03/08/2026
🚨 তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ
খুলনা পাবলিক কলেজে একজন শিক্ষার্থীর উপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলীর অভিযোগ আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করেছে। আমরা এই ন্যাক্কারজনক, অমানবিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য পরিস্থিতির বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
অভিভাবকের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে একজন শিক্ষার্থী পরিকল্পিতভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মানসিক নির্যাতন এবং বিভিন্নভাবে চাপের মুখে ছিল। আরও উদ্বেগজনকভাবে, লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপের অভাব এবং প্রশাসনের উপস্থিতিতেই সহিংসতার ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ উঠেছে তা যদি সত্য হয়, তবে এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি গুরুতর ব্যর্থতা, যা পুরো প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।
[অভিভাবক হতে প্রাপ্ত লিখিত,
আমার ছেলে শেখ মোহাম্মদ আইমান রোল নাম্বার ২৫১০৯ ডিসেকশনের ছাত্র। দীর্ঘদিন একই স্কুলের বড় ক্লাসের ছাত্ররা ব্ল্যাকমেল করে ছে। প্রশাসনকে লিখিত অভিযোগ দেয়ার পর ও খোদ প্রশাসনের সামনেই আমার বাচ্চাকে তিন জায়গায় ছুরি মারছে। আমরা এটা নিয়ে চিল্লাপাল্লা করতে গেলে প্রতিবাদ করতে গেলে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাইলে আমাদেরও ধমকানো হয়েছে সেই সাথে সিসিটিভি ক্যামেরা দেখায়নি।এই টাকাগুলো কালকে আমার ছেলের কাছে দিছে টোটাল 860 টাকা। এই টাকাগুলো দিয়ে বলছে এর ভিতরে ৪০ টাকা ভোরে ইয়াবা কিনতে আর বারোশো টাকা wine কিনতে বলছে। আজকে দেওয়ার কথা দেয়নি বলে ছুরি মারছে। আর বলছে কালকে ৫০০০০ টাকা না দিলে স্কুলের ভিতরেই মেরে ফেলবে।]
একটি শিক্ষা প্রতিষ্ঠান কখনোই আতঙ্ক, সহিংসতা ও অন্যায়ের আশ্রয়স্থল হতে পারে না। যেখানে শিক্ষার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের কথা; সেখানে যদি তারা ভয়, অনিশ্চয়তা ও নির্যাতনের মধ্যে দিন কাটায়, তবে তা আমাদের সকলের জন্য চরম লজ্জা ও অগ্রহণযোগ্য বাস্তবতা।
◼️ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট দাবি:
🔴 ঘটনার অবিলম্বে, সুষ্ঠু ও সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত
🔴 অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি
🔴 প্রশাসনের দায়িত্বহীনতা থাকলে তারও জবাবদিহিতা নিশ্চিত করা
🔴 শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঘটনার যথাযথ ও ন্যায়সংগত সমাধান না হলে, আমরা নীরব থাকব না। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠস্বর সবসময় ন্যায়, নিরাপত্তা ও মর্যাদার পক্ষে উচ্চারিত হবে।
শিক্ষার্থীদের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়। এটি তাদের অধিকার। এবং এই অধিকার রক্ষায় আমরা সর্বদা ঐক্যবদ্ধ।
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে
The Legacy of KPC