25/06/2026
২৬ জুন — মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস
Youth Ending Hunger Bangladesh - Khulna Region এর পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান।
কিশোর-তরুণরা তামাক কোম্পানির প্ররোচনায় প্রলুব্ধ হয়ে ধূমপান দিয়ে নেশার জগতে পা বাড়ায়। বিশ্বব্যাপী ৯৮% মাদকাসক্ত ধূমপানের মাধ্যমে নেশা শুরু করে।
কিশোর-তরুণদের ধূমপানের নেশা থেকে সুরক্ষিত রাখলে মাদকাসক্তির ঝুঁকি কমবে। মাদকের ভয়াবহ আগ্রাসন বন্ধে সিগারেটের খুচরা শলাকা বিক্রি, যত্রতত্র বিক্রি বন্ধ করতে তামাক পণ্যের দোকানগুলোকে লাইসেন্সের আওতায় আনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা প্রয়োজন।
মাদকের আগ্রাসন প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ হবে কার্যকর সমাধান।
মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন।