27/01/2026
হীড বাংলাদেশ কর্তৃক কলাপাড়া উপজেলায় ১০৯টি জলবায়ু সহনশীল বসতবাড়ি হস্তান্তর
হীড বাংলাদেশ কর্তৃক ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় কলাপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘দুর্যোগ সহনশীল বসতবাড়ি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক, হীড বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউছার হামিদ, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া উপজেলা পরিষদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা; মো. আসাদ উজ্জামান, সহকারী পরিচালক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি); মো. মোকসেদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; জনাব নেছারউদ্দিন আহমেদ টিপু, সভাপতি, কলাপাড়া প্রেসক্লাব; জনাব অমল মুখার্জি, সাধারণ সম্পাদক, কলাপাড়া প্রেসক্লাব প্রমুখ।
এছাড়াও হীড বাংলাদেশের কর্মকর্তা মি. আইজ্যাক রানা বনিক, সহকারী পরিচালক, অপারেশন্স ডিপার্টমেন্ট; মো. জাহাঙ্গীর আলম,আঞ্চলিক ব্যবস্থাপক, বরগুনা অঞ্চল; আব্দুল করিম, শাখা ব্যবস্থাপক, পাখিমারা শাখা; কিংকর রায়, শাখা ব্যবস্থাপক, কলাপাড়া শাখা এবং আরএইচএল প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সভাপতি আনোয়ার হোসেন সকল অতিথি এবং অংশগ্রহণকারীদের তাদের সদয় উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং বলেন, হীড বাংলাদেশ-এর কোন ব্যক্তিগত এজেন্ডা নেই। ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে আসছে। আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, এ বছর হীডবাংলাদেশ প্রাণীসম্পদ খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বর্ণপদক পেয়েছে। এই অর্জন আমাদের সকল কর্মীদের আরও বেশি নিষ্ঠার সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে।”
প্রধান অতিথি জনাব কাউছার হামিদ, উপজেলা নির্বাহী অফিসার বলেন, ”আশ্রয়হীন মানুষের জন্য ঘর হল মেদ্বলিক অধিকারগুলির মধ্যে অন্যতম। ঘূর্ণিঝড়ে কলাপাড়ার মানুষ তাদের ঘরবাড়ি হারায়। ঘর হারানো এসকল মানুষেরাই সবচেয়ে বেশি ঘরের জন্য কষ্ট পেয়ে থাকে। হীড বাংলাদেশ কলাপাড়া উপজেলায় ১০৯টি দুর্যোগ সহনশীল ঘর তৈরীর পাশাপাশি স্বাস্থ্যসম্মত পায়খানা, বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক স্থাপন, সোলার ও বন্ধুচুলা দিয়েছে যা অত্যন্ত বাস্তবধর্মী পদক্ষেপ। এই ধরণের গুরুত্বপূর্ণ উদ্যোগে অর্থায়নের জন্য আমি পল্লী কর্ম-সহায়ক সহায়ক ফাউন্ডেশন-কে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সভাপতি মহোদয় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন এবং নীলগঞ্জ গ্রামের উপকারভোগী আখিঁনুর, তানিয়া এবং নাসিমার দুর্যোগ সহনশীল বসতবাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় অতিথিবৃন্দ জলপাই গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য যে, গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে হীড বাংলাদেশ্ Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) প্রকল্পটি কলাপাড়া উপজেলায় মে ২০২৪ খ্রী. থেকে বাস্তবায়ন করছে।
Bangladesh