Youth Zone Foundation

Youth Zone Foundation ""এখনই তো সময়, বাড়িয়ে দাও দু'হাত।
ছড়িয়ে দাও হেদায়েতের বাণী
গন্তব্য হোক সবার এক আল্লাহর দিকে"" ☝️
(1)

আলহামদুলিল্লাহ! আজ আমরা উপস্থিত ছিলাম একটি চমৎকার ও ফলপ্রসূ দ্বীনি হালাকায়। হালাকার বিষয় ছিল:📖 “ইসলামে দাওয়াতের গুরুত...
31/05/2026

আলহামদুলিল্লাহ! আজ আমরা উপস্থিত ছিলাম একটি চমৎকার ও ফলপ্রসূ দ্বীনি হালাকায়। হালাকার বিষয় ছিল:

📖 “ইসলামে দাওয়াতের গুরুত্ব ও তাৎপর্য”

এ গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান আলোচনা পেশ করেন—

🎙️ শায়খ মুশাহিদ আলী চমকপুরী
বিভাগীয় প্রধান, দাওয়াহ ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগ,আস-সুন্নাহ ট্রাস্ট।

🎙️ মুফতি ফারুক নোমানী (হাফিঃ)
মুহাদ্দিস, বলিদাপাড়া মাদ্রাসা, কালীগঞ্জ, ঝিনাইদহ।

ভবিষ্যতের সংকট মোকাবেলায় দাওয়াতের গুরুত্ব ও মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে অত্যন্ত উপকারী আলোচনা অনুষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের দাওয়াতের কাজ বুঝে আমল করার এবং অন্যদের কাছে তা পৌঁছে দেওয়ার তাওফিক দান করুন। আমীন। 🤲💚

Youth Zone Foundation এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল আযহার শুভেচ্ছা , ঈদ মোবারক تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم"তাকাব্বা...
27/05/2026

Youth Zone Foundation এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল আযহার শুভেচ্ছা , ঈদ মোবারক
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

🏏✨ আলহামদুলিল্লাহ! এক সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ দিন ✨🏏আজ আমরা অংশ নিয়েছিলাম Magura Dawah Circle এর ভাইদের সাথে এক প্রাণবন্ত...
26/05/2026

🏏✨ আলহামদুলিল্লাহ! এক সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ দিন ✨🏏

আজ আমরা অংশ নিয়েছিলাম Magura Dawah Circle এর ভাইদের সাথে এক প্রাণবন্ত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও দ্বীনি হালাকায়।

এই আয়োজনে অংশগ্রহণ করে
🤍 Youth Zone Foundation
🤍 Magura Dawah Circle
🤍 Muslim Bongo Foundation

তিনটি দলের মাঝে অনুষ্ঠিত হয় এক সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট। 🏏

খেলাধুলা, ভ্রাতৃত্ব, দ্বীনি আলোচনা ও ইলমের পরিবেশ — সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটি চমৎকার ও বরকতময় সময় কেটেছে। ✨

দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন, উম্মাহর খেদমতে নিয়োজিত রাখুন এবং আমাদের পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব আরও বৃদ্ধি করে দিন। আমীন। 🤲🤍





🌅 “আর যাবে না ফজর কাজা” 🏏ফজরের নামাজ শেষেYZF মেম্বারগণ মিলে জমে উঠেছিল চমৎকার এক ক্রিকেট ম্যাচ!আলহামদুলিল্লাহ, আনন্দ, ভ্...
15/05/2026

🌅 “আর যাবে না ফজর কাজা” 🏏

ফজরের নামাজ শেষে
YZF মেম্বারগণ মিলে জমে উঠেছিল চমৎকার এক ক্রিকেট ম্যাচ!
আলহামদুলিল্লাহ, আনন্দ, ভ্রাতৃত্ব আর প্রাণবন্ত মুহূর্তে ভরে উঠেছিল পুরো সকাল। 🕌💚

ফজরের পর খেলাধুলা, সাথে ঈমানী জাগরণ —
কারণ আমরা শুধু খেলায় নয়,
নিয়ত, শৃঙ্খলা আর ভ্রাতৃত্বেও জিততে চাই। 💪🏏

সকালের সুন্দর শুরু হোক
আল্লাহর স্মরণ, সুস্থতা আর ভালো কাজে। 🌿

াবে_না_ফজর_কাজা #ফজরের_আলো #ইমানি_ফিটনেস #ফজরের_পর_ক্রিকেট

✨ আলহামদুলিল্লাহ! আমাদের ফজর ক্যাম্পেইন পুনরায় যথারীতি চালু হয়েছে।💪 সুস্থ বিনোদন, শরীর ফিট রাখা এবং ইতিবাচক জীবনযাপনের জ...
26/03/2026

✨ আলহামদুলিল্লাহ! আমাদের ফজর ক্যাম্পেইন পুনরায় যথারীতি চালু হয়েছে।

💪 সুস্থ বিনোদন, শরীর ফিট রাখা এবং ইতিবাচক জীবনযাপনের জন্য আপনাকে স্বাগতম আমাদের কাফেলায়।

🤝 আসুন, একসাথে গড়ে তুলি একটি সুস্থ ও সচেতন সমাজ।

📌 আমাদের সাথে যুক্ত হোন!

আজকের চা চক্র ☕
13/03/2026

আজকের চা চক্র ☕

Youth Zone Foundation  এর পক্ষ হতে প্রথম ধাপে ১৭ টি পরিবারের নিকট ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ...
28/02/2026

Youth Zone Foundation এর পক্ষ হতে প্রথম ধাপে ১৭ টি পরিবারের নিকট ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই কার্যক্রমে যে ভাইয়েরা অর্থ,শ্রম, দোয়া এবং সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ তায়ালা কবুল করুক।

রাসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে।” (তিরমিজি: ৮০৭)

🤝আসুন আমরা সকলে এই বরকতময় কাজে শরিক হই।

📌বিকাশ -01311348494


#ইফতার_কার্যক্রম_২০২৬
#রামাদান

আল্লাহ কেনো সবাই কে ধনী বানান না!.....একবার মুসা (আঃ) রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন।তিনি দেখলেন, অত্যন্ত দরিদ্র ব্যক্...
16/02/2026

আল্লাহ কেনো সবাই কে ধনী বানান না!.....

একবার মুসা (আঃ) রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন।তিনি দেখলেন, অত্যন্ত দরিদ্র ব্যক্তি বালির ভিতর শরীর ডুবিয়ে বসে আছে।তাঁর গায়ে কোনো কাপড় নেই,লজ্জায় সে বালু দিয়ে শরীর ঢেকে রেখেছে।

লোকটি হযরত মুসা (আঃ)-দেখে আর্তনাদ করে বলল,"হে আল্লাহর নবী।আমার জন্য একটু দোয়া করুন।আল্লাহ যেন অন্তত আমাকে বেঁচে থাকার জন্য সামান্য কিছু রিজিক দান করেন।অভাবের তাড়নায় আমি আর বাঁচতে পারছিনা।"

ফকিরের করুণ অবস্থা দেখে মুসা (আঃ)-এর দয়া হল।তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং চলে গেলেন।পরর্বতীতে আল্লাহর নবীর দোয়া কবুল হলো।

কিছুদিন পর নবীর মুসা (আঃ) ওই পথ দিয়ে ফিরছিলেন।তিনি দেখলেন রাস্তায় বিশাল জটলা।এখানে অনেক মানুষ ভীর করে আছে।তিনি জিজ্ঞেস করলেন,এখানে কি হয়েছে? এত ভীর কেনো?

লোকেরা জানাল,"কিছুদিন আগে যে ভিক্ষুক বালির নিচে শরীর ঢেকে পরে থাকত,সে হঠাৎ কিছু সম্পদ পেয়ে ছিল।টাকা পেয়ে সে মদ খেয়ে মাতাল হয়েছে।এরপর মাতলামি করতে গিয়ে ঝগড়া করে এক ব্যক্তি কে হত্যা করেছে।এখন তার 'কিসাস' বা মৃত্যুদন্ড কার্যকর করার প্রস্ততি চলছে।

হযরত মুসা (আঃ) আল্লাহর প্রজ্ঞার স্বীকারোক্তি দিলেন এবং নিজের আবদারের জন্য ইস্তেগফার পড়লেন।

ঘটনাটি উল্লেখ করে আল্লামা শেখ সাদী (রহ.) কিছু চমৎকার প্রবাদও উপমা ব্যবহার করেছেনঃ-

১/বেচারা বিড়ালের যদি ডানা থাকত,তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ শেষ করে দিত। অর্থাৎ, দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে।

২/প্লাটো (আফলাতুন) বলেছেন,"পিঁপড়ার পাখা না থাকাই ভালো।কারণ পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস ডেকে আনবে।

৩/পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন,যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন,তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। (সূরা-শুরা:২৭)

৪/বাবার কাছে অনেক মধু আছে,কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছেলে কে খেতে দেন না।কারণ তিনি জানেন মধু মিষ্টি হলেও জ্বরের রোগীর জন্য (শরীরে গরমের তাপমাত্রা বেশি থাকলে) তা ক্ষতিকর।

অতএব, যিনি তোমাকে ধনী করেননি,তিনি তোমার ভালো-মন্দ তোমার চেয়ে বেশি জানেন।

আল্লামা শেখ সাদী (রা.)

08/02/2026

উম্মাহের প্রতি দরদ কেমন হবে আমাদের...!

🚫 ১৪ই ফেব্রুয়ারি— তথাকথিত “ভালোবাসা দিবস” নামে যে অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধে আমরা নীরব নই।৫ ফেব্রুয...
06/02/2026

🚫 ১৪ই ফেব্রুয়ারি— তথাকথিত “ভালোবাসা দিবস” নামে যে অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধে আমরা নীরব নই।
৫ ফেব্রুয়ারি ২০২৬ আমরা আয়োজন করেছিলাম একটি সামাজিক সচেতনামূলক ক্যাম্পেইন — অপসংস্কৃতি ও বেহায়াপনার বিরুদ্ধে।

আলহামদুলিল্লাহ, এই ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পেয়েছি। কিশোর, যুবক ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশা আরও শক্ত করেছে। 🌿

🤝 আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন,
এর সম্মানিত ভাইয়েরা।

আমাদের ক্যামপেইনে ছিল
-সচেতনতামূলক লিফলেট বিতরণ
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক পোস্টারিং
-প্রশ্ন -উত্তর এবং উপহার বিতরণ
আমাদের লক্ষ্য —
-ভিনদেশী অপসংস্কৃতি ও বেহায়াপনার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা , এবং ইসলামী আদর্শ মূল্যবোধের দিকে মানুষকে উৎসাহিত করা।
আসুন, আমরা নিজেদের চরিত্র, মূল্যবোধ ও জীবনব্যবস্থাকে সুন্দর পথে গড়ে তুলি — নৈতিকতা ও ইসলামি আদর্শের আলোকে।

Address

Kaliganj
7350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Zone Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share