Jamaat Khulna City

Jamaat Khulna City Official page of Bangladesh Jamaat-e-Islami, Khulna City. Join us in building a better society.
(1)

Stay updated on our political activities, social welfare efforts, and initiatives to uphold Islamic values and social justice.

10/10/2026

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে খুলনা জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন লংমার্চ বাস্তবায়নে খুলনা মহানগরী ও থানা নেতাদের নির্দেশনা দেন খুলনা মহানগরী জামায়াতের আমীর ও কেসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান ।

08/10/2026

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছাত্র-জনতা, নারী ও শ্রমিকদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ৭ দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি ৩১ অক্টোবর সকালে ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা এ লংমার্চে নেতৃত্ব দেবেন।

খুলনা অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভায় মিয়া গোলাম পরওয়ারঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে মা-বোন, ছাত্র-জনতা ওশ্রমিকদেরকে দলে দ...
08/10/2026

খুলনা অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভায় মিয়া গোলাম পরওয়ার
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে মা-বোন, ছাত্র-জনতা ও
শ্রমিকদেরকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামী উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
খুলনাঞ্চলের মা-বোন, ছাত্র-জনতা ও শ্রমিক ভাইদেরকে এই লংমার্চে দলে দলে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের নায্য অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে আমাদের আন্দোলন অব্যাহত থামবে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মক ও ইতিহাসের সেরা রূপ দিতে হবে। কাটাখালী থেকে শুরু করে শিববাড়ি মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর পর্যন্ত খুলনার প্রতিটি সড়ক জনস্রোতে পরিণত করতে হবে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়; এটি মজলুম মানবতার পক্ষে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের ঐতিহাসিক হুংকার। খুলনার মাটি বারবার অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান—প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে এ অঞ্চলের মানুষ অগ্রণী ভূমিকা রেখেছে। আজও আমাদের সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য মাওলানা মো. মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিযা গোলাম কুদ্দুস, গাওসুল আযম হাদী, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, এডভোকেট মুস্তাইন বিল্লাহ, মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মুহা. অয়েস কুরুনী ও উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মমিনুর রহমান, জামায়াত নেতা মাওলানা মো. সাইফুল হাসান, শ্রমিক নেতা মো. শহিদুল ইসলাম, আব্দুল আলিম মোল্যা, মিজানুর রহমান মল্লিক, এ বি এম তৈয়েবুর রহমান প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ৩১ অক্টোবর লংমার্চ উপলক্ষে বাগেরহাটের কাটাখালী মোড়, খুলনার শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর জনস্রোতে রূপ নেবে। খুলনাঞ্চলের মানুষ নিজেদের অধিকার, ন্যায়বিচার ও মুক্তির প্রশ্নে আপসহীন। এই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচি যেন দেশের প্রতিটি প্রান্তে বার্তা পৌঁছে দেয় যে, এ দেশের জনগণ তাদের নায্য অধিকার আদায় করতে প্রস্তুত। তিনি বলেন, এই লংমার্চ কোনো সাধারণ কর্মসূচি নয়; এটি জুলুম-নিপীড়ন, বৈষম্য এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ। দেশের প্রতিটি নাগরিকের বাকস্বাধীনতা, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা আজ সময়ের দাবি। ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রামকে টিকিয়ে রাখতে হলে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই লংমার্চকে সফল করতে হবে।
সভায় জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারুসংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু হবে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। ৩১ অক্টোবর সকাল ৭টায় সেখানে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চ খুলনার উদ্দেশে রওনা হবে। কুষ্টিয়ায় হবে সমাপনী সমাবেশ। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।
সভায় লংমার্চ কর্মসূচির সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

07/10/2026

চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিলেন কেসিসি মেয়র পদপ্রার্থী ও জামায়াতের খুলনা মহানগরী আমীর মাহফুজুর রহমান এবং সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি।

খুলনা মহানগর জামায়াতের উদ্যোগে লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক​আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ...
06/10/2026

খুলনা মহানগর জামায়াতের উদ্যোগে লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক

​আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী।

​বৈঠকে কর্মসূচি সফল করার বিষয়ে মূল দিকনির্দেশনা প্রদান করেন খুলনা মহানগর জামায়াতের আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান।

05/10/2026

ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময়
প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সরকার
দায়িত্বশীল ভূমিকা পালন করছে না
---- এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, ডেঙ্গুর এই মহামারীতে হাসপাতালগুলোতে এখন রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়াতে জনগণকে সচেতন করার এই উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ডেঙ্গুতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সরকারের উচিত এ বিষয়ে ব্যর্থতা স্বীকার করে মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া। এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বাড়ানো গেলে এবং সম্মিলিতভাবে চেষ্টা চালালে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ১৬টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, মহানগরী কর্মপরিষদ সদস্য এডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর হাফিজুর রহমান. সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
মহানগরী সেক্রেটারি বলেন, পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের মধ্যে সমন্বয় জরুরি। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে আমি সবার সাথে সমন্বিতভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, দুর্যোগ এলে জামায়াতে ইসলামী বসে থাকে না। ডেঙ্গুকে তারা মহামারির মতো গুরুত্ব দিয়ে দেখছেন। এ কারণে ৪ থেকে ১০ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। শুধু লিফলেট বিতরণ নয়, জনগণকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মহানগরী সেক্রেটারি আরও বলেন, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিটি শাখা পর্যায়ে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি-সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হবে। ডেঙ্গু কীভাবে ছড়ায়, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং জ্বরের লক্ষণ দেখা দিলে কী কী পরীক্ষা করানো প্রয়োজন—সে বিষয়ে ঘরে ঘরে গিয়ে সচেতনতা বাড়ানো হবে।

ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময়প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সরকারদায়িত্বশীল ভূমিকা পালন করছে না----...

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনসরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিকভাবে প্রতিটি নাগরিককেডেঙ্...
04/10/2026

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিকভাবে প্রতিটি নাগরিককে
ডেঙ্গু মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে
---- এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ডেঙ্গু আজ কেবল একটি সাধারণ রোগ নয়, এটি আমাদের জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিকভাবে প্রতিটি নাগরিককে এই মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামীর সপ্তাহব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে। মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসাধারণকে উদ্ধুদ্ধ করতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হবে। তিনি দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী (৪ থেকে ১০ অক্টোবর) জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (৪ অক্টোবর) বিকেলে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমান সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন থানা যুব বিভাগের সেক্রেটারি মামুর হাসান সাগর, ২৮ নং ওয়ার্ড আমীর সিরাজ বিন ইয়াকুব, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমানাত আলী হাওলাদার, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির হোসেন লিটন, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বেলালুজ্জামান, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান জিকু, ৩১ নং ওয়ার্ড আমীর নূর হোসাইন বাবুল, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার, ২২ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ২৪ নং ওয়ার্ড আমীর আব্দুল্লাহ আল মামুন, ২২ নং ওয়ার্ড সেক্রেটারি মনিরুল ইসলাম, জামায়াত নেতা আফসার উদ্দিন রতন, দাউদ আকুঞ্জি, নাসিম মোল্লা, প্রভাষক জাহিদ হোসেন, শহিদুল ইসলাম, স ম রমজান আলী, গাজী মাঈন উদ্দিন, আসাদুজ্জামান, হাফেজ মমতাজ উদ্দিন, হাফেজ আলী নেওয়াজ, মাসুদ পারভেজ, মিজানুর রহমান, আতিয়ার রহমান, আফুয়ার রহমান, জামিরুল ইসলাম, মো. সায়ের আলী প্রমুখ।
মহানগরী সেক্রেটারি আরও বলেন, আমাদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই কেবল মশার বিস্তার রোধ করা সম্ভব। বিশেষ করে জমে থাকা পানিই এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র। তাই ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা কিংবা বাড়ির আশপাশে কোনো পাত্রে যেন পানি জমে থাকতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। আমরা যদি নিজ নিজ বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে এডিস মশার প্রজনন অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এডিস মশা কীভাবে এবং কোথায় জন্ম নেয়- এসব বিষয়ে নগরবাসীকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে জানিয়ে খুলনা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘মানুষ যদি সচেতন হয়ে এই বিষয়গুলোতে নজর দেয় তাহলে এডিস মশা নির্মূল করা সম্ভব। আর তা না হলে নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে আনা অসম্ভব নয়।
নির্মাণাধীন বাসাবাড়িতে এডিস মশার প্রজনন বেশি হচ্ছে উল্লেখ মহানগরী জামায়াতের এই সেক্রেটারি বলেন, বাসাবাড়ির ছাদে, বেজমেন্টে অথবা ফুলের টবে জমানো স্বচ্ছ পানি নিয়মিত পরিস্কার করতে বা ফেলে দিতে না পারলে সেখানে লার্ভিসাইড অথবা কেরোসিন তেল ঢেলে বা স্প্রে করে এডিস মশার লার্ভা নষ্ট করতে হবে।

23/09/2026

ইসলামী ব্যাংক হাসপাতালে অসুস্থ নেতৃবৃন্দের পাশে খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান।

ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারীকে দেখতে যান এবং তাঁর সুস্থতা কামনা করেন খুলনা মহানগর...
23/09/2026

ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারীকে দেখতে যান এবং তাঁর সুস্থতা কামনা করেন খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর।

Address

Tarer Pukur Road
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Khulna City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share