12/07/2025
🔰প্রথমবারের মতো খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের নেতৃত্বে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটসহ খুলনার সকল সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে উদ্যোক্তা ক্লাব KPI Uddokta
✅ক্লাবের যুক্ত হওয়ার সুযোগঃ
খুলনার সকল পলিটেকনিকের শিক্ষার্থী যাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আছে তারা এখানে যুক্ত হতে পারবে। এটি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ, নতুন বাজার সৃষ্টি সহ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সকল কিছু জানা এবং বাস্তবায়ন করার জন্য আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করার চেষ্টা করবে।
✅ক্লাবের উদ্দেশ্য ও সুবিধাঃ
শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার কৌশল কে রপ্ত করানো এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করা, ভয়ের জায়গা কাটিয়ে নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা দেওয়া।
সফল উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ, ফ্রি ওয়ার্কসপ, গাইডলাইন এবং পরামর্শ প্রদান।
উদ্যোক্তা জীবনের যেকোনো বাধা-বিপত্তির সমাধানের পরামর্শ।
✅বিশেষ দিকঃ
এই ক্লাবে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি,আমরা বিশ্বাস করি একত্রে কাজ করলে দারুন কিছু করা সম্ভব।
✅ভবিষ্যৎ পরিকল্পনা:
উদ্যোক্তা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে এমন শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া এবং সেইসঙ্গে আর্থিক দিক দিয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের উদ্যোক্তা ভাইদের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুব্যবস্থা করা।
✅সদস্য হওয়ার নিয়ম:
দ্রুতই গুগল ফর্ম প্রকাশ করা হবে। উক্ত ফর্মটি পূরণ করে আপনি হতে পারেন একজন গর্বিত সদস্য,আমরা আশা করি সকলের সহায়তায় এই ক্লাবটি এগিয়ে যাবে বহুদূর।
💥বিশেষ সহযোগীতা প্রয়োজন সেই সকল প্রাক্তন ভাইদের যারা বর্তমানে যেকোন ব্যবসার সঙ্গে জড়িত আছেন এবং এমন ভাইদের সহযোগিতা প্রয়োজন যারা ইনভেস্ট করতে ইচ্ছুক ছোট ভাইদের স্বপ্ন পূরণের প্রতিষ্ঠানে।