02/03/2026
প্রতিষ্ঠালগ্ন থেকেই আল-ইসলাহ ফাউন্ডেশন মানবতার কল্যাণে নীরবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মানবিক, সামাজিক ও কল্যাণমূলক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি।
মানুষের দুঃসময়ে পাশে থাকা, প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতায় আমাদের এই সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি, ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য—যাতে সমাজের কোনো অসহায় পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে এবং তাদের ঘরেও আনন্দের পরশ পৌঁছে যায়।
এই মহৎ উদ্যোগ সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনার দান, যাকাত, সদাকাতুল ফিতর ও নফল সদকা এই কর্মসূচিকে সফল ও পরিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং মানবতার এই সুন্দর দৃষ্টান্ত স্থাপনে অংশীদার হই।
আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন, দাতাগণকে উত্তম প্রতিদান দান করুন এবং সেবার এই পথকে সহজ করে দিন। আমীন।
📲 সহযোগিতার জন্য (বিকাশ/নগদ):
01726868229 / 01965584246
সার্বিক ব্যবস্থাপনায়
মুফতি মাহবুবুর রহমান(আবুল বাশার)
চেয়ারম্যান,আল-ইসলাহ ফাউন্ডেশন।