আদর্শ কেন্দুয়া

আদর্শ কেন্দুয়া "আদর্শ কেন্দুয়া" একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

06/09/2025

কেন্দুয়া পৌরসভায় চোরির ঘটনা বেড়েই চলেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোজাফরপুর ইউনিয়নের সভাপতি রেজাউল হক মন্জুর বাসায় চুরি হয়েছে।
গত ০৫-০৯-২০২৫ শুক্রবার কেন্দুয়া পৌরসভার আরামবাগ একতলা বিল্ডিং বসত ঘরের দরজার তালা ভেঙেও ঘরের ভিতর ড্রয়ারের তালা ভেঙে চোরেরা
১৯৬০০০( এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা চুরি করিয়া নিয়ে যায়।
এ ছাড়া কিছু দিন পূর্বে আব্দুললাহ, আব্দুল সাত্তার সিরাজী, রায়হান উদ্দিন খান, ফয়সাল আহম্মেদ জনির বাসায় চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্হানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

06/06/2025

কেন্দুয়ার #চিরাং_বাজার_থেকে_মোজাফরপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। দেখার কেউ নেই!

অন্ধ বিশ্ব বিবেক!লেখক - ইয়াসির আরাফাত। ফিলিস্তিনের গাজায় চলছে গণহত্যা, নিশ্চুপ বিশ্ববাসী দিচ্ছে এর বৈধতা! যেখানে শিশুদের...
19/03/2025

অন্ধ বিশ্ব বিবেক!
লেখক - ইয়াসির আরাফাত।

ফিলিস্তিনের গাজায় চলছে গণহত্যা,
নিশ্চুপ বিশ্ববাসী দিচ্ছে এর বৈধতা!
যেখানে শিশুদের নেই নিরাপত্তা,
সেখানে জাতিসংঘের আছে কি কোন প্রয়োজনীয়তা!

মুসলিমদের মধ্যে নেই কোন একতা,
এই সুযোগে দখলদার ইসরাইল চালাতে পারছে বর্বরতা।

আর কতকাল মুসলিমরা হবে নির্যাতিত,
কবে জাগ্রত হবে বিবেক, হবে সবাই ঐক্যবদ্ধ।

বিশ্ব মুসলিম একটি দেহ যতদিন এটি হৃদয়ে ধারণ করবেনা মুসলমান,
ততদিন এভাবে মার খেতে হবে, হবেনা মুসলিমদের দুর্দশার অবসান।

খোদা তোমারই চরণে লুটিয়ে করি আর্তনাদ,
মুক্ত কর ফিলিস্তিনিদের, ধ্বংস করে দাও জালিমদের মসনদ।

*সমাজ দর্পণ*লেখক - ইয়াসির আরাফাতপচে যাওয়া এই সমাজে,মস্তিষ্ক বিকৃত মানুষজন। কিভাবে পারল করতে এমন কাজ,নৈতিকতার বিসর্জন দিয়...
13/03/2025

*সমাজ দর্পণ*
লেখক - ইয়াসির আরাফাত

পচে যাওয়া এই সমাজে,
মস্তিষ্ক বিকৃত মানুষজন।
কিভাবে পারল করতে এমন কাজ,
নৈতিকতার বিসর্জন দিয়ে পচে গিয়েছে এই সমাজ!

যে জাতি স্বাধীনতার জন্য জীবন দিতে জানে হাতে রেখে সবাই হাত,
সে জাতি পারবে রুখতে সকল ধরনের অপরাধ।

আসুন আমরা সচেতন হই শিশুদের নিরাপত্তা নিয়ে,
আমরাই রুখব সকল অন্যায় কাঁধে কাধ মিলিয়ে।

এক আসিয়া কে হাড়িয়েছি আমরা,
হারাতে চাইনা আর স্বজন নিরপরাধ।
ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখে কমবে মানুষের অপরাধ বোধ।

সর্ব ক্ষেত্রে চালু হোক ইসলামি শাসন,
তবেই কম হবে মানুষ অপরাধ প্রবণ।

নষ্ট সমাজকে ঠিক করতে দরকার সুস্থ ধারার সংস্কৃতির জোয়ার,
তবেই পারব আমরা আদর্শ সমাজ গড়তে,
যেখানে থাকবেনা কোন অনাচার।

21/02/2025

একুশ আমার অহংকার
লেখক - ইয়াসির আরাফাত

বাংলা আমার মুখের ভাষা
বাংলা আছে হৃদয়ে,
এই ভাষাতে কবিতা লিখি,
কতো প্রাণের বিনিময়ে।

৫২ যে লড়াই শুরু হয়েছিল
৭১ তা পূর্ণতা পায়,
৯০ এ উৎখাত করা সৈরাচার
২৪শে ভিনদেশি প্রভুদের কাছে পারি জমায়।

যে বাঙ্গালী জীবন দিতে জানে
তাদের দমানোর সাধ্য কার।
তাদের ভয়ে ভিত কেপে উঠে
ভিনদেশী সকল তাবেদার।

বাংলাদেশে জন্মেছি আমি,
এই দেশেই যেন মৃত্যু হয়।
তরুণরা যতদিন জেগে আছে
ততোদিন আমাদের কিসের ভয়!

 #বসন্ত_বরণ
14/02/2025

#বসন্ত_বরণ

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩🇧🇩
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩🇧🇩

মোজাফরপুর ইউনিয়ন স্বল্প মূল্যে চাউল বিতরণ। কেন্দুয়ায় মোজাফারপুর ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৯ টায় গগডা নতুন বাজারে ডিলার রে...
26/09/2024

মোজাফরপুর ইউনিয়ন স্বল্প মূল্যে চাউল বিতরণ।

কেন্দুয়ায় মোজাফারপুর ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৯ টায় গগডা নতুন বাজারে ডিলার রেজাউল হক মন্জু খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির অনুকূলে হত দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিক্রয়/ বিতারণ শুরু করেছেন।
ডিলার রেজাউল হক মন্জু সাথে কথা হলে তিনি বলেন, আমি মোজাফরপুর ইউনিয়নে ৪,৫,৬, নং ওয়াডে ৩৫৩ জন হত দরিদ্র কার্ডধারীদের মাঝে আজ থেকে সকাল ৯ টা হইতে বিকাল ৫টা পর্যন্ত চাউল বিক্রয়/ বিতরণ শুরু করেছি।
উদ্বোধনের সময় মোজাফরপুর ইউনিয়নে ৫ নং ওয়াডের সদস্য হলুদ মিয়া, স্হানীয় বি এন পি নেতা শেখ আবদুল জব্বার জানু, সাংবাদিক আবুল কাশেম আকন্দসহ
গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Address

65/B, Urambag
Kendua

Telephone

+8801625441765

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদর্শ কেন্দুয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আদর্শ কেন্দুয়া:

Share