Sundarban Regiment - BNCC

Sundarban Regiment - BNCC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sundarban Regiment - BNCC, Nonprofit Organization, শিরোমণি আবাসিক এলাকা, Khulna.

সুন্দরবন রেজিমেন্ট – বিএনসিসি
জ্ঞান, নেতৃত্ব ও সাহসের আদর্শে ক্যাডেট গঠনে প্রতিশ্রুত একটি রেজিমেন্ট।দক্ষিণাঞ্চলের ২১টি জেলা নিয়ে গঠিত এই রেজিমেন্ট ।এটি সুন্দরবন রেজিমেন্টের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ।
এর ব্যতীত অন্য কোনো ফেসবুক পেজ নেই।

বিস্তারিত কমেন্টে.........
05/10/2026

বিস্তারিত কমেন্টে.........

০৫/১০/২৬শিশুর অধিকার রক্ষায় সচেতন হই, সুন্দর ভবিষ্যৎ গড়ি। সুন্দরবন রেজিমেন্ট এর আয়োজনের বিভিন্ন জেলায়    বিএনসিসি ক্যা...
05/10/2026

০৫/১০/২৬
শিশুর অধিকার রক্ষায় সচেতন হই, সুন্দর ভবিষ্যৎ গড়ি। সুন্দরবন রেজিমেন্ট এর আয়োজনের বিভিন্ন জেলায় বিএনসিসি ক্যাডেটদের “শিশু অধিকার সচেতনতামূলক র‍্যালি তে অংশগ্রহণ
এর মাধ্যমে শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টির প্রয়াস।
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
সচেতনতা হোক পরিবর্তনের প্রথম পদক্ষেপ।
মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

২৮-০৯-২০২৬ তারিখ, সরকারি ইয়াছিন কলেজ বিএনসিসি প্লাটুন, ফরিদপুর পরিদর্শন করেন সুন্দরবন রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কম...
30/09/2026

২৮-০৯-২০২৬ তারিখ, সরকারি ইয়াছিন কলেজ বিএনসিসি প্লাটুন, ফরিদপুর পরিদর্শন করেন সুন্দরবন রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান স্যার।

পরিদর্শনকালে তিনি ক্যাডেটদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্যাডেটদের শৃঙ্খলা, প্রশিক্ষণ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

৮৮ ব্রিগেডের অধীনের ৬ ইস্টবেঙ্গল যশোর সেনানিবাসের সাথে চক্র সমাপনী অনুশীলনে সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটদের অগ্রাভিযানে ...
21/09/2026

৮৮ ব্রিগেডের অধীনের ৬ ইস্টবেঙ্গল যশোর সেনানিবাসের সাথে চক্র সমাপনী অনুশীলনে সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটদের অগ্রাভিযানে অংশগ্রহণ.

**১৯ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার**ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য...
19/09/2026

**১৯ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার**

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে, রেজিমেন্ট সদর দপ্তর ও এর আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুন্দরবন রেজিমেন্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এসময় ক্যাডেটরা রেজিমেন্ট সদর দপ্তর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রেজিমেন্ট কমান্ডার লে: কর্নেল মাসুদ রায়হান স্যারের সার্বিক দিকনির্দেশনা এবং সামরিক প্রশিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণে ক্যাডেটদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটরা এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে
মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

Inter-Regiment/Wing Football Competition 2026**SUNDARBAN REGIMENT — RUNNER-UP** In a competitive showdown between Sundar...
17/09/2026

Inter-Regiment/Wing Football Competition 2026
**SUNDARBAN REGIMENT — RUNNER-UP**

In a competitive showdown between Sundarban Regiment and Karnaphuli Regiment, Sundarban Regiment secured the Runner-Up position in the Inter-Regiment/Wing Football Competition 2026of the Bangladesh National Cadet Corps (BNCC).

The competition was organized by Mohasthan Regiment, BNCC The prizes were presented by the Director General, BNCC, at the closing and prize-giving ceremony.

The ceremony was attended by the Commander, Sundarban Regiment, Commanders of other Regiments, BNCC officers, and military instructors.

This achievement reflects the cadets’ determination, discipline, teamwork, dedication, and true spirit of sportsmanship.

A proud moment for Sundarban Regiment.
Congratulations to the entire team!

13/09/2026

**দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬**আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯০০ ঘটিকায় দেশব্যাপী তিন মাসব...
12/09/2026

**দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬**

আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯০০ ঘটিকায় দেশব্যাপী তিন মাসব্যাপী **“ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬”** কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় **সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি সেনা শাখা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন ক্যাডেট** খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় আয়োজিত র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ক্যাডেটদের এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট**

*১২ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার**📍 **বাগেরহাট**ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম জোরদা...
12/09/2026

*১২ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার**
📍 **বাগেরহাট**

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাগেরহাটে **সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে** জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভার্চুয়ালি এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী **জনাব তারেক রহমান**।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ, সামরিক প্রশিক্ষক, পিইউও এবং বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটবৃন্দ।

সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও শৃঙ্খলার মাধ্যমে **ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ** গড়ার প্রত্যয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান...
12/09/2026

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ উদ্বোধনের মাধ্যমে একযোগে সারাদেশে শুরু হয়েছে **“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬”**।

উক্ত অভিযানের অংশ হিসেবে **খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের তত্ত্বাবধানে** খুলনায় অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা।

জনসচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে **বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC), সুন্দরবন রেজিমেন্টের** ক্যাডেটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কর্মসূচিতে **সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার** উপস্থিত থেকে ক্যাডেটদের উৎসাহিত করেন।

জনস্বার্থ রক্ষা, সমাজকল্যাণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে BNCC সুন্দরবন রেজিমেন্ট বরাবরের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণই হতে পারে কার্যকর প্রতিরোধের অন্যতম মাধ্যম।

পরিচ্ছন্নতা হোক সবার অঙ্গীকার,
ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি একসাথে।”
মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

Address

শিরোমণি আবাসিক এলাকা
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Regiment - BNCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share