Greater Rangpur Dinajpur Association - GRDA, KUET

Greater Rangpur Dinajpur Association - GRDA, KUET This is the official page of Greater Rangpur Dinajpur Association - GRDA , KUET.

20/10/2025

হামার উত্তরবঙ্গ 😊

Credit: Frames of Arnab

তিস্তা বাঁচাও!
17/10/2025

তিস্তা বাঁচাও!

05/10/2025

উজানের অতিভারী বর্ষণের পানি তিস্তা নদী দিয়ে প্রবেশ করায় দ্রুত তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে! ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। আজ রাতেই তিস্তা পাড়ের অনেক এলাকা প্লাবিত হতে পারে৷

তাই তিস্তা পাড়ের বাসিন্দা গন সতর্ক থেকে নিরাপদ স্থানে অবস্থান করুন। ইতোমধ্যে, তিস্তার ভারতীয় অংশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে।

নদীর তীরবর্তী এলাকার যারা আছি ,যাদের এলাকায় এখনো পানি বাড়েনি , পরিবারের মানুষকে মুঠোফোনের মাধ্যমে সতর্ক থাকতে বলি । কারণ, এই পানি ফ্লাস ফ্লাডের মতো হঠাৎ বৃদ্ধি পেতে পারে।তাই কিছু বুঝে উঠার আগেই পানি চলে আসলে তখন সময় পাওয়া যাবেনা। প্রয়োজনে তিস্তা তীরবর্তী নিচু এলাকা এখনই ত্যাগ করে ৩দিনের জন্য উচু স্থানে অবস্থান করতে বলি ।

হে আল্লাহ ,আপনি আমাদের এলাকাকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন (আমিন )

Bangladesh Weather Observation Team - BWOT

সবাই সতর্ক থাকি ।সবার যাত্রা শুভ হোক।
26/09/2025

সবাই সতর্ক থাকি ।সবার যাত্রা শুভ হোক।

Yesterday (18 September 2025), the Greater Rangpur Dinajpur Association (GRDA),KUET proudly hosted a heartfelt Farewell ...
19/09/2025

Yesterday (18 September 2025), the Greater Rangpur Dinajpur Association (GRDA),KUET proudly hosted a heartfelt Farewell for Batch 19 and a warm Reception for Batches 23 & 24 at the EEE Department Seminar Room.

We were honored by the presence of our respected moderator, Md. Abu Shahid Chowdhury sir. Although several faculty members were invited, their busy schedules kept them from joining us ,but their blessings were very much with us.

The event was filled with laughter, nostalgia, and inspiring words for our departing seniors, while the juniors were warmly welcomed to carry forward the GRDA legacy.

A heartfelt thanks to everyone who worked hard to make this event a success, and to all participants who made the evening truly memorable.
Here’s to celebrating our journey together and building an even stronger GRDA family.

আজ আমরা ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের ছাত্রী, আমাদেরই প্রিয় ...
17/09/2025

আজ আমরা ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের ছাত্রী, আমাদেরই প্রিয় বোন এবং Greater Rangpur-Dinajpur Student Welfare Association, Khulna University পরিবারের সদস্য রুবিনা আফসানা রিংকি সাজেক ভ্রমণ থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই আমাদের ছেড়ে চলে গেছেন।

তার চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, বরং আমাদের Greater Rangpur Dinajpur Association পরিবারে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। আমরা সবাই গভীরভাবে এই ক্ষতি অনুভব করছি।

আমরা আহত ১২ জন শিক্ষার্থীর জন্যও সমানভাবে ব্যথিত, তাদের দ্রুত সুস্থতার জন্য অন্তরের গভীর থেকে দোয়া করছি।

হে আল্লাহ, আমাদের প্রিয় বোন রুবিনা আফসানা রিংকিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবার ও আমাদের সবাইকে এই বেদনাবিধুর ক্ষতি সহ্য করার শক্তি দিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমাদের উত্তরবঙ্গের গর্বের 'উত্তরা ইপিজেড' , দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড, যেখানে প্রায় ত্রিশ হাজার মানুষ জীবিকার সন...
02/09/2025

আমাদের উত্তরবঙ্গের গর্বের 'উত্তরা ইপিজেড' , দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড, যেখানে প্রায় ত্রিশ হাজার মানুষ জীবিকার সন্ধান পেয়েছে। অথচ আজও শ্রমিকরা সেখানে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন পরিশ্রম করে যখন একজন শ্রমিকের প্রাপ্য ইনক্রিমেন্ট পাওয়ার কথা, তখনই তাকে ছাঁটাই করে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। নতুন শ্রমিককে আবারও বাধ্য করা হয় এন্ট্রি স্যালারিতে কাজ শুরু করতে। এটা শুধু বৈষম্য নয়, মানবতার প্রতি নির্মম এক আঘাত।

আরও দুঃখের বিষয়, যখন শ্রমিকরা এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ায়, তখন তাদের ওপর চালানো হয় ভয়ঙ্কর হামলা। শ্রমের ঘামে গড়া এই মানুষগুলোর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ আমাদের বিবেককে নাড়া দেয়।আমরা এই বর্বরোচিত ঘটনার কঠোর নিন্দা জানাই ও দোষীদের শাস্তির দাবী জানাই ।এ সংকট সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করি ।

আজ আসুন তবে সকলে , শ্রমিকদের পাশে দাঁড়াই। অন্যায় নীতি, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে একসাথে কণ্ঠ তুলি।

ধন্যবাদ।

Pic collected

আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়দিবে ডাক,”জাগো, বাহে, কোনঠে সবায়?প্রকৌশলী অধিকার আন্দোলন সফল হোক
26/08/2025

আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়
দিবে ডাক,”জাগো, বাহে, কোনঠে সবায়?

প্রকৌশলী অধিকার আন্দোলন সফল হোক

আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে Greater Rangpur-Dinajpur Student Welfare  Association, Khulna University এর আয়োজনে বার্ষিক ক্র...
19/08/2025

আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে Greater Rangpur-Dinajpur Student Welfare Association, Khulna University এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে GRDA, KUET-এর বর্তমান কমিটির প্রেসিডেন্ট Fahim Morshed Mishad এবং জেনারেল সেক্রেটারি Sheikh Joifullah আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত আয়োজনে উত্তরবঙ্গ থেকে আগত খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। মূল অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আমাদের বর্তমান কমিটির দায়িত্বশীলদের আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য GRDA, KU-কে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আমরা মনে করি, ভবিষ্যতে দুই সংগঠন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে পারবে। ভবিষ্যতেও পাশাপাশি ক্যাম্পাসে অবস্থিত ভ্রাতৃপ্রতীম এই দুই সংগঠনের মধ্যে এরকম ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করবে এবং একে অপরের বিপদ-আপদে পাশে দাঁড়াবে।

ধন্যবাদ সবাইকে ।

17/08/2025

কুয়েট ২ক২৪ এর সকল নবাগত কুয়েটিয়ানদের অভিনন্দন জানাচ্ছি । সেইসাথে রংপুর,দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনির হাট, কুড়িগ্রাম,পঞ্চগড়,গাইবান্ধা ও নীলফামারী সহ বৃহত্তর রংপুর,দিনাজপুরের ২ক২৪ ব্যাচের সকল কুয়েটিয়ানকে দুর্বার বাংলার সামনে ১৮ তারিখ বিকাল ৫.১৫ এ উপস্থিত থাকার জন্যে বলা হলো।

সেখানে এলাকার সিনিয়র ভাইয়েরা উপস্থিত থাকবে ইনশাল্লাহ,পরিচিত হওয়ার এ সুযোগ হারাতে না চাইলে GRDA এর সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ হলো।

15/08/2025

Greater Rangpur Dinajpur Association-এর সম্মানিত মডারেটর জনাব শাহিদ চৌধুরী স্যারের বাবা আজ ভোর রাতে ইন্তেকাল করেছেন ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)

Address

Fulbarigate, Kuet
Khulna
9203

Telephone

+8801717203059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greater Rangpur Dinajpur Association - GRDA, KUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share