বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা, বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Khulna
  • বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা, বাংলাদেশ

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা, বাংলাদেশ A non-political, socio-educational-culturual organisation based on the ideas of Swami Vivekananda.

20/12/2025
02/10/2025
নববস্ত্র বিতরনের তালিকা অনুযায়ী গভীর রাত পর্যন্ত প্যাকেজিং চলছে...
25/09/2025

নববস্ত্র বিতরনের তালিকা অনুযায়ী গভীর রাত পর্যন্ত প্যাকেজিং চলছে...

“আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর,ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা,প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্ম...
21/09/2025

“আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর,
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা,
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত
জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা...”🌺🙏🌺

মহালয়া উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা, বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

সুধী,শারদীয় শুভেচ্ছা। সোনার আলোকঝরা পৃথিবীতে মা আনন্দময়ী আসছেন। চারিদিকে তার আগমনী ধ্বনি বেজে উঠেছে। প্রতি বছরের ন্যায় ম...
18/09/2025

সুধী,
শারদীয় শুভেচ্ছা। সোনার আলোকঝরা পৃথিবীতে মা আনন্দময়ী আসছেন। চারিদিকে তার আগমনী ধ্বনি বেজে উঠেছে। প্রতি বছরের ন্যায় মহালয়ার এই পুণ্যতিথি উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৬ ও ২৭ ই সেপ্টেম্বর ২০২৫ (২ দিন) শুক্রবার ও শনিবার বটবুনিয়া বাজার, দাকোপ, খুলনা ও দূর্গামন্দির ( রঘুদেব দাসের বাড়ী) রণজিৎপুর, মাঝের পাড়া, বাগেরহাট এ শ্রীশ্রীচন্ডী পাঠ প্রতিযোগিতা এবং নরনারায়ণের মাঝে নববস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে।
🙏স্বাগত বক্তাঃ
শ্রীপ্রবীর কুমার মন্ডল
সাধারণ সম্পাদক, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, (বিশিসপ) খুলনা ।

🙏সভাপতিঃ শ্রীদেবেন্দ্রনাথ সাহা
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ (বিশিসপ), খুলনা।

আপনারা স্ববান্ধবে আমন্ত্রিত। উক্ত অনুষ্ঠানে আপনার নৈতিক এবং আর্থিক সমর্থন স্বামীজীরই কাজ বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। আর্থিক একাউন্ট:-★bKash: 01976-481025, ★Rocket: 01976-4810250

বিণীত
শ্রীহিমাংশু কুমার বৈরাগী
আহবায়ক


সদস্য সচিব
শ্রীপলাশ কুমার মন্ডল

আরও বিস্তারিত👇

করোনাকালীন সময়ে (৬ বছর আগে) অক্সিজেন ব্যাংক খোলার জন্য একটি সভার স্মৃতি।
18/09/2025

করোনাকালীন সময়ে (৬ বছর আগে) অক্সিজেন ব্যাংক খোলার জন্য একটি সভার স্মৃতি।

★আজ ১১ সেপ্টেম্বর, স্বামীজি'র (স্বামী বিবেকানন্দের) শিকাগো ধর্মসভায় বক্তৃতার ১৩২তম বার্ষিকী। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর ছি...
11/09/2025

★আজ ১১ সেপ্টেম্বর, স্বামীজি'র (স্বামী বিবেকানন্দের) শিকাগো ধর্মসভায় বক্তৃতার ১৩২তম বার্ষিকী।
১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর ছিল শিকাগো ধর্মসভার বক্তৃতার দিন।
★বক্তৃতার বঙ্গানুবাদঃ
হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমর হৃদয় অনিবর্চনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে।
পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসি-সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের যিনি প্রসূতি-স্বরূপ, তাঁহার নামে আমি আপনাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি।
এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যাঁহারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে, অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাঁহারা এখানে সমাগত হইয়াছেন, তাঁহারাও বিভিন্ন দেশে পরধর্মসহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন।
যে ধর্ম জগৎকে চিরকাল পরমতসহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করিনা, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি।
যে ধর্মের পবিত্র সংস্কৃত ভষায় ইংরেজী ‘এক্সক্লুশন’ শব্দটি অনুবাদ করা যায় না, অমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়া আসিয়াছে, আমি সেই জাতির অর্ন্তভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদের এ-কথা বলিতে গর্ব অনুভব করিতেছি যে, আমরাই ইহুদীদের খাঁটি বংশধরগণের অবশিষ্ট অংশকে সাদরে হৃদয়ে ধারণ করিয়া রাখিয়াছি; যে বৎসর রোমানদের ভয়ংঙ্কর উৎপীড়নে তাহদের পবিত্র মন্দির বিধ্বস্ত হয়, সেই বৎসরই তাহারা দক্ষিণভারতে আমাদের মধ্যে আশ্রয়লাভের জন্য আসিয়াছিল।
জরথুষ্ট্রের অনুগামী মহান্ পারসীক জাতির অবশিষ্টাংশকে যে ধর্মাবলম্বিগণ আশ্রয় দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যাহারা তাঁহাদিগকে প্রতিপালন করিতেছে, আমি তাঁহাদেরই অন্তর্ভুক্ত। কোটি কোটি নরনারী যে-স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব হইতে আবৃত্তি করিয়া আসিতেছি, তাহারই কয়েকটি পঙক্তি উদ্ধৃত করিয়া আমি আপনাদের নিকট বলিতেছিঃ
‘রুচীনাং বৈচিত্র্যাদৃজুকুটিলনানাপথজুষাং।
নৃণামেকো গম্যস্ত্বমসি পয়সামর্ণব ইব।।‘
–বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তাহারা সকলে যেমন এক সমুদ্রে তাহাদের জলরাশি ঢালিয়া মিলাইয়া দেয়, তেমনি হে ভগবান্, নিজ নিজ রুচির বৈচিত্র্যবশতঃ সরল ও কুটিল নানা পথে যাহারা চলিয়াছে, তুমিই তাহাদের সকলের একমাত্র লক্ষ্য।
পৃথিবীতে এযাবৎ অনুষ্ঠিত সন্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসন্মেলন এই ধর্ম-মহাসভা গীতা-প্রচারিত সেই অপূর্ব মতেরেই সত্যতা প্রতিপন্ন করিতেছি, সেই বাণীই ঘোষণা করিতেছিঃ
‘যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্।
মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ।।'
–যে যে-ভাব আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেই ভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথেই চলিয়া থাকে।
সাম্পদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে, বরাবার ইহাকে নরশোণিতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করিয়াছে।
এই-সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, তাহা হইলে মানবসমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হইত।
তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত; এবং আমি সর্বতোভাবে আশা করি, এই ধর্ম-মহাসমিতির সন্মানার্থ আজ যে ঘন্টাধ্বনি নিনাদিত হইয়াছে, তাহাই সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লিখনীমুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক।

Address

Opposite Govt. M. M. City College, Taltola Lane
Khulna
9100

Telephone

+8801976481025

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা, বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা, বাংলাদেশ:

Share