ASBA NGO Magura

ASBA NGO Magura Association for Sabuj Bangla Advancement (ASBA) is a non-government organisation founded in 2018. MRA Registration - 12/06/2023

15/09/2026

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে ক্ষুদ্রঋণের ভূমিকা, গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রজ্ঞাপূর্ণ ও সময়োপযোগী অভিমত।

#ক্ষুদ্রঋণ #প্রথমআলো

27/08/2026

শোক সংবাদ: ..................
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান "সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র" (এমআরএ সনদ নম্বর ০৬৩)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মিজ সাইদা রোকসানা খান আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৩:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৮ জানুয়ারী ১৯৫৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৩.৫ বছর। তাঁর মৃত্যুতে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে মর্মাহত ও শোকহত।

আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন।

তারিখ: ২৭ আগস্ট ২০২৬

24/08/2026

‎খোলা চিঠি | ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সনদ নিয়ে আর কত তালবাহানা?
‎
‎সম্মানিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত প্রশ্ন—
‎
‎ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সাময়িক সনদ বাতিল করা হচ্ছে, কোথাও চূড়ান্ত সনদ বাতিল করা হয়েছে, আবার যেসব প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী সনদ পাওয়ার যোগ্য এবং প্রক্রিয়া সম্পন্ন করেছে, তাদেরও সনদ প্রদান করা হচ্ছে না। দিনের পর দিন নানা অজুহাত ও দীর্ঘসূত্রতার মাধ্যমে বিষয়গুলো ঝুলিয়ে রাখা হচ্ছে।
‎
‎আমাদের আশঙ্কা—এভাবে তালবাহানা করে ধাপে ধাপে আরও প্রতিষ্ঠানকে সনদহীন ও কার্যত বন্ধ করে দেওয়ার একটি পরিকল্পনা চলছে কি না, সেটি এখন স্পষ্ট হওয়া প্রয়োজন।
‎
‎আমরা কারও বিরুদ্ধে অন্যায় দাবি করছি না। আমরা চাই আইনের শাসন, স্বচ্ছতা, ন্যায়সংগত সিদ্ধান্ত এবং সবার জন্য সমান আচরণ।
‎
‎যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনগত কারণ রয়েছে, তাকে যথাযথ কারণ দর্শানোর সুযোগ দিয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হোক। আর যারা সকল শর্ত পূরণ করেছে, তাদের সনদ আটকে রাখার কোনো যৌক্তিক কারণ থাকলে তা লিখিতভাবে প্রকাশ করা হোক।
‎
‎সনদ বাতিল নয়—ন্যায়সংগত প্রক্রিয়া চাই।
‎তালবাহানা নয়—স্বচ্ছ সিদ্ধান্ত চাই।
‎হয়রানি নয়—আইনের শাসন চাই।
‎
‎ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হাজারো কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা এবং উপকারভোগীর ভবিষ্যৎ এই সিদ্ধান্তগুলোর সঙ্গে জড়িত। তাই কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ যেন প্রশাসনিক অনিশ্চয়তা বা অযৌক্তিক দীর্ঘসূত্রতার কারণে ধ্বংস না হয়।
‎
‎আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই—সাময়িক ও চূড়ান্ত সনদ বাতিলের বিষয়গুলো পুনর্বিবেচনা করুন, যোগ্য প্রতিষ্ঠানগুলোর সনদ প্রদান করুন এবং প্রতিটি সিদ্ধান্তের স্বচ্ছ ও লিখিত ব্যাখ্যা দিন এবং যে সকল প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি তাদেরকে দুই বছর সময় বৃদ্ধি করে দিন।
‎
‎অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে যাব।
‎
‎ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের কণ্ঠ থামবে না।
‎
‎— ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অধিকার ফোরাম (MFI Rights Forum)

২৩ তম রাষ্ট্রপতি নির্বচিত হওয়ায় আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। মহান রব্বুল আলামীন আপনাকে নেক হায়াত দান করুন আমিন।
21/08/2026

২৩ তম রাষ্ট্রপতি নির্বচিত হওয়ায় আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। মহান রব্বুল আলামীন আপনাকে নেক হায়াত দান করুন আমিন।

20/08/2026
18/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান -কে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Magura
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASBA NGO Magura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share