তারুণ্যের শক্তি খাগড়াবাড়ীয়া

তারুণ্যের শক্তি খাগড়াবাড়ীয়া Our organization is a social and non-political organization! Our main objective is to stand by the helpless poor people

02/05/2025

মানুষে মানুষে বিবাদ সৃষ্টি না করে, মিমাংসা করার চেষ্টা করেন। এটা অনেক বড় ইবাদত।

18/11/2024

"নিশ্চয় আল্লাহ‌ই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।"
আমরা তো আমাদের নিজেদের মতো পরিকল্পনা করি, কিন্তু আল্লাহ হলেন সবার উপরে উত্তম পরিকল্পনাকারী।
দেখবেন আপনি আমি হাজারো চেষ্টা করে একটা কাজ হয়তো করতে পারছি না, কিন্তু আল্লাহ‌র ইচ্ছায় আপনার আমার না চাওয়াতেও সেই কাজটা কিভাবে কিভাবে যেন হয়ে যায়।

01/11/2024

২৫ বছরের পাপ হিসাব করেন

08/08/2024

বিএনপি বড় একটি ভুল করে বসলো।

এই সময় সমাবেশ না করে , হানাহানি না করে যদি দেশের শহিদদের পাশে থাকতো , পরিবারের সাথে দেখা করতো , দেশ সাজাতে চেষ্টা করতো , আইন শৃঙ্খলা রক্ষা করতো তাহলে GEN Z এর মনে স্থান করে নিতো। কিন্তু পারলো না, বরং ঘৃণায় পরিণত হয়েছে। GEN - Z সৎ, স্ট্রেইট & মানবতার প্রতীক। এই জেনারেশনের পালস তারাও বুঝতে পারলো না। এই জেনারেশনের ছেলে মেয়েরা এক একটা শক্তিশালী মিডিয়ার মত। এই জেনারেশনের হাত দিয়ে সামনে বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে।

07/08/2024

#রাষ্ট্র_ক্ষমতায়_তরুণদের_চাই #

পুলিশরা চাচ্ছে, প্রশাসনের লোকজন চাচ্ছে, অনেক সেনাবাহিনীও চাচ্ছে, আপামর জনগণ চাচ্ছে, অর্থাৎ দেশের সবাই চায় তরুণরাই রাজনীতিতে আসুক, তরুণরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিক। অলরেডি অনেক সিনিয়র সিটিজেন, শিক্ষক, বিদেশে অবস্থানরত বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থীও চাচ্ছে তরুণরা আসুক। তাহলে আর বিলম্ব কেন?

আইনশৃঙ্খলা বাহিনীর অবর্তমানে তরুণরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে,পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। সবাই যার যার জায়গা থেকে নেমে পড়ুন, জনগণকে তরুণদের নেতৃত্ব সম্পর্কে সচেতন করুন। লেখকরা লিখতে শুরু করুন, কলামিস্টরা কলাম লিখুন, কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাতে শুরু করুন। গ্রামে গ্রামে তরুণদের চাওয়া নিয়ে বৈঠক করুন। সময় খুবই কম। এখনই শুরু করতে হবে। কেবল তরুণদের মাধ্যমেই এদেশটাকে আগামী ১০ বছরে সিঙ্গাপুর বানানোর সম্ভব।

শুরু হোক #রাষ্ট্র_ক্ষমতায়_তরুণদের_চাই এই হ্যাশট্যাগ দিয়ে লিখালিখি!

আমি কপি করেছি। আপনিও কপি করুন।😊😊😊

01/05/2024
✍️ লেখাটি দুইবার পড়ুন তিনবার ভাবুন..!আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিচ্ছেন সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার...
05/03/2024

✍️ লেখাটি দুইবার পড়ুন তিনবার ভাবুন..!
আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিচ্ছেন সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না!

☝️আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিলেন সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না!

☝️আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে যাচ্ছেন হরহামেশা সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার প্রিয় মাকে একনজর দেখতে পারছে না!

☝️আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন সেই কানটি না থাকবার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পায় না!

☝️আপনি যে ব্রেন-বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেবার পরিকল্পনা করছেন সেই ব্রেন-বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলা গারদে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে!

☝️আপনি যে মুখ দিয়ে গীবত করছেন, গালি দিচ্ছেন সেই মুখটি না থাকবার কারণে কেউ হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারছে না!

☝️আপনি যে নাক দিয়ে হারাম ঘ্রাণ নেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন সেই নাকটি না থাকবার কারণে কেউ হয়তো সন্তানের দেয়া আতরের সুবাস অনুভব করতে পারছে না!

☝️আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন তার চেয়েও বেশি সুন্দর চেহারা আর সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডিসার কংকাল হয়ে পড়ে আছে!

☝️একটিবারও কি ভেবে দেখেছেন যে আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে।

👌যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া নিয়ামতগুলো ঐসব মানুষগুলোকে দেননি সেই সৃষ্টিকর্তা কি এখনো পারেন না আপনাকে দেয়া নিয়ামতগুলো চোখের পলকে নিয়ে নিতে? পারেন। কিন্তু সাধারণত করেন না। এর মানে এই নয় যে, কখনো করবেন না। করতেও পারেন। অতীতেও করেছেন, এখনো করেন, ভবিষ্যতেও করবেন। জাস্ট সময়ের ব্যাপার!

🙏মনে রাখবেন, আপনাকে দেয়া নিয়ামতগুলো কোনো স্থায়ী বিষয় নয় যে, এর কোনো ক্ষয়-লয় নাই। এগুলো পরীক্ষা।

☝️আপনার চোখের সামনেই তো দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহুর্তে লাশ হয়ে গেছে। কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে। কত টাকাপয়সাওয়ালা ধনকুবের খালি হাতে হাসপাতালের বেডে ধুঁকতে ধুঁকতে শেষ প্রাণবায়ু ত্যাগ করেছে! একটু ভাবুন, প্লিজ..!

☝️অতএব (হে মানুষ ও জ্বিন সম্প্রদায়!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
[সূরা রহমান:১৩]

☝️আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা কর, তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
[সূরা নাহল:১৮]

☝️কেয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। [সূরা তাকাসুর:৮]

02/11/2023

আসসালামু আলাইকুম।
___ সবাইকে পবিত্র জুম্মা মোবারক,,,!!!🥰🥰

18/10/2023

দুনিয়ার সবাই বেটার অপশন খুঁজে। এইটাই থিউরি। ধরেন আপনার সাথে গল্প করে কেউ আরাম পায়। হঠাৎ দেখবেন সে আর আপনারে নক দিচ্ছে না। তার মানে সে আপনার চেয়ে বেটার কাউকে পেয়ে গেছে। যে আপনার থেকেও কোয়ালিটিফুল কোম্পানি দিতে পারে।
আপনার সৌন্দর্য দেখে কেউ প্রেমে পড়ছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে ইগনোর করছে, তারমানে সে আপনার চেয়েও সুন্দর কাউকে পেয়ে গেছে।
আপনার ঝকঝকা তকতকা ক্যারিয়ার দেখে কেউ আপনার সাথে রিলেশন করছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে পাত্তা দিচ্ছে না তারমানে আপনার চেয়ে যোগ্যতাসম্পন্ন কাউকে সে পেয়ে গেছে।
এইটাই রিয়েলিটি। এবং এইটাই একমাত্র থিউরি। এর বাইরে গিয়ে সমস্ত নিয়ম ভেঙে কেউ যদি আপনার মাঝে আটকে যায় এইটাকে ডিফাইন করার মত থিউরি বিজ্ঞান এখনও আবিস্কার করতে পারেনাই।

10/10/2023

সরলভাবে চলাফেরায় একটা সমস্যা হলো, মানুষ আপনাকে
ব্যবহার করে ফায়দা হাসিল করবে কিন্তু আপনাকে মূল্যায়ন
করবে না।

প্রয়োজনে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে, তবে আপনাকে
কোনো প্রকার সুবিধা দিবে না। যখন দেখবে, আপনাকে তেমন
দরকার নেই, তখন দূরে সরিয়ে রাখবে।

- যে ভুল করল, অথচ তা থেকে শিক্ষা নিলোনা।
সে আবারও ভুল করলো; আর পরের ভুলটা বেশী ভয়ানক!

🎙 Abdul Hakim

12/09/2023

পুরুষের অশ্রুগ্রন্থি মেয়েদের চেয়ে বড় হয়। তাই অল্পতেই এই গ্রন্থি ভরে যায় না। পুরুষের চোখ থেকে সহজে অশ্রু ঝরে না, পুরুষের অনুভূতি ভোঁতা হবার কারণে না। বরং পুরুষের চোখ মেয়েদের চেয়ে অনেক বেশি দুঃখ ধরে রাখতে পারে বলেই এই চোখ সহজে ভিজে ওঠে না। যদি কখনো এই চোখে জল দেখা যায়, বুঝতে হবে কিছু একটা ঘটে গিয়েছে।

~শেখ সাদী

Address

Khagrabaria
Kashiani

Telephone

+8801753360999

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের শক্তি খাগড়াবাড়ীয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share