09/09/2026
আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন দল কোন মাজলিস হতে আল্লাহর জিকির না করে উঠলে নিশ্চয় তারা মরা গাধা (’র গোশত) খেয়ে উঠল। এ মাজলিস তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে।
(মিশকাতুল মাসাবীহ-২২৭৩-[২১], সহিহ হাদিস)
عَنْ أَبِىْ هُرَيْرَةَ وَأَبِىْ سَعِيدٍ رَضِيَ اللّٰهُ عَنْهُمَا قَالَا: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا يَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللّٰهَ إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللّٰهُ فِيْمَنْ عِنْدَه». رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ ও আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্ণিত:
তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মনুষ্য দল আল্লাহর জিকির করতে বসলে, আল্লাহর মালায়িকাহ্ (ফেরেশতাগণ) নিশ্চয় তাদেরকে ঘিরে নেন, তাঁর রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং তাদের ওপর (মনের) প্রশান্তি বর্ষিত হয়। (অধিকাংশ সময়) আল্লাহ তাঁর নিকটবর্তীদের সাথে তাদেরকে স্মরণ করেন। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবীহ, হাদিস নং ২২৬১-[৯]
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ
ফুটনোট:
[১] সহীহ : মুসলিম ২৭০০, আবূ দাঊদ ১৪৫৫, তিরমিযী ৩৩৭৮, ইবনু মাজাহ ৩৭৯১, ইবনু আবী শায়বাহ্ ২৯৪৭৫, আহমাদ ১১৪৬৩, মু‘জামুল আওসাত লিত্ব ত্ববারানী ১৫০০, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৫, শু‘আবূল ঈমান ৫২৭, ইবনু হিব্বান ৭৬৮, সহীহাহ্ ৭৫, সহীহ আত্ তারগীব ১৪১৭, সহীহ আল জামি‘ ৫৫০৯।
North Western University, Building-02
26 Rabiul Awal, 1448 Hijri
09- September, 2026 Isayyi