Chuadanga Medical Students Association -CMSA

Chuadanga Medical Students Association -CMSA ✨ “Together, we rise to protect and uphold the rights and interests of every medical and dental student of Chuadanga.”

নিন্দা ও প্রতিবাদচুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)-এর সাধারণ সম্পাদক ডা. তানজিয়া তাসমিম চাঁদনী-এর বাসা...
09/09/2026

নিন্দা ও প্রতিবাদ

চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)-এর সাধারণ সম্পাদক ডা. তানজিয়া তাসমিম চাঁদনী-এর বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ধরনের ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

একই সঙ্গে ডা. তানজিয়া তাসমিম চাঁদনী ও তাঁর পরিবারের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করছি।

চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)
সদস্যবৃন্দ

🎉 অভিনন্দন ও শুভকামনা 🎉ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ সকল নবীন চিকিৎসককে চু...
03/09/2026

🎉 অভিনন্দন ও শুভকামনা 🎉

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ সকল নবীন চিকিৎসককে চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐

দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও অসংখ্য ত্যাগের বিনিময়ে অর্জিত এই সাফল্য তোমাদের চিকিৎসক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

আজ থেকে তোমাদের কাঁধে যুক্ত হলো মানুষের জীবন ও সুস্থতার দায়িত্ব। মানবিকতা, সততা, দক্ষতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে তোমরা চিকিৎসা পেশার মর্যাদা সমুন্নত রাখবে—এই প্রত্যাশা।

নবীন চিকিৎসকদের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের শুভকামনা। ❤️🩺

— চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)

সে ডাক্তার হয়েছে—কিন্তু দেখে যেতে পারেনি!আলহামদুলিল্লাহ।MBBS ফাইনাল প্রফে উত্তীর্ণ হয়েছে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের ম...
02/09/2026

সে ডাক্তার হয়েছে—কিন্তু দেখে যেতে পারেনি!

আলহামদুলিল্লাহ।
MBBS ফাইনাল প্রফে উত্তীর্ণ হয়েছে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের মরহুমা ডা. সুরাইয়া নার্গিস।

থ্যালাসেমিয়া মেজরের মতো কঠিন অসুস্থতাকে সঙ্গী করেও দুর্বল শরীর নিয়ে শেষ দিন পর্যন্ত লড়াই করেছে সে। প্রতিটি প্রফেশনাল পরীক্ষায় এক চান্সে পাস করে পৌঁছেছিল স্বপ্নের একেবারে শেষ প্রান্তে।

ফাইনাল প্রফের শেষ ভাইভা দেওয়ার পরদিনই বাড়ি ফেরার পথে থেমে যায় তার জীবনযাত্রা।

আজ ফলাফল প্রকাশিত হয়েছে—
সুরাইয়া পাস করেছে। সে ডাক্তার হয়েছে।
শুধু নিজের নামের আগে “ডা.” শব্দটি দেখে যেতে পারেনি।

কিছু অর্জন মানুষকে ছুঁয়ে যায়,
আর কিছু জীবন হয়ে ওঠে অন্যদের জন্য অনুপ্রেরণার গল্প।
সুরাইয়া তেমনই এক অমর গল্প।

তার স্মৃতিকে সম্মান জানিয়ে নতুন হাসপাতালের একটি ওয়ার্ডের নামকরণ করা হবে “ডা. সুরাইয়া নার্গিস কর্নার”—তার স্বপ্ন ও সংগ্রামের প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি।

চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমা ডা. সুরাইয়া নার্গিসের প্রতি গভীর শ্রদ্ধা।

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲

“স্বপ্নটি সে পূরণ করে গেছে,
শুধু পূর্ণতার মুহূর্তটি দেখে যেতে পারেনি।”

গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি​মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের (সেশন: ২০২০–২০২১) শেষ বর্ষের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং ...
17/07/2026

গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি
​মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের (সেশন: ২০২০–২০২১) শেষ বর্ষের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং আমাদের স্নেহের সহযোদ্ধা সুরাইয়া নার্গিস (Suraiya Nargis)-এর আকস্মিক ও অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ) পরিবার গভীরভাবে শোকাহত এবং স্তব্ধ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​গতকালই তিনি জীবনের অন্যতম বড় মাইলফলক, ফাইনাল প্রফেশনাল (Final Prof) পরীক্ষা শেষ করেছিলেন। দীর্ঘ চার বছর ধরে থ্যালাসেমিয়ার মতো জটিল ও কষ্টদায়ক ব্যাধির সাথে লড়াই করে, প্রতি মাসে ব্লাড ট্রান্সফিউশন নেওয়ার তীব্র শারীরিক কষ্ট উপেক্ষা করেও তিনি দমে যাননি। মেডিকেল জীবনের অমানষিক চাপ, হাজারো জটিলতা আর শারীরিক প্রতিকূলতাকে জয় করে তিনি নিয়মিত ক্লাস করেছেন এবং প্রতিটি প্রফেশনাল পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন।
​ফাইনাল প্রফ পরীক্ষাটাও তিনি অত্যন্ত ভালো দিয়েছিলেন। আর মাত্র দুটো মাস পর হয়তো আমরা তাকে 'ডা. সুরাইয়া নার্গিস' হিসেবে পেতাম। কিন্তু পরম করুণাময় তাকে তাঁর নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছেন। স্বপ্ন ছোঁয়ার ঠিক দোরগোড়ায় এসে তার এই চলে যাওয়া আমাদের জন্য এক গভীর বেদনার এবং অপূরণীয় ক্ষতির।
​"মেডিকেল অঙ্গনে সুরাইয়া আমাদের কাছে শুধু একজন সহপাঠী বা হবু চিকিৎসক ছিলেন না; তিনি ছিলেন অদম্য ইচ্ছাশক্তি, অবিচল পরিশ্রম আর প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের এক জীবন্ত অনুপ্রেরণা—একজন সত্যিকারের যোদ্ধা।"
​আমরা মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত কষ্টকে কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
​সিএমএসএ পরিবারের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবার, তার সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ এই কঠিন সময়ে তাদের সবাইকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার এবং ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আমীন।
​শোকার্ত ও শ্রদ্ধাবনত,
সকল সদস্য ও কার্যনির্বাহী কমিটি
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ)

ডা আবিদ হাসান জিসান, আমারদের হৃদয়ে বেঁচে থাকবে অনন্তকাল 💖
31/05/2026

ডা আবিদ হাসান জিসান, আমারদের হৃদয়ে বেঁচে থাকবে অনন্তকাল 💖

সিএমএসএ-এর উদ্যোগে ডা. আবিদ হাসান জিসান-এর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠান সম্পন্নচুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন...
30/05/2026

সিএমএসএ-এর উদ্যোগে ডা. আবিদ হাসান জিসান-এর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ)-এর উদ্যোগে প্রয়াত ডা. আবিদ হাসান জিসান-এর স্মরণে আজ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছুটিপুরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মরহুম ডা. আবিদ হাসান জিসান-এর পিতা, ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আহসান হাবিব। উদ্বোধনী বক্তব্যে তিনি তাঁর পুত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই মানবিক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
ক্যাম্পে সেবা প্রদান করেন—
• ডা. ইমরান হোসেন, এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)
• ডা. আব্দুল মোমিন হৃদয়, এমবিবিএস (ঢামেক), বিসিএস ৪৮তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত
• ডা. মো. রাকিব, সহ-সভাপতি, সিএমএসএ; এমবিবিএস (রামেক)
• ডা. মো. শাহরিয়ার সিয়াম, সভাপতি, সিএমএসএ; এমবিবিএস (ঢাবি)
এ সময় মেডিকেল শিক্ষার্থী মোছাঃ শারমিন, তাহমিদা ছন্দা, শিউলী,রিফাত এবং আশিক মিসবাহ উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম ও রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চিকিৎসা কার্যক্রম শেষে মরহুম ডা. আবিদ হাসান জিসান-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘মিশন প্রগতি চেইন অব ইউনিটি’ এবং সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ।
মানবসেবা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার যে আদর্শ মরহুম ডা. আবিদ হাসান জিসান ধারণ করতেন, এই আয়োজন তারই একটি বিনম্র স্মারক। তাঁর স্মৃতি ও আদর্শ আগামী দিনগুলোতেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আল্লাহ মরহুম ডা. আবিদ হাসান জিসানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে।জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়...
16/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে।
জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা। দীর্ঘ পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের সুন্দর প্রতিফলন হোক আপনাদের সাফল্যে। মহান আল্লাহ আপনাদের সকলকে সুস্থতা, আত্মবিশ্বাস ও উত্তম ফলাফল দান করুন।
সকলের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা
— সিএমএসএ পরিবার

08/05/2026

Deepest Condolences and Tribute

Dr. ABM Abid Hasan Jishan was a proud alumni member of the Chuadanga Medical Students Association (CMSA). CMSA is deeply saddened by his untimely passing.

He was a kind-hearted, sincere, and inspiring individual whose memories and contributions will always remain cherished among us. His dedication to humanity, medical service, and love for the organization will never be forgotten.

This unexpected loss has created a void that can never truly be filled.
Dr. Jishan will forever live in the hearts of all CMSA members with respect, admiration, and prayers.

We pray for the eternal peace of his soul and extend our heartfelt condolences to his bereaved family.

-CMSA Family

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)-এর এলামনাই সদস্যডা. এবিএম আবিদ ...
04/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)-এর এলামনাই সদস্য
ডা. এবিএম আবিদ হাসান জিসান এর অকাল মৃত্যুতে CMSA পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
তাঁর এই অকাল প্রস্থান আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের অবসরপ্রাপ্ত সম্মানিত চিকিৎসক ডাঃ ইউনুস ...
01/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের অবসরপ্রাপ্ত সম্মানিত চিকিৎসক ডাঃ ইউনুস আলীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি ছিলেন একজন মানবিক, নিবেদিতপ্রাণ ও সেবাধর্মী চিকিৎসক, যিনি দীর্ঘদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর এ অকাল প্রয়াণে চিকিৎসা সমাজ ও এলাকাবাসী এক মহান অভিভাবককে হারাল।

বাংলাদেশ চক্ষু চিকিৎসা সমাজ (CMSA)-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।

আমিন।

Address

Chuadanga
Khulna
CHUADANGA-7200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chuadanga Medical Students Association -CMSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share