ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা Official page
Islami Chhatra Andolon Bangladesh
Kishoreganj district.
(1)

THE KEY TO LIBERATION ISLAMIC CONSTITUTION MEET WITH GEN-Z 📅 DATE: 22 JUNE 2026 MONDAY 🕒 TIME: 3:00 PM📍 VENUE: HOSSAINPU...
22/06/2026

THE KEY TO LIBERATION
ISLAMIC CONSTITUTION

MEET WITH GEN-Z

📅 DATE: 22 JUNE 2026 MONDAY
🕒 TIME: 3:00 PM
📍 VENUE: HOSSAINPUR ,KISHOREGANJ.

ORGANIZED BY:
ISLAMI CHHATRA ANDOLAN BANGLADESH
HOSSAINPUR THANA BRANCH

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত শহীদ আরমান সহ সকল শহীদদের স...
18/06/2026

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত শহীদ আরমান সহ সকল শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মাদ আশিকুর রহমান

হিজরী ক্যালেন্ডার-১৪৪৮ হিজরীইসলামী খেলাফত ব্যবস্থায় নথিপত্র সংরক্ষন ও রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে ১৬ তম হিজরিতে ইরাক ও...
17/06/2026

হিজরী ক্যালেন্ডার-১৪৪৮ হিজরী

ইসলামী খেলাফত ব্যবস্থায় নথিপত্র সংরক্ষন ও রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে ১৬ তম হিজরিতে ইরাক ও কুফার গভর্নর প্রখ্যাত সাহাবি হযরত আবু মুসা আশআরী রা. এর প্রস্তাবে হযরত ওমর ফারুক রা. মজলিসে শুরার পরামর্শক্রমে হিজরি সনের প্রবর্তন করেন।

হযরত আবু মুসা আশআরি রা. দ্বিতীয় খলিফা হযরত উমর রা.- এর নিকট একটি চিঠি প্রেরণ করেন। সে চিঠিতে তিনি লেখেন, মুসলিম জাহানের রাজধানী মদিনা থেকে গভর্ণর বরাবর খলিফা যে চিঠিসমূহ প্রেরণ করেন সেখানে দিন, মাস বা তারিখ লেখা না থাকার কারণে অনেক অসুবিধার সৃষ্টি হয়। এ কারণে হযরত আবু মুসা আশআরি রা. প্রস্তাব দেন একটি সন নির্ধারণ করে তার আলোকে তারিখ গণনা করার।

হযরত আবু মুসা আশআরি রা.- এর প্রস্তাবের ভিত্তিতে মদিনায় খলিফা উমর রা. মজলিশে শুরার বৈঠক আহবান করেন এবং সন নির্ধারণের প্রাসঙ্গিকতা বর্ণনা করেন।

হিজরি সনের সূচনা কোন ঘটনা থেকে হবে সে সম্পর্কে উপস্থিত সাহাবায়ে কেরামের রা. থেকে অনেক ধরণের পরামর্শ আসে।

হযরত আলী রা. পরামর্শ দেন নবী করীম সা.-এর হিজরতের ঘটনা থেকে সন গণনা করা হোক। কেননা হিজরত হলো গভীর রজনীর অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় আলোর এক মহা সম্মোহনী মিছিল। হিজরতের মধ্য দিয়েই দুনিয়ার সামনে ইসলামের আলো উদ্ভাসিত হয়।

কোন মাস থেকে বছর গণনা শুরু হবে?
হযরত উসমান রা. প্রস্তাব দেন মহররম মাস থেকে সাল গণনা শুরু করতে। মজলিসে শুরায় তা গৃহীত হয় এবং মুসলিম দুনিয়ায় তা প্রতিষ্ঠিত হয়।

হিজরি সন মুসলিম উম্মাহর ঐতিহ্য ও সংস্কৃতির অংশ । হিজরি সনের সঙ্গে রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের সম্পর্ক। যা এখনও মুসলিম উম্মাহকে চেতনা যােগায় । মুসলমানদের সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদাত ও বিধান হিজরি সনের ওপর নির্ভরশীল। পবিত্র মাহে রমজান ও দুই ঈদে বিশ্বব্যাপী অর্থনীতি বহুগুণে সমৃদ্ধ হয় । যার নেপথ্য সম্পর্ক রয়েছে হিজরি সনের সাথে। বাংলা নববর্ষ প্রবর্তন করা হয়েছে হিজরি সনকে সামনে রেখে।

বি. দ্র. হিজরি সন ও তারিখ অবগত থাকা । মুসলমানদের জন্য ফরজে কেফায়া।

Islami Chhatra Andolan Bangladesh

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার-১৪৪৮ এর মোড়ক উন্মোচন।আজ ১ মুহাররম (১৭ জু...
17/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার-১৪৪৮ এর মোড়ক উন্মোচন।

আজ ১ মুহাররম (১৭ জুন ২০২৬) প্রকাশিত হিজরি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

16/06/2026
প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপিয়ে দেয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশবিদ্যালয়গুলোতে ‘শিল্প...
12/06/2026

প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপিয়ে দেয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বিদ্যালয়গুলোতে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ের নামে কোমলমতি শিশুদের বাধ্যতামূলকভাবে সংগীত, চারুকলা, নাট্যকলা ও নৃত্যকলা শেখানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ ১২ জুন ২০২৬ শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রাথমিক শিক্ষায় সরকারের এ উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনাবোধের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। তারা এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃদ্বয় আরও বলেন, দক্ষতা উন্নয়নের অজুহাতে প্রাথমিক স্তরে এসব ইসলামবিরোধী সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করা মূলত মুসলিম সমাজকে নীতিগতভাবে দুর্বল করে দেয়ার একটি সুদূরপ্রসারী চক্রান্ত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের করের অর্থে তাদের সন্তানদের ইসলামবিরোধী নাচ-গান শিক্ষা দেয়ার উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃদ্বয় উল্লেখ করেন, বাংলাদেশে নাটক, থিয়েটার, নৃত্য ও সংগীত শিক্ষার জন্য পৃথক বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এসব বিষয়ে ব্যাপক আগ্রহ থাকলে সেসব প্রতিষ্ঠানে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যেত। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ছাড়া চাপিয়ে দেয়া এ ভিনদেশি অপসংস্কৃতিকে দেশের সচেতন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে তারা দাবি করেন। তাদের মতে, এ উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় চেতনার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বহু প্রাথমিক বিদ্যালয়ে এখনো ভাষা, গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয় শিক্ষাদানের জন্য পর্যাপ্ত দক্ষ শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো নাই। এমন বাস্তবতায় শিক্ষার মৌলিক সংকট নিরসনের পরিবর্তে শিক্ষার্থীদের ওপর নতুন ও অপ্রয়োজনীয় বিষয়ের চাপ সৃষ্টি করা এবং হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

নেতৃদ্বয় অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় মূল্যবোধভিত্তিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাক্রম প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এ ধরনের বিষয় অন্তর্ভুক্ত করার যেকোনো উদ্যোগ দেশের ছাত্রসমাজ ও তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আজ ১০ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি...
10/06/2026

আজ ১০ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির (৫ জুন-১১ জুন) অংশ হিসেবে ৬ষ্ঠ দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ থানা শাখা-র পক্ষ থেকে "বৃক্ষরোপণ" কর্মসূচি পালিত।

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, ধর্ষণ, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চিত্র।তথ্যসূত্র: জাতীয় দৈনিক সংবাদ সমূহ।
09/06/2026

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, ধর্ষণ, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চিত্র।

তথ্যসূত্র: জাতীয় দৈনিক সংবাদ সমূহ।

পবিত্র ঈদুল আযহা পরবর্তী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিকলী থানা শাখার ঈদ পূনর্মিলনী ও ভাসমান সাহিত্য আড্ডা কর্মসূচী সম...
09/06/2026

পবিত্র ঈদুল আযহা পরবর্তী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিকলী থানা শাখার ঈদ পূনর্মিলনী ও ভাসমান সাহিত্য আড্ডা কর্মসূচী সম্পন্ন হয়েছে।

আজ ৮ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির...
08/06/2026

আজ ৮ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির (৫ জুন-১১ জুন) অংশ হিসেবে ৪থ দিন কিশোরগঞ্জ জেলায় "বৃক্ষরোপণ" কর্মসূচি পালিত।

Address

Puran Thana Road
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা:

Share