24/03/2026
কোচিং সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা
---------------------------------------
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), মানিকছড়ি উপজেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।
আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, পবিত্র রমজান উপলক্ষে বিএমএসসি কর্তৃক মানিকছড়ি উপজেলার হাফছড়ি গ্রামে মাসব্যাপী ফ্রি কোচিং ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
উক্ত কোচিং ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা আজ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), মানিকছড়ি কলেজ কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কো সুইপ্রু মারমা।
অনুষ্ঠানের শুরুতে ত্রিপিটক পাঠ করেন উদ্দিয়া ভান্তে। স্বাগত বক্তব্য প্রদান করেন আমে চাইওয়াপ্রু মগিনী।
পরবর্তীতে বক্তব্য রাখেন নার্সিং শিক্ষার্থী আমে চম্পা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কো উথোয়াইচিং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমে মিক্রই মারমা এবং কো ক্যজ মারমা।
কোচিং ক্যাম্পেইন-২০২৬, হাফছড়ির মেন্টর হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কো থোয়াইহ্লাপ্রু মারমা।
এছাড়াও হাফছড়ি পাইং আমুং-এর ম্যালিচিং ও উমাচিং তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উঃ উথোয়াইমং কার্বারী, উঃ উসাজাই এবং বিহারাধ্যক্ষ ঞানাসারা ভিক্ষু। তারা বিএমএসসির এ উদ্যোগকে প্রশংসা করেন এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমএসসি খাগড়াছড়ি জেলা কমিটির কো নিথোয়াইপ্রু মারমা এবং কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কো উজেং মারমা।
পরিশেষে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), মানিকছড়ি উপজেলা কমিটির নারী বিষয়ক সম্পাদক আমে পাইসুয়েনু মারমার সভাপতিত্বে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।