Clean Up youth climate action

Clean Up youth climate action it's a non profit organization .
(1)

Clean Up is a grassroots, youth-led organization that works at the community level to promote a clean city, protect the environment, and address the impacts of climate change.

22/09/2026

হেলদি সিটি প্রকল্পের অগ্রগতি নিয়ে কেসিসি ও হেলদি সিটি ফোরামের মতবিনিময় সভা
------------------------------------------------
হেলদি সিটি প্রকল্পের চলতি বছরের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করতে হেলদি সিটি ফোরামের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বিভাগীয় প্রধানদের এক মতবিনিময় সভা আজ সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রকল্পের এ বছরের কার্যক্রম কেসিসির সামনে তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলদি সিটি ইনিশিয়েটিভের এনসিডিও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। এছাড়া সভায় হেলদি সিটি ফোরামের প থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন ও আলোচনা করা হয়। পরে ফোরামের প থেকে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং সঞ্চালনা করেন হেলদি সিটি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম বিল্লাহ। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, ফোরামের প্রতিনিধি দলে ছিলেন নগর সামাজিক ও সাংস্কৃতিক সংঘের মোল্লা মারুফ রাশিদ, বিডি কিনের সাইফুল ইসলাম, কিনআপ-খুলনার খলিলুর রহমান, নবারুন সংসদের মোঃ মনিরুল এহসান, ব্রিক-এর এএসএম অহিদুল ইসলাম, বনছায়ার ফজিলাতুনেচ্ছা, সিএইডির কামরুন নাহার ঝর্ণা, মুক্তির আলোর নিয়ামুল করিম, নিরালা জনকল্যান সমিতির জিএম মঈন উদ্দিন ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ সহ ফোরামভুক্ত প্রায় ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী, নাগরিক নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা (এনজিও), কারিগরি বিশেষজ্ঞ, শিাবিদ ও গবেষকদের সমন্বয়ে গঠিত হেলদি সিটি ফোরাম হেলদি সিটি প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে কেসিসিকে সহায়তা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সিটি কর্পোরেশনের সঙ্গে মতবিনিময়ে সভা।হেলদি সিটি ফোরামের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর সঙ্...
21/09/2026

সিটি কর্পোরেশনের সঙ্গে মতবিনিময়ে সভা।

হেলদি সিটি ফোরামের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী চার মাসে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করা, তিনটি পুকুরসহ গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার রাখা এবং ২৫, ২৬ ও ৩০ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ক্লিন আপের পক্ষে উপস্থিত ছিলেন:
মোঃ খলিলুর রহমান, প্রতিষ্ঠাতা, Clean Up Youth Climate Action.

#খুলনা
#সিটি_কর্পোরেশন
#ক্লিন_আপ

18/09/2026

শহরটা শুধু সিটি কর্পোরেশনের নয়, শহরটা আমাদের সবার। 🌿

একটা চিপসের প্যাকেট, একটা প্লাস্টিকের বোতল...
ছোট মনে হলেও এমন অসচেতনতাই একসময় তৈরি করে ময়লা, জলাবদ্ধতা ও দূষণ।

পরিবর্তন চাইলে শুরুটা হোক নিজের কাছ থেকেই।
ময়লা যেখানে-সেখানে নয়, ডাস্টবিনে ফেলি।
পরিচ্ছন্ন খুলনা গড়ি, নিজের দায়িত্ব পালন করি। 💚

বদলে যাবো | বদলে দিবো
— Clean Up Youth Climate Action

#পরিচ্ছন্নখুলনা #শহরটাআমারদায়িত্বটাওআমার #পরিবেশ #সচেতনতা #বদলেযাবোবদলেদিবো

🦟 ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন | ২২ নম্বর ওয়ার্ডআজ ২২ নম্বর ওয়ার্ডে Clean Up Youth Climate Action-এর উদ্যোগে আমাদের ইয়ুথ সদ...
16/09/2026

🦟 ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন | ২২ নম্বর ওয়ার্ড

আজ ২২ নম্বর ওয়ার্ডে Clean Up Youth Climate Action-এর উদ্যোগে আমাদের ইয়ুথ সদস্যদের অংশগ্রহণে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সচেতনতামূলক বার্তা প্রচার, লিফলেট বিতরণ ও স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি একটি গুরুত্বপূর্ণ বার্তা:

পানি জমতে দেব না, পরিবেশ পরিষ্কার রাখব, ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসব।

খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

বদলে যাবো, বদলে দিবো। 💚

11/09/2026

ময়লার স্তূপের পাশে শিশুরা কেন?

📍 পিটিআই মোড়, খুলনা

স্কুল-কলেজের পাশে অস্থায়ী ময়লার স্তূপ। দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে নগরবাসী, বিশেষ করে শিশুরা।

পরিচ্ছন্ন শহর চাই, সুস্থ প্রজন্ম চাই।

🎥 খুলনার বাস্তবতা নিয়ে Clean Up-এর সচেতনতামূলক ভিডিও।

বদলে যাবো, বদলে দিবো।

#খুলনা #পিটিআইমোড় #পরিচ্ছন্নখুলনা #সুস্থখুলনা #বর্জ্যব্যবস্থাপনা #নগরসচেতনতা #শিশুদেরনিরাপত্তা #বদলেযাবোবদলেদিবো

01/09/2026

🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন।

নিজের ঘর ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। সচেতনতার শুরু হোক নিজের ঘর থেকেই।

সচেতন হোন, নিরাপদ থাকুন।
ডেঙ্গুমুক্ত খুলনা গড়ি।

— ক্লিন আপ ও খুলনা সিটি কর্পোরেশনের যৌথ সচেতনতামূলক বার্তা

🎓 সনদপত্র বিতরণClimate Emergency First Aid Training-এর সফল সমাপ্তি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।জল...
30/08/2026

🎓 সনদপত্র বিতরণ

Climate Emergency First Aid Training-এর সফল সমাপ্তি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

জলবায়ুজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ ও সচেতন স্বেচ্ছাসেবক তৈরির এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌱💚

Clean Up Youth Climate Action

মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনেরাসুল (সা.) আমাদের পরিচ্ছন্নতা, মানবতা ও সুন্দর সমাজ গড়ার শ...
26/08/2026

মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনে

রাসুল (সা.) আমাদের পরিচ্ছন্নতা, মানবতা ও সুন্দর সমাজ গড়ার শিক্ষা দিয়েছেন। আসুন, তাঁর আদর্শ অনুসরণ করে নিজেদের ও আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখি।

“পরিচ্ছন্নতা ঈমানের অংশ।”

🌿 খুলনা বিভাগীয় মেডিয়েশন কনফারেন্স ২০২৬আজ খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় মেডিয়েশন কনফারেন্স ২০২৬। খ...
22/08/2026

🌿 খুলনা বিভাগীয় মেডিয়েশন কনফারেন্স ২০২৬

আজ খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় মেডিয়েশন কনফারেন্স ২০২৬। খুলনার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী ও চৌকস ছাত্রী এতে অংশগ্রহণ করে।

দিনব্যাপী এ আয়োজনে প্রশিক্ষণ, আলোচনা ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (BIMS)-এর খুলনা বিভাগীয় সমন্বয়ক, Accredited Mediator ও অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ মোঃ মাছুম বিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও বিশেষ অতিথিসহ আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই গুরুত্বপূর্ণ আয়োজনে Clean Up Youth Climate Action-এর অংশগ্রহণকারীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা তরুণদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

🌱 বদলে যাবো, বদলে দিবো
Clean Up Youth Climate Action

18/08/2026

রূপসা নদী দখল ও দূষণ বন্ধ, পরিবেশ সুরক্ষা এবং জলাবদ্ধতামুক্ত খুলনা গড়ার প্রত্যয়ে তরুণদের কণ্ঠে উঠেছে একটাই বার্তারূপসা নদী বাঁচাও ।

রূপসা নদী বাঁচাও যুব ক্যাম্পেইন

Clean Up Youth Climate Action
বদলে যাবো, বদলে দিবো। 💚

#রূপসা_নদী_বাঁচাও #বদলে_যাবো_বদলে_দিবো

Address

খুলনা বাংলাদেশ
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clean Up youth climate action posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share