Kishoreganj Jela Probashi Kallan Foundation

Website

Kishoreganj Jela Probashi Kallan Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kishoreganj Jela Probashi Kallan Foundation, Nonprofit Organization, Kishoreganj.

আসসালামু আলাইকুম,
''কিশোরগঞ্জজেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন''এর অফিসিয়াল ফেসবুক পেইজে,আপনাকে স্বাগতম, ভালোবেসে পাশে থাকার জন্য।
👉 আদর্শ যার যার-প্রবাসী কল্যাণ সবার,
🏫 স্থাপিত:-২০২৩ খ্রি,
Website: https://kishoreganjprobashi.org/

 #হায়রে প্রবাসী.......!!! প্রায় ১২টি বছর সৌদি আরবে কাটিয়ে জামাল যখন দেশে আসেন, তখন তার স্ত্রী তাকে ঘরে জায়গা দেয়নি, ৪ আগ...
18/08/2026

#হায়রে প্রবাসী.......!!!
প্রায় ১২টি বছর সৌদি আরবে কাটিয়ে জামাল যখন দেশে আসেন, তখন তার স্ত্রী তাকে ঘরে জায়গা দেয়নি, ৪ আগস্ট অসুস্থ হওয়ায় রাতের আ’ধা’রে জামালকে রাস্তায় ফে’’লে যায় তার স্ত্রী ও সন্তান । মাত্র ১৩ দিনের মাথায় সেই হতবাগা জামাল উদ্দিন মা’’রা যান, তাও নিজের বাড়িতে না।

প্রবাসী ভাইদের বলছি, পরিবারের প্রতি দায়িত্ব অবশ্যই পালন করবেন, বাবা-মা, স্ত্রী-সন্তানের জন্য টাকা পাঠাবেন—কিন্তু **নিজের ভবিষ্যতের কথা ভুলে যাবেন না।**

আপনার উপার্জনের প্রতিটি টাকা বাড়িতে পাঠিয়ে দেবেন না। নিজের নামে সঞ্চয় করুন। ব্যাংকে টাকা রাখুন, বৈধ বিনিয়োগ করুন, প্রয়োজনে নিজের নামে সম্পদ গড়ে তুলুন। এমন একটি আর্থিক নিরাপত্তা তৈরি করুন, যাতে কোনো একদিন পরিবার পাশে না থাকলেও আপনাকে কারও করুণার ওপর নির্ভর করতে না হয়।

কারণ আজ যে পরিবারকে নিজের সর্বস্ব দিয়ে গড়ে তুলছেন, ভবিষ্যতে পরিস্থিতি বদলে যেতে পারে। সম্পর্ক ভে’’ঙে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে, সন্তান দূরে সরে যেতে পারে, এমনকি আপনজনরাও কোনো একদিন আপনাকে গ্রহণ নাও করতে পারে।

জানা যায়, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকেই জামালের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারতেন না। তখনই তার চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারের বি’রু’দ্ধে অ’ব’হেলার অভিযোগ ওঠে।

শেষ পর্যন্ত অসুস্থ জামাল উদ্দিনকে সখীপুরের কালমেঘা এলাকায় রাস্তায় ফে’’লে যাওয়ার অভিযোগ সামনে আসে।

তখন একজন মানুষ এগিয়ে এলেন—ভাতিজির জামাই শাহ আলম।

রাস্তা থেকে অসুস্থ জামালকে তুলে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও করান। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—
সোমবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে সেই ভাতিজির বাড়িতেই মা’’রা গেলেন জামাল উদ্দিন।
#জামালউদ্দিন #প্রবাসীর_জীবন #প্রবাসী_ভাই #প্রবাসীদের_জন্য_সতর্কবার্তা #প্রবাসীর_করুণ_পরিণতি #সৌদি_আরব

 #মনোযোগ দিয়ে পড়ুনহযরত ইউসুফ (আঃ) ৩২ বছর পর যখন তাঁর পিতার সাথে মিলিত হলেন, তখন বাবা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে এত কান্...
18/08/2026

#মনোযোগ দিয়ে পড়ুন

হযরত ইউসুফ (আঃ) ৩২ বছর পর যখন তাঁর পিতার সাথে মিলিত হলেন, তখন বাবা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে এত কান্না করলেন যে অজ্ঞান হয়ে গেলেন। পরে পরে জ্ঞান ফিরে আবারও এত কান্না করলেন যে আবার অজ্ঞান হয়ে গেলেন। তখন হযরত জিবরাইল (আঃ) আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, 'হে আল্লাহ! কেউ কি কারো প্রতি এতটা ভালোবাসা রাখতে পারে?' আল্লাহ তাআলা বললেন, 'হে জিবরাইল! আমি উম্মতে মুহাম্মদীর প্রত্যেক ব্যক্তিকে এর চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসি।'

18/08/2026

মনোযোগ দিয়ে পড়ুন

হযরত ইউসুফ (আঃ) ৩২ বছর পর যখন তাঁর পিতার সাথে মিলিত হলেন, তখন বাবা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে এত কান্না করলেন যে অজ্ঞান হয়ে গেলেন। পরে পরে জ্ঞান ফিরে আবারও এত কান্না করলেন যে আবার অজ্ঞান হয়ে গেলেন। তখন হযরত জিবরাইল (আঃ) আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, 'হে আল্লাহ! কেউ কি কারো প্রতি এতটা ভালোবাসা রাখতে পারে?' আল্লাহ তাআলা বললেন, 'হে জিবরাইল! আমি উম্মতে মুহাম্মদীর প্রত্যেক ব্যক্তিকে এর চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসি।'

 #মহিমার স্বামী বললেন, আমি এক বছরে যে টাকা ইনকাম করি, একজন প্রবাসী ১০ বছরেও সেই টাকা ইনকাম করতে পারবে না!আজ তার একটি বক্...
18/08/2026

#মহিমার স্বামী বললেন, আমি এক বছরে যে টাকা ইনকাম করি, একজন প্রবাসী ১০ বছরেও সেই টাকা ইনকাম করতে পারবে না!

আজ তার একটি বক্তব্য দেখলাম, যেখানে নিজের ফেসবুক ইনকামের সঙ্গে প্রবাসীদের আয়ের তুলনা করেছেন। পাশাপাশি চলতি মাসের ইনকামের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন, যেখানে তার দাবি অনুযায়ী প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার ইনকাম দেখা যাচ্ছে। এমনকি একদিনেই ১ হাজার ডলারের বেশি আয়ের কথাও উঠে এসেছে।

মানলাম ভাই, আপনি ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করেন। কিন্তু নিজের ইনকাম বড় করে দেখাতে গিয়ে প্রবাসীদের কষ্টের উপার্জনকে ছোট করে দেখাটা কতটা যৌক্তিক?

একজন প্রবাসীর টাকা শুধু ডলারের অঙ্ক নয়। এর পেছনে থাকে পরিবার-পরিজন ছেড়ে বছরের পর বছর বিদেশে পড়ে থাকা, রোদে-ঘামে কঠোর পরিশ্রম, নিঃস'ঙ্গতা আর অসংখ্য ত্যাগ। অনেক প্রবাসী হয়তো কম টাকা ইনকাম করেন, আবার এমন প্রবাসীও আছেন যাদের ব্যবসা ও উপার্জনের পরিমাণ অনেক বড়।

ভাই, একবার আপনি সিলেটেও এসে দেখে যাবেন, প্রবাসীদের ক, ষ্টের টাকায় তৈরি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের জন্য তাদের অবদান কতটা বিশাল!

নিজের সফলতা নিয়ে গর্ব করুন, কিন্তু নিজের সফলতা প্রমাণ করতে প্রবাসীদের ছোট করার দরকার নেই।

কারণ প্রবাসীদের ইনকামের অঙ্ক যা-ই হোক, তাদের ঘামঝরা রেমিট্যান্সের অবদানকে টাকার স্ক্রিনশট দিয়ে ছোট করা যায় না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সকল প্রবাসী ভাই-বোনের প্রতি সম্মান ও ভালোবাসা। ❤️ 🇧🇩

17/08/2026

হযরত উমর (রা:) বলেছেন..!!

দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়,-
#আর রাতের আঁধারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়..!!

আলহামদুলিল্লাহ,,
23/07/2026

আলহামদুলিল্লাহ,,

কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা পেলেন ১৫ প্রবাসী
18/07/2026

কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা পেলেন ১৫ প্রবাসী

পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে আর দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হাজার হাজার মাইল দূরে কঠোর পরিশ্রম, ত্যাগ ও নিঃ....

05/04/2026
With MD Humayun Buiyan – I just got recognised as one of their top fans! 🎉
11/03/2026

With MD Humayun Buiyan – I just got recognised as one of their top fans! 🎉

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Jela Probashi Kallan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share