বিয়াবাঁশি ওয়াদুদ বাঁশরিনগর সেবা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Khagrachari
  • বিয়াবাঁশি ওয়াদুদ বাঁশরিনগর সেবা ফাউন্ডেশন

বিয়াবাঁশি ওয়াদুদ বাঁশরিনগর সেবা ফাউন্ডেশন মানবতার সেবায়, জীবনের উন্নয়নে।

প্রতিষ্ঠাতাঃ শাহ আলম পারভেজ
প্রতিষ্ঠাকালঃ ০১/০১/২০২৫

26/05/2025

আমতলির মানবিক সংগঠন

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেক...
26/05/2025

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না।

তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে।

নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন।

চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন।

এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়।

নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া।

সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। আপনার কোমল ভালোবাসায় পাথরের মতো পুরুষও, সব ভুলে ফোঁটা ফোঁটা মায়ায় জড়াবে আপনার প্রতি।
(সংগৃহীত)

25/05/2025

আপনারা চাইলেও চেষ্টা করে দেখতে পারেন

12/01/2025

আলহামদুলিল্লাহ। গত ০৯ জানুয়ারি, রোজ বৃহস্পতিবার রামশিরা তরুণ প্রজন্ম ও ইসলামি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১০তম তাফসিরুল কোরআন মাহফিলে আমতলি ইক্বরা নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ দান করা হয়।

বিয়াবাঁশি ওয়াদুদ বাঁশরিনগর সেবা ফাউন্ডেশন এর পক্ষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শাহ আলম পারভেজ, মাহফিল কর্তৃপক্ষের হাতে এই অর্থ তুলে দেন।

আলেচনায় প্রধান মুফাচ্ছির হিসেবে ছিলেন মাওলানা ফখরুদ্দীন আহমাদ।

01/01/2025

আলহামদুলিল্লাহ। বিয়াবাঁশি ওয়াদুদ বাঁশরিনগর সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে গতকাল ৩১ ডিসেম্বর, ৮ নং আমতলি ইউনিয়নের হারুন হেডম্যান পাড়ায় অবস্থিত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদরাসার উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ দান করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শাহ আলম পারভেজ, মাহফিল কর্তৃপক্ষের হাতে এই অর্থ তুলে দেন।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া।

এসময় ওয়াদুদ ভূইয়ার কনিষ্ঠ কন্যা, বিয়া বাঁশি ওয়াদুদের সুস্থ্য ও সুন্দর জীবনের জন্য দোয়া করা হয়।

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিয়াবাঁশি ওয়াদুদ বাঁশরিনগর সেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share