07/07/2026
আলহামদুলিল্লাহ! আমাদের প্রথম উমরাহ প্যাকেজ বিজয়ী। 🕋
অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, Future Zone Travel & Tourism LLC-এর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি উমরাহ প্যাকেজের প্রথম বিজয়ী আজ ইনশাআল্লাহ ফজরের নামাজের পর শারজাহ থেকে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
এই ভাইয়ের জীবনের গল্পটি আমাদের জন্যও অনেক আবেগের। ভিসা জটিলতার কারণে তিনি অসুস্থ মাকে শেষবারের মতো দেখতে দেশে যেতে পারেননি। অত্যন্ত দুঃখজনকভাবে তাঁর প্রিয় মা ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাঁর মাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন।
আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাঁর উমরাহ কবুল করুন, প্রতিটি ইবাদত কবুল করুন এবং তাঁর জীবনকে রহমত, বরকত ও শান্তিতে পরিপূর্ণ করে দিন। 🤲
আপনার এবং আপনার পরিবারের জন্য Future Zone Travel & Tourism LLC পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অসংখ্য দোয়া রইল।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া, আর আমাদের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম একদিন Future Zone Travel & Tourism LLC-কে ইনশাআল্লাহ নতুন এক উচ্চতায় পৌঁছে দেবে।
আপনাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। ❤️
আল্লাহ আমাদের সবাইকে বারবার তাঁর পবিত্র ঘর জিয়ারত করার তাওফিক দান করুন। আমীন। 🕋🤲