Bangladesh Scouts Khulna District Sea Scouts

Bangladesh Scouts Khulna District Sea Scouts It is a volunteer organization which is organized by Bangladesh Scouts Sea Region.

হটস্পট খুলনা, করনা মহামারীর চেয়ে খুলনায় ডেঙ্গুর ভয়াবহতা—এই মুহূর্তে আপনার এক ব্যাগ রক্তই হতে পারে কারও জীবনে বেঁচে থাকার...
07/09/2026

হটস্পট খুলনা, করনা মহামারীর চেয়ে খুলনায় ডেঙ্গুর ভয়াবহতা—এই মুহূর্তে আপনার এক ব্যাগ রক্তই হতে পারে কারও জীবনে বেঁচে থাকার শেষ আশার আলো!🩸

খুলনায় ডেঙ্গু রোগীর রক্ত ও প্লাটিলেটের ব্যবস্থা করা
পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, কমে যাচ্ছে ব্লাড ডোনার।।

নিম্ন আয়ের ও মধ্যবিত্তের একঅংশ সবচেয়ে বেশি বিপদে পড়ছেন চিকিৎসা ব্যায়ে।

💔 শত শত চেষ্টা করেও অনেক সময় জরুরি মুহূর্তে একজন রক্তদাতা পাওয়া যাচ্ছে না।

আপনাদের কাছে একটি মানবিক অনুরোধ—

আপনি কি রক্ত🩸দিতে প্রস্তুত?

আপনি যদি সুস্থ শরীর হন, অথবা জরুরি প্রয়োজনে রক্ত দিতে ইচ্ছুক থাকেন, তাহলে কমেন্টে আপনার—

👉 রক্তের গ্রুপ--
👉 মোবাইল নম্বর--

দিয়ে যেতে পারেন। কমেন্টে কিংবা ইনবক্সে What'sApp 01611-903500 খুলনা জেলা নৌ স্কাউটস পেইজ সদস্য হয়ে সহযোগিতা করতে পারেন। আমরা আপনাদের পাশে থাকবো।।

আপনার দেওয়া একটি নম্বর কোনো এক অসহায় পরিবারের কাছে পৌঁছে যাবে।
হয়তো আপনার এক ব্যাগ রক্তে একজন মা তাঁর সন্তানকে ফিরে পাবেন, একজন সন্তান তাঁর বাবাকে ফিরে পাবে, একটি পরিবার তাদের প্রিয় মানুষটিকে ফিরে পাবে। ❤️

⚠️ অনুরোধ: নিজের নম্বর প্রকাশ্যে দিতে অস্বস্তি হলে ইনবক্সে জানাতে পারেন। রক্ত দেওয়ার আগে রোগীর রক্তের গ্রুপ ও হাসপাতালের প্রয়োজনীয়তা নিশ্চিত করে নেবেন।
আমাদের ছোটবেলার সেই প্রবাদটা আজ খুব মনে পড়ছে—
“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।”

চলুন, ডেঙ্গু মহামারী সময়ে আমরা কেউ দর্শক না হয়ে নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন করি।
যে যার জায়গা থেকে একটু এগিয়ে আসি।
একজন রক্তদাতা হয়তো একজন মানুষকে বাঁচাতে পারবেন।
আর শত শত রক্তদাতা মিলে হয়তো একটি শহরকে বাঁচার সাহস দিতে পারবেন। 🤝❤️

🩸রক্ত দিন | জীবন বাঁচান | মানবতার পাশে দাঁড়ান

📌 খুলনার রক্তদাতারা—আপনার রক্তের গ্রুপ ও যোগাযোগের নম্বর কমেন্ট করুন। পোস্টটি শেয়ার করুন, যাতে প্রয়োজনের সময় একজন অসহায় মানুষ একজন রক্তদাতাকে খুঁজে পান।

07/09/2026

ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬
তারিখঃ ০৪/০৯/২০২৬
সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২৬ উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা সচিব: লে. কমান্ডার বরুণ কুমার সরকার।
আরোও উপস্থিত ছিলেন: জনাব হাবিবুর রহমান এল টি আঞ্চলিক উপ কমিশনার , বাংলাদেশ স্কাউটস,নৌ অঞ্চল ।

আয়োজনেঃ খুলনা জেলা নৌ স্কাউটস্
স্থানঃ বিএনস্কুল এন্ড কলেজ খুলনা।

প্রিয় কাব, স্কাউটস ও রোভার বন্ধুরা তোমরা সবাই প্রস্তুত তো?
02/09/2026

প্রিয় কাব, স্কাউটস ও রোভার বন্ধুরা তোমরা সবাই প্রস্তুত তো?

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉বাংলাদেশ স্কাউটস-এর (রোভার শাখায়) সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করায়। খুলনা জেলা নৌ স্কাউট এর পক...
30/08/2026

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉

বাংলাদেশ স্কাউটস-এর (রোভার শাখায়) সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করায়। খুলনা জেলা নৌ স্কাউট এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💚

রোভার স্কাউট রবিন খান শাওন,
শাপলা, পিএস, সিডিএস,সিডিআরএস।
১নং খুলনা জেলা নৌ রোভার স্কাউট দল।

⚜️স্কাউট আদর্শে এগিয়ে চলুক তোমার পথচলা। ⚜️

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉বাংলাদেশ স্কাউটস-এর স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট মঞ্জুর হওয়ায় খুলনা জেলা নৌ স্কাউট এর পক্ষ...
25/08/2026

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉

বাংলাদেশ স্কাউটস-এর স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট মঞ্জুর হওয়ায় খুলনা জেলা নৌ স্কাউট এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💚

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর কর্তৃক নৌ অঞ্চলের আওতাধীন "খুলনা জেলা নৌ স্কাউটস "-এর সম্মানিত স্কাউটারবৃন্দ স্কাউট শাখায় স্কাউটিংয়ের অন্যতম সম্মানজনক 'উডব্যাজ' (Woodbadge) অর্জন করেছেন! ⚜️

আপনাদের এই অসামান্য অর্জন আমাদের সমগ্র নৌ স্কাউট পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।

🕊️ আমাদের কৃতি উডব্যাজারবৃন্দ:🕊️

স্কাউট শাখা:
১. স্কাউটার মোহাম্মদ আলী (পার্চমেন্ট নং: ৪২২৭/২৬)
২. স্কাউটার মোঃ মাহামুদুল হাসান (পার্চমেন্ট নং: ৪২২৮/২৬)

আপনাদের এই অর্জিত জ্ঞান, দক্ষতা এবং বলিষ্ঠ নেতৃত্ব আমাদের স্কাউট ইউনিটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তরুণ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি। আপনাদের এই অর্জন স্কাউটিং অঙ্গনে আরও দায়িত্বশীলতা, নেতৃত্ব ও সেবার অনুপ্রেরণা হয়ে উঠুক।

'খুলনা জেলা নৌ স্কাউটস '-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ শুভকামনা ও শুভেচ্ছা! 💐🌹

স্কাউট আদর্শে এগিয়ে চলুক আপনার পথচলা। ⚜️

05/08/2026
"Knots tied, scarf on, ready to make a difference! ⚜️ Happy World Scout Scarf Day!"
01/08/2026

"Knots tied, scarf on, ready to make a difference! ⚜️ Happy World Scout Scarf Day!"


6th Sea Cub Scout Unit Leader Basic Course 2026 !📍BNS Titumir Base
01/08/2026

6th Sea Cub Scout Unit Leader Basic Course 2026 !

📍BNS Titumir Base

29/07/2026

জরুরি উপস্থিতি নোটিশ
​খুলনা জেলা নৌ স্কাউটসের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে:
​নৌ স্কাউটসের সার্বিক কার্যক্রমের উপর একটি ৫ মিনিটের বিশেষ ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করা হবে। এই ডকুমেন্টারির চিত্রগ্রহণের উদ্দেশ্যে আগামী ৩১ জুলাই সাপ্তাহিক ট্রুপ মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
​মিটিং সংক্রান্ত তথ্য:
​স্থান: বিএনএস তিতুমীর, খালিশপুর, খুলনা
​তারিখ: ৩১ জুলাই
​উপস্থিতি: বাধ্যতামূলক (১০০%)
​উক্ত মিটিংয়ে স্কাউট লিডার, রোভার স্কাউট, স্কাউট এবং কাব স্কাউট—সবাইকে যথাসময়ে পূর্ণাঙ্গ পোশাকে (ইউনিফর্ম) ১০০% উপস্থিত থাকার জন্য বিশেষভাব নির্দেশ প্রদান করা হচ্ছে।
​বিশেষ দ্রষ্টব্য: যে সকল স্কাউট সদস্য এই বিশেষ ট্রুপ মিটিংয়ে উপস্থিত থাকবে, শুধুমাত্র তারাই পরবর্তীতে স্কাউটের যাবতীয় ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।
​সবার সহযোগিতা ও যথাসময়ে উপস্থিতি একান্ত কাম্য।
​আদেশক্রমে,
সচিব
খুলনা জেলা নৌ স্কাউটস

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব  পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।  তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ ভাইস এডমিরা...
21/07/2026

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।: আইএসপিআর

রিয়ার অ্যাডমিরাল আজিম একজন বিশিষ্ট নৌ কর্মকর্তা। তিনি ১ জানুয়ারি ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করার পর এক্সিকিউটিভ শাখায় কৃতিত্বের সঙ্গে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ৮৭এ ব্যাচে জ্যেষ্ঠতা ও মেধা—উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেন।

রিয়ার অ্যাডমিরাল আজিম সমসাময়িক সামুদ্রিক শাসন (Maritime Governance) বিষয়ক গবেষণায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি এমফিল, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে (MDS) স্নাতকোত্তর, ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রতিটি ডিগ্রিতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ছাত্রজীবনে অসাধারণ শিক্ষাগত কৃতিত্বের জন্য তিনি মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন এবং এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষার সম্মিলিত মেধাতালিকায় স্থান অর্জন করেন।

আন্তর্জাতিক পর্যায়ে তিনি জাতিসংঘের লেবাননে শান্তিরক্ষা মিশন UNIFIL-এর মেরিটাইম টাস্ক ফোর্সে এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশন MONUC-এ মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

রিয়ার অ্যাডমিরাল আজিম অসাধারণ অবদানের জন্য তিনি শান্তিকালীন সর্বোচ্চ নৌবাহিনী পদক নৌবাহিনী পদক (NBP), কৃতিত্বপূর্ণ সেবার জন্য নৌ দক্ষতা পদক (NPP), সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার, এবং স্কাউট আন্দোলনে বিশেষ অবদানের জন্য জাতীয় স্কাউট পুরস্কার (সিলভার ইলিশ মেডেল) লাভ করেন।

তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জন করেছেন। এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অ্যাওয়ার্ড এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের (NDC) আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (AFWC) থেকে সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার লাভের বিরল সম্মান অর্জন করেন। ভারতের INS Venduruthy থেকে অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (ASW)-এ বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করে তিনি সেরা শিক্ষার্থী পুরস্কার লাভ করেন।

তার দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (COMCHIT), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (COMDHAKA) এবং কমান্ডার সাবমেরিন (COMSUB) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনএস শাহ আমানত, বিএনএস সৈকত, বিএনএস নির্ভয়, বিএনএস এস. আর. আমিন, ফ্রিগেট বিএনএস উমর ফারুক (F-16) এবং বিএনএস তিতুমীর-এর অধিনায়ক ছিলেন। তিনি বাংলাদেশ নৌ একাডেমির (BNA) কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নৌ সদর দপ্তরে ডিরেক্টর অব নেভাল অপারেশনস (DNO), সশস্ত্র বাহিনী বিভাগে (AFD) স্টাফ অফিসার এবং DSCSC ও AFWC (NDC)-তে ডাইরেক্টিং স্টাফ হিসেবেও কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে রিয়ার অ্যাডমিরাল আজিম একজন বইপ্রেমী, লেখক এবং আগ্রহী গলফ খেলোয়াড়। এছাড়া দাবা, বাস্কেটবল, টেবিল টেনিস ও সমসাময়িক বিশ্বরাজনীতির প্রতিও তার গভীর আগ্রহ রয়েছে। তিনি বাংলা, ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ এবং ফরাসি ভাষার প্রাথমিক জ্ঞানও রাখেন। তার লেখা বহু প্রবন্ধ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।

Address

BNS Titumir, Town Khalishpur
Khulna
9000

Telephone

+8801611903500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts Khulna District Sea Scouts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Scouts Khulna District Sea Scouts:

Shortcuts

Share