10/08/2024
অনেক চিকিৎসক স্বাস্থ্যখাত নিয়ে ইন্টেরিম গভ: এর কাছে প্রত্যাশা বা দাবির বিষয়ে লিখছেন। আমি স্পেসিফিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। অনেকে বলতে পারেন এতে মৌলিক অধিকার ক্ষুন্ন হবে। জ্বি, কিছুদিন এইসব মৌলিক অধিকার আমরা সাইডে রেখে দেই। স্বাস্থ্যখাতে শৃংখলা আনয়ন করতে হলে এগুলা লাগবে, কোন রাজনৈতিক সরকারের পক্ষে কাজগুলো করা সম্ভব নয়।
১. শিক্ষক আর পেশাজীবিদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুধু ছাত্র রাজনীতি বন্ধ করে কোনই লাভ নাই।
২. মেধা আর যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। যেহেতু পদোন্নতির জন্য ডাক্তারদের পোস্টগ্রাজুয়েশন প্রয়োজন, তাই সিনিয়রিটির জন্য পোস্টগ্রাজুয়েশনের সময়টাই বিবেচনা করতে হবে। অধ্যাপক বা পরিচালকদের প্রথম গ্রেড দিতে হবে।
৩.তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের চাকুরি বদলিযোগ্য করতে হবে। আউটসোর্সিং কর্মচারী নিয়োগ বন্ধ করতে হবে।
৪. পূর্বের মত নার্সিং আর স্বাস্থ্য অধিদপ্তর একটা করতে হবে।
৫. চিকিৎসক, চিকিৎসাসেবা দানকারী, চিকিৎসা প্রতিষ্ঠান সুরক্ষা আইন করতে হবে।
৫. মানহীন প্রাইভেট মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। অবিলম্বে সকল ২৫০ বেডের হাস্পাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে প্রয়োজনীয় স্থায়ী লোকবল নিয়োগ করতে হবে।
৬.. রেফারাল সিস্টেম ও স্বাস্থ্যবীমা চালু করতে হবে।
৭. সরকারী ডাক্তারদের প্রাইভেট প্রাক্টিস বন্ধ করে তাদের সেই অনুযায়ী অতিরিক্ত ভাতা দিতে হবে। প্রাক্টিসের কারণে ডাক্তাররা বদলি হতে চাননা।
লিখেছেন: Ahmed Lincoln