24/06/2026
শিশু সুরক্ষা জোটের নতুন সদস্য প্রতিষ্ঠান ‘রঙমহল’-কে শুভেচ্ছা ও অভিনন্দন
শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণে কাজ করা সংগঠন শিশু সুরক্ষা জোট-এর নতুন সদস্য প্রতিষ্ঠান রঙমহল-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জোটের সাধারণ সম্পাদক।
এ সময় রঙমহলের প্রতিষ্ঠাতা আলভি-কে জোটের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিক্রিয়ায় রঙমহলের প্রতিষ্ঠাতা আলভি বলেন,
“অসংখ্য ধন্যবাদ। শিশু সুরক্ষা জোটের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যাশা রাখছি। সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।”
এদিকে Street Children Foundation BD-এর পক্ষ থেকেও রঙমহল এবং এর প্রতিষ্ঠাতা আলভিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করে যে, শিশুদের নিরাপদ, সুন্দর ও অধিকারভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে সকল সদস্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Street Children Foundation BD-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹🤝