15/03/2026
প্রেস বিজ্ঞপ্তিঃ-
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ১৭ নং ওয়ার্ডের রমজানের তাৎপর্য শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল -২০২৬
ICAB, 17 no ward,Sonadanga Thana, Khulna
অদ্য ১২ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার(২২ রমজান) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ১৭ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মাদ তামিম শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেহাল মোল্লা এর সঞ্চালনায় রমজানের তাৎপর্য শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল -২০২৬ অনুষ্ঠিত হয়!
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ আব্দুর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার সহ-সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা রবিউল ইসলাম তুষার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৭নং ওয়ার্ড। ডঃ গোলাম মোস্তফা, সভাপতি, দ্বীনি সংগঠন, ১৭ নং ওয়ার্ড প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ১৭ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি সালমান ফারসি ,সাংগঠনিক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা , প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ নাজমুল , দাওয়াহ সম্পাদক মোঃ আবু বক্কর , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাকিব , অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন ,মাদ্রাসা সম্পাদক মোঃ নুর উদ্দিন ,স্কুল ও কলেজ সম্পাদক মোঃ জিহাদ ,কার্যনির্বাহী সদস্য রফিকুর রহমান তামিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
মোহাম্মদ রাকিব
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ১৭ নং ওয়ার্ড সোনাডাঙ্গা মডেল থানা, খুলনা মহানগর।