The Red July - খুলনা জেলা

The Red July - খুলনা জেলা শহীদ এবং আহতদের স্মৃতি রক্ষায় The Red July বদ্ধ পরিকর

প্রেস বিজ্ঞপ্তি,তারিখঃ ৫ সেপ্টেম্বর ২০২৫বিষয়ঃ হিলিয়াম রেস্টুরেন্টের মহিলা ওয়াশরুমে গোপন ক্যামেরাগতকাল বিকাল ৪ ঘটিকায় ...
04/09/2025

প্রেস বিজ্ঞপ্তি,

তারিখঃ ৫ সেপ্টেম্বর ২০২৫

বিষয়ঃ হিলিয়াম রেস্টুরেন্টের মহিলা ওয়াশরুমে গোপন ক্যামেরা

গতকাল বিকাল ৪ ঘটিকায় খুলনা নিউ মার্কেটের হিলিয়াম রেস্টুরেন্টের মহিলা ওয়াশরুম থেকে গোপন ক্যামেরা উদ্ধার হওয়ার ঘটনাটি আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা নারীর ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তার উপর নগ্ন আঘাত।

The Red July – খুলনা জেলা মনে করে, এ ধরনের অপরাধ কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নারীদের বিরুদ্ধে চলমান সহিংসতা, হয়রানি ও নজরদারির সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। নারী সমাজকে ভীত-সন্ত্রস্ত করার এ ধরনের পদক্ষেপ এক ধরনের সাইবার অপরাধ এবং যৌন নিপীড়নেরই সমতুল্য।

আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই—

1. ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

2. রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

3. খুলনা শহরের সকল হোটেল-রেস্টুরেন্ট, শপিংমল ও জনবহুল স্থানে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পরিদর্শন ও নজরদারি চালাতে হবে।

4. নারীদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় জরুরি আইনগত পদক্ষেপ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিতে হবে।

The Red July – খুলনা জেলা দৃঢ়ভাবে জানাচ্ছে, আমরা নারীর নিরাপত্তা ও অধিকার প্রশ্নে কোনো আপস করব না। নারীর প্রতি প্রতিটি আঘাতের বিরুদ্ধে রাস্তায় এবং আইনের ময়দানে আমাদের সংগ্রাম চলবে।

প্রেস বিজ্ঞপ্তি, The Red July – খুলনা জেলাবিষয়ঃ শোকজ নোটিশ প্রত্যাহারতারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৫সম্প্রতি The Red July – খু...
03/09/2025

প্রেস বিজ্ঞপ্তি,
The Red July – খুলনা জেলা
বিষয়ঃ শোকজ নোটিশ প্রত্যাহার

তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি The Red July – খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক তানঈম তূর্যর বিরুদ্ধে নারীর প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগে একটি শোকজ নোটিশ জারি করা হয়েছিল।

তিনি প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকারও দিয়েছেন।

তার আন্তরিক অনুশোচনা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীল প্রতিশ্রুতি বিবেচনায় The Red July – খুলনা জেলার পক্ষ থেকে তার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করা হলো।

আমরা আশা করি, তিনি আগামীতেও সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালন করবেন।

শোকজ নোটিসঃ
23/08/2025

শোকজ নোটিসঃ

06/08/2025

‎প্রেস বিজ্ঞপ্তি
‎তারিখ: ৬ আগস্ট ২০২৫
‎The Red July - খুলনা জেলা ও মহানগর

‎খুলনা জেলার দাকোপ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণঅভ্যুত্থানের ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ আগস্ট সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা।

‎জাতীয় পুনর্জাগরণ মাস জুলাই ২০২৫-এর ধারাবাহিকতায় খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৯টি উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎এই উদ্যোগের অংশ হিসেবে আজ ৬ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাকোপ উপজেলার চালনা পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প।
‎এখানে থাকবে—

‎বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা, প্রেসার মাপা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ

‎বিশেষ আকর্ষণ:

‎এই আয়োজনে The Red July-এর পক্ষ থেকে থাকবে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ নিয়ে নির্মিত দলিলভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী।
‎এটি হবে আন্দোলনের ইতিহাস ও বাস্তবতাকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষণ।
‎এই প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় জনগণ জানতে পারবে কীভাবে সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে সত্য ও ন্যায়ের জন্য লড়েছে।

‎এটি শুধুমাত্র একটি চিকিৎসা ক্যাম্প নয়, এটি গণসচেতনতা ও মানবিকতার এক যৌথ প্রয়াস।
‎দাকোপ উপজেলার প্রতিটি নাগরিককে অনুরোধ করছি—আপনারা সকলে উপস্থিতে থেকে এ আয়োজনকে সফল করুন।

‎> উল্লেখ্য, খুলনার অন্যান্য উপজেলাগুলোতেও স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে এই ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে।

‎আয়োজনে:
‎দাকোপ উপজেলা প্রশাসন
‎The Red July (সহযোগিতায় ভিডিও প্রদর্শনী)

12/07/2025

The Red July টিম কর্তৃক আজকের কর্মসূচি ঘোষণা:

জুলাইয়ের সকল ছাত্রজনতা আজ বিকেল ৩ টায়, সারাদেশে একযোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবেন |
সেই সাথে প্রতিটি দেয়ালে জুলাইয়ের মতো করে, প্রতিবাদী ভাষা লিখবেন।

শুধু এইটুকু মনে রাখবেন আজকে আপনি হেরে গেলে, হেরে যাবে পুরো বাংলাদেশ |

আহবানে The Red July Team

সহজ ছিলোনা
01/07/2025

সহজ ছিলোনা

রেড জুলাই খুলনার পক্ষ থেকে সকলের জন্য রইলো শুভ কামনা।।
25/06/2025

রেড জুলাই খুলনার পক্ষ থেকে সকলের জন্য রইলো শুভ কামনা।।

আল্লাহ্ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন!
17/06/2025

আল্লাহ্ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমীন!

গাজীপুরে গত ১৮ ই জুলাই, আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিল আমার ভাই—ইমরান হোসাইন, বয়স ছিল মাত্র ৩০। গার্মেন্টসে কাজ...
14/06/2025

গাজীপুরে গত ১৮ ই জুলাই, আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিল আমার ভাই—ইমরান হোসাইন, বয়স ছিল মাত্র ৩০। গার্মেন্টসে কাজ করতেন—শুধু পরিবারটা নিয়ে একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলেন।

কিন্তু দেশের জন্য এই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পরও সঠিক চিকিৎসাও পাননি। আজ ভোরে, গাজীপুরের নিজ বাসায়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দুপুরে আমরা তাকে নিয়ে গেলাম তার গ্রামের বাড়ি, ময়মনসিংহের নান্দাইল, মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুরে। সেখানেই তাকে দাফন করলাম। বুকের ভেতর কেমন যেন ফাঁকা লাগছে। মনে হচ্ছে, আরেকটা নাম ঢুকে গেল শহীদের তালিকায়—এখন শুধু অপেক্ষা আর কতজন এই তালিকায় যুক্ত হবে।

পুরো নাম: ইমরান হোসাইন

বয়স: ৩০ বছর

পেশা: গার্মেন্টস কর্মী

বাড়ি: ময়মনসিংহের নান্দাইল (চপই মোহনপুর)

আহত হয়েছিলেন: গাজীপুরে পুলিশের গুলিতে, জুলাই আন্দোলনের সময় (১৮ জুলাই)

মৃত্যুর কারণ: আহত হয়ে চিকিৎসার অভাবে

পরিবারে রেখে গেছেন: স্ত্রী ও এক শিশু সন্তান

কই?
12/06/2025

কই?

জরুরি বিজ্ঞপ্তি
09/06/2025

জরুরি বিজ্ঞপ্তি

Address

Khulna Shibbari
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when The Red July - খুলনা জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share