24/09/2026
🩸❤️ মানবতার সেবায় কচুয়া যুব রেড ক্রিসেন্ট
আজ ২৪/০৯/২০২৬ইং রোজ বৃহস্পতিবার কচুয়া সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কচুয়া যুব রেড ক্রিসেন্ট ও মিয়ার বাজার রক্ত দান ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কচুয়া যুব রেড ক্রিসেন্টের সদস্যরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি,গভর্নিং বোর্ড ও উক্ত নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুন নাহান বেবি মহোদয় কচুয়া যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম ঘুরে দেখেন।
তিনি কচুয়া যুব রেড ক্রিসেন্টের এই কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কচুয়া যুব রেড ক্রিসেন্ট — মানুষের পাশে, মানবতার সেবায়।
#কচুয়া_যুব_রেড_ক্রিসেন্ট
#মিয়ার_বাজার_রক্ত_দান_ফাউন্ডেশন
#মানবতার_সেবা
#স্বেচ্ছাসেবা