20/08/2026
‘স্কেল এলএলএ’ প্রকল্পের উদ্যোগে ইসলামী রিলিফ বাংলাদেশ-এর আয়োজনে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার ১০০ জন তরুণ-তরুণীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী পরিবেশবান্ধব ব্যবসা, জলবায়ু সচেতনতা ও টেকসই জীবিকা বিষয়ক প্রশিক্ষণ।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে তরুণরা হ্যাজার্ড ম্যাপিং, দলীয় আলোচনা ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে নিজেদের এলাকার জলবায়ু ও দুর্যোগঝুঁকি চিহ্নিত করেন এবং ঝুঁকি মোকাবিলায় সম্ভাব্য কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবসা ও জলবায়ু-বান্ধব উদ্যোগের ধারণাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার বিষয়ে অর্জন করেন প্রয়োজনীয় জ্ঞান ও আত্মবিশ্বাস।
সোশ্যাল অ্যাকশন ফর ইয়ুথ এলাইন্স (SAYA) থেকে দুইজন প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ও ভাবনা বিনিময়ের সুযোগ পান।
জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলে একটি সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।