19/05/2026
📢 প্রিয় ফেইসবুক ফলোয়ারগন,
প্রস্তুতি প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বিদায়ী শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ আমাদের প্রস্তুতি প্রকল্পের আনুষ্ঠানিক শেষ কর্মদিবস।
বিগত দুই বছর ধরে প্রস্তুতি প্রকল্প কয়রা অঞ্চলের বিশেষত নারী ও মেয়েদের প্রাধান্য দিয়ে- দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস এবং নিরাপদ জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে এসেছে।
এই দীর্ঘ পথচলায় আপনাদের নিরন্তর সহযোগিতা, অংশগ্রহণ, ভালোবাসা ও আন্তরিক সমর্থন আমাদের কাজকে আরও অর্থবহ ও সফল করেছে। প্রকল্পের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ অংশগ্রণ ও অবদান । এজন্য আমরা আপনাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
এখন থেকে হয়তো এই ফেসবুক পেজে নিয়মিতভাবে নতুন কনটেন্ট প্রকাশ করা হবে না। তবে এই পেজে আমাদের একসাথে পথচলার স্মৃতি ও অর্জনগুলো রয়ে যাবে।
আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, প্রস্তুতি প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রম ও উদ্যোগগুলোকে আপনারা সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং দুর্যোগ সহনশীল ও নিরাপদ উপকূল গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন।
💙 আমরা আশাবাদী যে, ভবিষ্যতেও উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থাকার সুযোগ সৃষ্টি হবে এবং তাদের উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে আমরা সকলে মিলে পুনরায় অবদান রাখার সুযোগ পাবো! ভালো থাকবেন সবাই, দেখা হবে...
🤝 আমরাই গড়ব নিরাপদ উপকূল!