ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,খুমেকহা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,খুমেকহা

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,খুমেকহা
Uniting Future Physicians 👨‍⚕️👩‍⚕️
Intern Doctors Association,Executive Committee 2025-26

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ায় ডাঃ তাজরুল ইসলাম(রেজিস্ট্রার,ইউর...
20/07/2026

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ায় ডাঃ তাজরুল ইসলাম(রেজিস্ট্রার,ইউরোলজি..খুমেকহা) স্যারকে আইডিএ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।বর্তমান শিক্ষানবিশ চিকিৎসক ও নবাগত শিক্ষানবিশ চিকিৎসকদের অভিভাবক হিসেবে স্যার আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি।

আজ সকালে সরকারি বি.এল. কলেজের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে।প্রায় ৩০ জনের বেশি আহত।অনেকে bones fracture,অনেকে pelvic fr...
17/06/2026

আজ সকালে সরকারি বি.এল. কলেজের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে।প্রায় ৩০ জনের বেশি আহত।অনেকে bones fracture,অনেকে pelvic fracture,অনেকে head injury..নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।এসময় বিভিন্ন বিভাগের কর্তব্যরত চিকিৎসক,বিশেষজ্ঞ চিকিৎসক,সার্জন,অর্থোপেডিক সার্জন মিলে তাদের চিকিৎসা করেন।এরমধ্যে অনেকেই সুষ্ঠু চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে গিয়েছেন,অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুমেকহা আইডিএ আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডাঃ মিরাজ হোসাইন শিক্ষার্থীদের এবং বিএল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং তাদের চিকিৎসা পন্থা সম্পর্কে অবগত করেন।এসময় আইডিএ এর সদস্য সচিব ডাঃ কামরান হোসেন খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস‌‌‌ এর পরামর্শে কতিপয় শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন(পরিচালক,স্বাস্থ্য,খুলনা বিভাগ) স্যারের সাথে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক,খুম...
15/06/2026

ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন(পরিচালক,স্বাস্থ্য,খুলনা বিভাগ) স্যারের সাথে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক,খুমেকহা ড্যাবের সাধারণ সম্পাদক,খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ডিরেক্টর ডাঃ আবু জাফর মোঃ ছালেহ পলাশ ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোস্তফা কামাল স্যারের সাক্ষাৎ।এসময় শিক্ষানবিশ চিকিৎসকদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন খুমেকহা আইডিএ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে
ডাঃ মোঃ মিরাজ হোসাইন,আহ্বায়ক.
ডাঃ এস এম কামরান হোসেন,সদস্য সচিব.
এসময় তারা দক্ষিণবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন।

খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা ড্যাবের সাধারণ সম্পাদক,ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা. আবু জাফর মো. ছালেহ প...
14/06/2026

খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা ড্যাবের সাধারণ সম্পাদক,ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা. আবু জাফর মো. ছালেহ পলাশ আজ ১৪/০৬/২০২৬ ইং তারিখে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,কার্যকরী আহ্বায়ক কমিটি ২০২৫-২৬ ও শিক্ষানবিশ চিকিৎসকদের একাংশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।স্যার খুলনা মেডিকেল কলেজের কে-০৫ প্রজন্মের শিক্ষার্থী ছিলেন এবং খুলনা মেডিকেল কলেজ থেকে এই প্রথম কেউ মন্ত্রনালয় হতে অর্পিত এত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে।এসময় দক্ষিণ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত,চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা সংক্রান্ত কাজে কর্তব্যরতদের নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্যার।
ধন্যবাদান্তে,
ডাঃ মোঃ মিরাজ হোসাইন,আহ্বায়ক.
ডাঃ এস এম কামরান হোসেন,সদস্য সচিব.

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ...
11/06/2026

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর কার্যকরী আহ্বায়ক কমিটি ২০২৫–২০২৬।
এই জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য সকল রোগীকে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সকল অ্যাডমিশন ইউনিটে অতিরিক্ত চিকিৎসক নিয়োজিত করা হয়েছে।আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান ও পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,কার্যকরী আহ্বায়ক কমিটি ২০২৫-২৬'কে অভিনন্দন ও শুভ কামনা।শিক্ষানবিশ চিকিৎসকদের অধিকার রক্ষা...
11/06/2026

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,কার্যকরী আহ্বায়ক কমিটি ২০২৫-২৬'কে অভিনন্দন ও শুভ কামনা।শিক্ষানবিশ চিকিৎসকদের অধিকার রক্ষায়,আইডিএ এর কাজকে এগিয়ে নিয়ে যেতে এবং হাসপাতালে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতে "কার্যকরী আহ্বায়ক কমিটি ২০২৫-২৬" অগ্রনী ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করছি।
অভিনন্দন
আহ্বায়ক : ডা. মোঃ মিরাজ হোসাইন
সদস্য সচিব : ডা. এস এম কামরান হোসেন

আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কালের জন্য কর্মবিরতি চলমান থাকবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের নায্য দাব...
06/06/2026

আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কালের জন্য কর্মবিরতি চলমান থাকবে।
সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের নায্য দাবী আদায়ের আন্দোলন সফল করার অনুরোধ করা হলো।

সাথে সাথে আগামীকাল সকাল ১০ টায় হাসপাতালের মেইন ফটকে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত অযৌক্তিক নোটিশ প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে আমাদের মানববন্ধন ও বিক্ষোভ...
04/06/2026

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত অযৌক্তিক নোটিশ প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে আমাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক স্যারের নিকট ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

৬ দফা দাবী না মেনে পরবর্তীতে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

🔴 বিশেষ বিবৃতি 🔴দেশের স্বাস্থ্য ব্যবস্থার অতন্দ্র প্রহরী ও সেবার মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও, বাংলাদেশের সর্বস্তরের চি...
02/06/2026

🔴 বিশেষ বিবৃতি 🔴

দেশের স্বাস্থ্য ব্যবস্থার অতন্দ্র প্রহরী ও সেবার মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও, বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসক সমাজ আজ চরম বৈষম্য, অবহেলা আর নিরাপত্তাহীনতার মুখোমুখি। চিকিৎসকদের মেধা, শ্রম আর আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত চাপিয়ে দেওয়া হচ্ছে বৈষম্যমূলক সিদ্ধান্ত। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই পরিস্থিতিতে নিজেদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার আদায় এবং দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ আমরা রাজপথে নামতে বাধ্য হচ্ছি। জনস্বার্থ ও চিকিৎসকদের যৌক্তিক অধিকারের স্বপক্ষে আমাদের সুনির্দিষ্ট ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে এই আল্টিমেটাম পেশ করা হচ্ছে:

১.এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত সিদ্ধান্তসমূহ, স্মারক নং (৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) টি ৪৮ ঘন্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।

২. স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।

৩. সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় ইন্টার্ন ডাক্তারদের বেতন ৩০ হাজার, বেসরকারি ট্রেইনি চিকিৎসকগণের বেতন নবম গ্রেডের সমমান এবং বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতনকাঠামো প্রণয়ন করতে হবে (সদ্য প্রস্তাবিত পে স্কেলের অনুরূপ কাঠামো মেনে)।

৪.বিসিএস স্বাস্থ্যে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৫.বিএমডিসি ২০২৫ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬.বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি ১০০০ টাকার বেশি করা যাবে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে দাবিসমূহ মেনে নেয়ার উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে। অন্যথায় চিকিৎসকগণ কঠোরতর কর্মসূচির উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হবেন।

16/05/2026

শরীয়তপুরে চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, বিক্ষোভ কর্মসূচি ও দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

গত ১৫ মে ২০২৬ তারিখ রাতে শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারির রেসিডেন্সি শিক্ষার্থী ডা. নাসির এর ওপর যে ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,খুমেকহা।

একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে অজুহাত ধরে করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জীবন রক্ষাকারী চিকিৎসকের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা কোনোভাবেই অগ্রহণযোগ্য। চিকিৎসকদের কর্মস্থলে ন্যূনতম নিরাপত্তা না থাকলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে বাধ্য। এ ধরনের নজিরবিহীন ঘটনা সর্বস্তরের চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আমাদের সুনির্দিষ্ট দাবি ও হুঁশিয়ারি:
🔴অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি:
ডা. নাসিরের ওপর হামলাকারী সকল অপরাধীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

🔴চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা:
দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ফোর্স মোতায়েন করতে হবে। এবং অবিলম্বে উন্নত দেশের আদলে স্বাস্থ্যকর্মী নিরাপত্ত আইন প্রণয়ন করতে হবে।

🔴যত শয্যা তত ভর্তিঃ
দেশের সকল হাসপাতালে ‘যত শয্যা তত ভর্তি’ নীতিতে স্বাস্থ্যসেবার প্রচলন করতে হবে। অবিলম্বে শয্যার অতিরিক্ত রুগী ভর্তির অবসান হতে হবে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ রাতেই ইন্টার্ন প্রতিনিধিসহ ইমার্জেন্সি মিটিং হয় সেখানে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ ও ‘ন্যাশনাল স্টিয়ারিং কমিটি থেকে নিম্নের কর্মসূচির ব্যাপারে সবাই সম্মত হয়।
বিক্ষোভ কর্মসূচি : আগামীকাল ১৭ তারিখ দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দেশের প্রতিটা মেডিকেলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করছি

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি:
প্রশাসন যদি দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা রক্ষার্থে এবং বিচার নিশ্চিত করতে ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ ও ‘ন্যাশনাল স্টিয়ারিং কমিটি’ দেশব্যাপী কঠোর ও সর্বাত্মক কর্মবিরতির মতো বৃহত্তর আন্দোলন ডাকতে বাধ্য হবে। যার দায়ভার সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে।

আমরা আহত চিকিৎসক ডা. নাসির-এর দ্রুত সুস্থতা কামনা করছি এবং চিকিৎসকদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় দেশের সমগ্র চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,খুমেকহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share