Baintala Union Development Forum-বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Baintala Union Development Forum-বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম

Baintala Union Development Forum-বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম সমাজকল্যাণ ও মানবসেবায় নিবেদিত একটি সেচ্ছাসেবী যুব সংগঠন।

ইন্না-লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন
30/12/2025

ইন্না-লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন

বীর কখনো ম*রে না। #এডমিন
19/12/2025

বীর কখনো ম*রে না।
#এডমিন

কুইজ প্রতিযোগিতায় উপস্থিত বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি এবং অনন্য সদস্যগন।
20/10/2025

কুইজ প্রতিযোগিতায় উপস্থিত বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি এবং অনন্য সদস্যগন।

“গত ১৬ আগস্ট ২০২৫, বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও দাখিল ...
13/09/2025

“গত ১৬ আগস্ট ২০২৫, বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
আমাদের ইউনিয়নের গর্ব এই মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবক, বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন গড়ার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন—আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন ছিল।
সকল সদস্যের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়েছে। এ সংবর্ধনা আমাদের তরুণ প্রজন্মকে যেমন নতুন অনুপ্রেরণা দেবে, তেমনি আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করে তুলবে।

আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।” ✨

বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামবিশেষ আয়োজন – মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানপ্রিয় সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এলাক...
12/08/2025

বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম
বিশেষ আয়োজন – মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রিয় সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আমরা সকলেই জানি, একটি সমাজের প্রকৃত সম্পদ তার শিক্ষিত ও সৎ প্রজন্ম। আগামী দিনের নেতৃত্ব, উন্নয়ন ও অগ্রগতির দায়িত্ব বর্তাবে আজকের এই শিক্ষার্থীদের কাঁধে। তাই যারা তাদের মেধা, পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে, তাদের সম্মাননা জানানো আমাদের নৈতিক দায়িত্ব ও আনন্দের বিষয়।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে আগামী ১৬ আগস্ট ২০২৫ তারিখে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

📍 স্থান: বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম
🕚 সময়: সকাল ১১টা – দুপুর ১টা
🍽 দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থা থাকবে

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ এলাকার সম্মানিত সমাজসেবক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রেরণাদায়ক বই এবং শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে আরও অনুপ্রেরণা জোগাবে।

আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া এই মহৎ আয়োজন পূর্ণতা পাবে না। আসুন, আমরা সবাই একসঙ্গে এই প্রজন্মকে সম্মান জানাই এবং তাদের স্বপ্নপূরণের পথে উৎসাহিত করি। আজকের এই সম্মানই আগামী দিনে আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও আলোকিত করবে—ইনশাআল্লাহ।

🔹 দ্রষ্টব্য: এখানে আমাদের কাছে পাঠানো তালিকায় অন্তর্ভুক্ত ছাত্র/ছাত্রী ছাড়া যদি কেউ এই সাফল্য অর্জন করেও বাদ থেকে যায়, তাহলে অনুগ্রহপূর্বক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আপনার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
বিনীত,
বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম

21/07/2025

আজ রাতের জন্য রক্তদানের প্রয়োজন নেই: বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক

21/07/2025

রাষ্ট্রীয় শোক

15/07/2025
আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের নিরলস প্রচেষ্টার ফলে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের...
05/07/2025

আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের নিরলস প্রচেষ্টার ফলে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছকুরহাট কাঠের ব্রিজ পুনঃসংস্কারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ স্থানীয় জনগণের উদ্যোগ, অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হয়ে আসছিল। তবে এবার আমাদের ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়েছে, যার ফলশ্রুতিতে সরকারি অর্থায়নে ব্রিজটির পূর্ণাঙ্গ সংস্কার কাজ বাস্তবায়িত হয়।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে বিশেষভাবে ধন্যবাদ জানাই আদম ভাই ও আরাফাত ভাইকে, যাঁরা অক্লান্ত পরিশ্রম, মূল্যবান সময় ও নিষ্ঠার সাথে পুরো প্রক্রিয়াটি সমন্বয় ও তদারকি করেছেন।

এটি কেবল একটি ব্রিজের সংস্কার নয় — এটি একটি প্রমাণ যে, জনসচেতনতা, ঐক্য এবং সঠিক নেতৃত্ব থাকলে স্থানীয় সমস্যার টেকসই সমাধান সম্ভব।

আমরা বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও জনগণের এই যৌথ অংশগ্রহণ অব্যাহত থাকবে।

Baintala Union Development Forum-বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম
#এডমিন_মেহেরাব

Address

Bagerhat
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baintala Union Development Forum-বাইনতলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share