Call Website Contact the organization

ICD Working for Climate Resilience, Sustainable Livelihoods & Community Empowerment in Coastal Bangladesh.

15/09/2026

A meaningful partnership for meaningful change. Proud to work with JCI Dhaka South on the ground.

The untold stories of bagbidhobas
14/09/2026

The untold stories of bagbidhobas

They lost their husbands to tigers of the Sundarbans. For the women known as bagh bidhobas or tiger widows, losing a husband to the forest is only the beginning of a life shaped by poverty, isolation and a stigma their communities still struggle to understand.

14/09/2026

ICD is proud to be part of this project

Goni Tiger'র পাশে JCI Dhaka South সুন্দরবনে বাঘের কবল থেকে শতাধিক মানুষকে উদ্ধারে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আব্দুল গণি গাজী...
13/09/2026

Goni Tiger'র পাশে JCI Dhaka South

সুন্দরবনে বাঘের কবল থেকে শতাধিক মানুষকে উদ্ধারে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আব্দুল গণি গাজী, যিনি টাইগার গণি নামে পরিচিত। সাতক্ষীরার সুন্দরবন উপকূলে এক প্রত্যন্ত গ্রামের কালিঞ্চী নদীর চরে মাটির ঘরে টাইগার গণি'র বসবাস। শৈশব থেকে অদম্য সাহসী টাইগার গণি সুন্দরবনে বাঘের আক্রমণে কোনো জেলে আক্রান্ত হলে তাঁকে উদ্ধারে ছুটে যান গহীন বনে। কোথাও বন্যপ্রাণি আক্রান্ত হলে বা দুষ্টচক্রের কবলে পড়লে, টাইগার গণি সেগুলোও উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন। কিছুটা ক্ষ্যাপাটে স্বভাবের এই মানুষটিকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণ্যমাধ্যমে ডকুমেন্টারি ও ফিচার স্থান পাইলেও তাঁর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। পেশায় কখনও জেলে, কখনও দিনমজুরি করে অভাব-অনটনের মধ্যে সংসার চলে তাঁর। সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে বা পর্যটকরা সুন্দরবন ঘুরতে আসলে, তাঁর নিজের নৌকা না থাকায় অন্যের নৌকা ভাড়া করে নিয়ে যেতে হয়। সম্মানি বা আয় থেকে নৌকা ভাড়া পরিশোধ করতেই চলে বড় একটি অংশ।

মিডিয়ার কল্যাণে পরিচিতি পাবার পর ঢাকা শহরে চাকুরির হাতছানি থাকলেও সুন্দরবন ও বন্যপ্রাণির প্রতি দরদ থাকার কারণে সুন্দরবন ছেড়ে যাননি টাইগার গণি। তাঁর এই অসামান্য অবদানের প্রতি সম্মান জানাতে পাশে দাঁড়িয়েছে JCI Dhaka South
নিজের নৌকায় পর্যটকদের নিয়ে সুন্দরবন ভ্রমণ ও সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহের জন্য JCI Dhaka South এর উদ্যোগে টাইগার গণিকে নতুন একটি নৌকা উপহার দেয়া হয়েছে। উদ্যোগটি বাস্তবায়ন করেছে ICD





চিন্তার ভাঁজ ছিলো কপালে, এখন ব্যস্ততা  চায়ের কাপে গতবছর ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার ঠিক একটু পরে মুন্নি খাঁ ( মুন) শুনতে পান ...
07/09/2026

চিন্তার ভাঁজ ছিলো কপালে, এখন ব্যস্ততা চায়ের কাপে

গতবছর ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার ঠিক একটু পরে মুন্নি খাঁ ( মুন) শুনতে পান তাঁর স্বামী সুব্রত মণ্ডল সুন্দরবনের করমজল এলাকায় কাঁকড়া ধরার সময় কুমিরের আক্র-মণের নিহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা সুব্রত'র মরদেহ উদ্ধার করে বাড়ি এনে সৎকার সম্পন্ন করেন। মুন্নি খাঁ তখন ৫ মাসের গর্ভবতী নারী। অনাগত সন্তানের ভবিষ্যত ও নিজের ভাগ্যের করুন পরিণতি দেখে দুশ্চিন্তায় দিন কাটত মুন্নি খাঁর। তাঁর সন্তান শুভ্রজিতের বয়স এখন ৬ মাস। মুন্নি খাঁ ও শুভ্রজিতের সম্মান ও গৌরবের ভবিষ্যত গড়ে দিতে পাশে দাঁড়িয়েছে JCI Dhaka South

Initiative for Coastal Development (ICD) সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে পেরে গর্বিত। মুন্নি খাঁর কপালে চিন্তার ভাঁজের বদলে ব্যস্ততার দিন শুরু হয়েছে। সেই ব্যস্ততার কর্মের ব্যস্ততা। সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারার ব্যস্ততা। মুন্নি খাঁ'র নামেই প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। এখন শুধু চ্যালেঞ্জ টিকে থাকার, টিকিয়ে রাখার। আশা করি মুন্নি খাঁ তাঁর সন্তানের মুখের দিকে তাকিয়ে সকল ব্যবসায়িক চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন।
শুভকামনা শুভ্রজিত টি স্টলের মালিক মুন্নি খাঁ।
#সুন্দরবন
#কুমিরবিধবা
#ঢাংমারী
#খুলনা

From Loss to a New Beginning.On 30 September 2025, Subrata Mondal from Dhangmari, Dacope, was killed in a crocodile atta...
06/09/2026

From Loss to a New Beginning.

On 30 September 2025, Subrata Mondal from Dhangmari, Dacope, was killed in a crocodile attack in the Koromjol area of the Sundarbans. At that time, his wife Munni Kha was five months pregnant.

Today, Munni carries the only memory of Subrata in her arms-her son Shubrojit Mondal.
To secure a dignified and sustainable future for Munni and Shubrojit, a new shop has been built and equipped with the necessary materials to start a tea stall as a sustainable livelihood opportunity.

Through the generous initiative of JCI Dhaka South, a new chapter of hope has begun for Munni and her son Shubrojit.
Special thanks to renowned journalist Mohsin ul Hakim for his continuous encouragement, inspiration and guidance. With his support, ICD is proud to serve as the local partner in creating a sustainable livelihood pathway for Munni.



উপকূলীয় জনপদ কয়রার শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো বিস্তারে আলহাজ্ব শামস উদ্দীন আহমেদ ( খোকন সাহেব) এঁর অবদান স্বরণ...
30/08/2026

উপকূলীয় জনপদ কয়রার শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো বিস্তারে আলহাজ্ব শামস উদ্দীন আহমেদ ( খোকন সাহেব) এঁর অবদান স্বরণীয় হয়ে থাকবে। ‎ দীর্ঘ ৯৪ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করে গেছেন । তাঁর প্রতিষ্ঠিত খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ স্থানীয় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কয়রা উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান খোকন সাহেবের প্রস্থানে কয়রাবাসী গভীরভাবে শোকাহত।

আইসিডির প্রতিষ্ঠাতা Asikuzzaman ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্রিটিক্যাল স...
22/08/2026

আইসিডির প্রতিষ্ঠাতা Asikuzzaman ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্রিটিক্যাল সময় পার করছেন। সবাইকে বিশেষভাবে দোয়া করার অনুরোধ করছে আইসিডি পরিবার।

Congratulations Bangladesh Cricket Team ❤️
16/08/2026

Congratulations Bangladesh Cricket Team ❤️

আমরা আয়োজন করেছিলাম  Special Session on Climate Resilience, Sustainable Livelihood & Community Empowermentসকল  অংশগ্রহণক...
16/08/2026

আমরা আয়োজন করেছিলাম Special Session on Climate Resilience, Sustainable Livelihood & Community Empowerment

সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ।
উপকূলীয় বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, টেকসই জীবিকা ও কমিউনিটি উন্নয়ন নিয়ে আপনাদের অংশগ্রহণ, মতামত ও আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সময় বের করে এই অনলাইন সেশনে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এই জ্ঞানবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখতে ICD প্রতি মাসে ২টি করে Special Knowledge-Sharing Session আয়োজন করবে, যেখানে জলবায়ু পরিবর্তন, টেকসই জীবিকা, কমিউনিটি উন্নয়ন ও উপকূলীয় মানুষের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

Address

Khulna

Telephone

8801757158501

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ICD:

Shortcuts

Share