18/06/2026
খেলার ক-খও বুঝি না, তবু দল করা যেন ফরজ হয়ে গেছে! 😅
মেসি কোন দলে খেলছে, সেটাও অনেকে জানে না; কিন্তু "মেসি! মেসি!" বলে চিৎকার করাটা যেন ঈমানের দাবি!
ভোর ৪টায় খেলা থাকলে অ্যালার্ম দিয়ে উঠে বসি। ঘুম আসে না—পাছে খেলা মিস হয়ে যায়!
কিন্তু সেই ভোরেই যখন ফজরের আজান হয়, তখন শয়তানের ধোঁকায় ঘুমই আমাদের কাছে আল্লাহর ডাকার চেয়েও প্রিয় হয়ে যায়।
নবী (সা.) বলেছেন:
"ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম।"
— সহিহ মুসলিম, হাদিস: ৭২৫
যদি ফজরের সুন্নত-এর মর্যাদা দুনিয়ার সবকিছুর চেয়েও বেশি হয়, তাহলে ফজরের ফরজ সালাতের গুরুত্ব কত—একবারও কি ভেবে দেখেছি?
আল্লাহ তায়ালা বলেন:
«"নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।"
— সূরা আন-নিসা, ৪:১০৩»
আর তিনি আরও বলেন:
«"তাদের পরে এলো এমন এক প্রজন্ম, যারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। অচিরেই তারা ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।"
— সূরা মারইয়াম, ১৯:৫৯»
৯০ মিনিটের খেলার জন্য রাত জাগতে পারি, অথচ ৫ মিনিটের জন্য রবের সামনে দাঁড়াতে পারি না—এটাই কি আমাদের ঈমানের অবস্থা?
যে খেলার জন্য ফজর ছেড়ে দেওয়া হয়, মনে রেখো—সেটা ভালোবাসা নয়, সেটা গাফলতি। আর যে গাফলতি মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, সেটাই সবচেয়ে বড় ক্ষতি।
হায়, আমরা দুনিয়ার খেলাকে গুরুত্ব দিতে দিতে এমন জায়গায় পৌঁছে গেছি, যেখানে স্রষ্টার ডাকের চেয়ে সৃষ্টির বিনোদন আমাদের কাছে বেশি মূল্যবান হয়ে গেছে।
হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন। আমাদের অন্তরকে সালাতের দিকে ফিরিয়ে দিন। আমাদের গাফলতি থেকে হিফাজত করুন। আমীন।
RIDHA Foundation