কি প্রস্তুত একটি পরিবর্তিত রমজানের জন্য?
রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক মহা নেয়ামত। এই বরকতময় মাস আমাদের গুনাহ মাফের, আত্মশুদ্ধির এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ।

পরিকল্পিত ইবাদতই পারে আমাদের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজানে পরিণত করতে।

এই লক্ষ্যকে সামনে রেখে কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগ—
“রমাদান আত্মশুদ্ধি ডায়েরি–২০২৬”

আজই সংগ্রহ করুন, পরিবারসহ আমলে যুক্ত হোন।

📩 পিডিএফ কপি পেতে আমাদের ইনবক্সে নক করুন। অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন এই নাম্বারে- +8801775076236

এবারের রমজান হোক সত্যিকারের পরিবর্তনের সূচনা, গুনাহমুক্ত জীবনের নতুন অঙ্গীকার। কহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্য ও...
18/02/2026

এবারের রমজান হোক সত্যিকারের পরিবর্তনের সূচনা, গুনাহমুক্ত জীবনের নতুন অঙ্গীকার।

কহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

Address

Himagar Road, Shikkhokpolly
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kahf Welfare Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share