Jhilmil Society

Call

Jhilmil Society Jhilmil Society is an association of plot owners. E-mail: [email protected]

04/10/2026
24/09/2026

বিডিএস জরিপ কার্যক্রম সংক্রান্ত
​সম্মানিত প্লট মালিকগণ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২ নং সেক্টরের ৯ থেকে ১৮ নং রোড এবং ২৫ ও ২৬ নং রোডের কিছু অংশে বিডিএস (BDS) জরিপের কাজ চলমান রয়েছে। সার্ভিস টিম সার্ভেয়ার জাহিদ সাহেবের অধীনে এই কার্যক্রম পরিচালনা করছে।
​এখন পর্যন্ত মোট ৬০টি প্লটের জরিপ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত মোট কাজের ৩ ভাগের ১ ভাগ।
​কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী রবিবার থেকে জরিপ কার্যক্রম পুনরায় অব্যাহত থাকবে। উক্ত সময়ের মধ্যে আপনাদের নিজস্ব প্লটের বিডিএস জরিপের কাজ সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
​ধন্যবাদান্ত,
মোশাররফ খান বাদল

রাজউক স্কুল এন্ড কলেজ ঝিলমিল। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হবে।
24/09/2026

রাজউক স্কুল এন্ড কলেজ ঝিলমিল। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হবে।

09/09/2026

"বিজ্ঞপ্তি"
​বিষয়: ঝিলমিল আবাসিক এলাকার ১নং সেক্টরের বিডিএস (BDS) জরিপ কার্যক্রমে অংশগ্রহণ সংক্রান্ত
​ঝিলমিল ১নং সেক্টরের সম্মানিত সকল বরাদ্দপ্রাপ্ত মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩ই সেপ্টেম্বর (রবিবার) থেকে ঝিলমিল ১নং সেক্টরের বিডিএস (BDS) জরিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
​উক্ত জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আপনাদের সকলকে জমির বরাদ্দসংক্রান্ত প্রয়োজনীয় মূল কাগজপত্র ও ফটোকপি সাথে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
​তারিখ: ১৩ই সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৫ই সেপ্টেম্বর (মঙ্গলবার)
​সময়: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত
​স্থান: ভূঁইয়া বাড়ি, গ্রাউন্ড ফ্লোর, প্লট-৩, রোড-৯, সেক্টর-২ ঝিলমিল আবাসিক।
​বিশেষ দ্রষ্টব্য: অপরিহার্য কোনো কারণে সময়, তারিখ অথবা লোকেশন পরিবর্তন করা হলে তা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ২,৪,৫ ও ৬ নাম্বারের গুলো পাওয়ার সাথে সাথে তারিখ জানিয়ে দিবো।
​বিডিএস জরিপ কার্যক্রম সফল করতে আপনাদের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

৪ সেপ্টেম্বর শুক্রবার ঝিলমিল সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো রাজউক কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকায়।
04/09/2026

৪ সেপ্টেম্বর শুক্রবার ঝিলমিল সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো রাজউক কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকায়।

29/08/2026

সম্মানিত ঝিলমিল সোসাইটির প্লট মালিকবৃন্দ,
​আসন্ন ৪ সেপ্টেম্বর, শুক্রবার ঝিলমিল সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত কয়েকদিন যাবৎ কিছু সম্মানিত প্লট মালিকদের মতামতের ওপর ভিত্তি করে সভায় উপস্থিত সকলের জন্য একটি সুন্দর আপ্যায়নের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​সভার সার্বিক পরিবেশ ও সুবিধার কথা চিন্তা করে একটি উন্নত সাউন্ড বক্সের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে আপ্যায়ন হিসেবে থাকবে বার্গার অথবা চিকেন স্যান্ডউইচ, লাচ্ছা, ১ বোতল পানি এবং চা। উক্ত আয়োজনের খরচ বহনের জন্য ২০০ টাকা কন্ট্রিবিউশন ফি নির্ধারণ করা হয়েছে। তাই সভায় উপস্থিত হয়ে পাশে থাকা রেজিস্ট্রেশন বুথ থেকে ফি জমা দিয়ে খাবার স্লিপ সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
​এছাড়া যারা এখনও সোসাইটির সদস্য হননি, তারা সরাসরি ৩,০০০ (তিন হাজার) টাকা পরিশোধ করে সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করে সদস্য হতে পারবেন। অন্যথায়, আইএফআইসি ব্যাংক (IFIC Bank)-এর নির্ধারিত অ্যাকাউন্টে (অ্যাকাউন্ট নম্বর: 0170238491001) ৩,০০০ টাকা জমা দিয়ে জমার রসিদের কপি জমা দিয়েও সদস্য ফরম পূরণ করার সুযোগ রয়েছে।
​আপনাদের সকলের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় সভাটি সফল হয়ে উঠবে— এই প্রত্যাশা করছি।
​ধন্যবাদান্তে,
ঝিলমিল সোসাইটি

ঝিলমিল সোসাইটির প্রতি শুক্রবারের আড্ডা
22/08/2026

ঝিলমিল সোসাইটির প্রতি শুক্রবারের আড্ডা

Address

Jhilmil Residen Aria Keraniganj
Keraniganj

Telephone

+8801536457885

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhilmil Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share