Al Aqsa Islamic Foundation

Al Aqsa Islamic Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Aqsa Islamic Foundation, Nonprofit Organization, Kishoreganj Dhaka Bangladesh, Kishoreganj.
(3)

আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন, একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক সংগঠন। একটি আলোকিত ও সত্য–সুন্দর সমাজ বিনির্মানের লক্ষ্যে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার ভিশন নিয়ে যাত্রা শুরু করেছে, আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন।

17/06/2026

I got over 40 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

*বিসমিল্লাহির রহমানির রহিম**সুদমুক্ত সমাজ গড়ার প্রত্যয়*  *আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন*আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়...
05/06/2026

*বিসমিল্লাহির রহমানির রহিম*

*সুদমুক্ত সমাজ গড়ার প্রত্যয়*
*আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন*

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

প্রিয় এলাকাবাসী ও যুব সমাজ,
আল আকসা ইসলামিক ফাউণ্ডেশনের অন্যতম মূলনীতি হলো *সুদমুক্ত সমাজ গঠন*। সুদ নামক এই ভয়াবহ ব্যাধি থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে।

*আল্লাহ তায়ালা কুরআনে বলেন:*
*"আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"* [সূরা বাকারা: ২৭৫]

রাসূল ﷺ সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী ও হিসাব রক্ষকের উপর লানত করেছেন।

*সুদের ভয়াবহতা:*
- *বরকতহীন জীবন*: সুদের টাকায় শান্তি ও বরকত থাকে না।
- *দারিদ্র্য বৃদ্ধি*: গরিব আরও গরিব হয়, ধনী আরও ধনী হয়।
- *সামাজিক জুলুম*: অন্যের কষ্টের উপর নিজের সুখ গড়ে তোলা হয়।
- *আল্লাহর সাথে যুদ্ধ*: এর চেয়ে ভয়ংকর আর কিছু নেই।

*আসুন আমরা যা করি:*
1. *সুদ বর্জন করি*: ব্যাংক লোন, কিস্তি, এনজিওর সুদ থেকে বেঁচে থাকি।
2. *কর্জে হাসানা*: আমাদের ফাউণ্ডেশন ইনশাআল্লাহ সুদমুক্ত কর্জের ব্যবস্থা করবে।
3. *হালাল ব্যবসা*: রাসূল ﷺ এর সুন্নাহ অনুযায়ী হালাল রিজিক তালাশ করি।
4. *যুব সমাজকে বাঁচাই*: মোবাইল অ্যাপের সুদের ফাঁদ থেকে সতর্ক থাকি।

*শপথ হোক আজ:*
দুনিয়ার সামান্য লাভের জন্য আখিরাত বিক্রি করবো না। আমার ঘরে সুদ ঢুকবে না, আমার হাত দিয়ে সুদ বের হবে না।

আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন আপনাদের পাশে আছে। চলুন, একসাথে একটি সুদমুক্ত, শান্তির সমাজ গড়ি।

আল্লাহ আমাদের সবাইকে সুদের ভয়াবহতা বুঝার ও বেঁচে থাকার তাওফিক দিন। আমিন।

*নিবেদক*
সভাপতি
আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন

#সুদমুক্ত_সমাজ া_ইসলামিক_ফাউণ্ডেশন #হালাল_রিজিক

*আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন*  _“সুদকে চিরতরে জাদুঘরে পাঠিয়ে, ইনসাফভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে”_আমরা বিশ্বাস করি, ...
28/05/2026

*আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন*
_“সুদকে চিরতরে জাদুঘরে পাঠিয়ে, ইনসাফভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে”_

আমরা বিশ্বাস করি, সুদমুক্ত সমাজই প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
এই লক্ষ্যেই আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন কাজ করছে—

🔹 সুদমুক্ত অর্থনীতি ও ক্বারযে হাসানা সম্পর্কে সচেতনতা তৈরি
🔹 ইসলামিক ফাইন্যান্সের বিকল্প মডেল প্রচার
🔹 সমাজে আর্থিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য গবেষণা ও কার্যক্রম

আপনার সমর্থনই আমাদের শক্তি। চলুন, একসাথে একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ি।

#আলআকসা_ইসলামিক_ফাউণ্ডেশন #সুদমুক্ত_সমাজ #ইসলামিক_ফাইন্যান্স #ইনসাফ_প্রতিষ্ঠা

আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন এর পক্ষ থেকে আপনাদের সকল কে জানাই Jumma Mobarak 🌺
13/03/2026

আল আকসা ইসলামিক ফাউণ্ডেশন এর পক্ষ থেকে আপনাদের সকল কে জানাই Jumma Mobarak 🌺

Address

Kishoreganj Dhaka Bangladesh
Kishoreganj
2390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Aqsa Islamic Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share